প্রিয় রাজ্য প্রকাশকরা:
তামিলনাড়ুতে সীমাবদ্ধতা প্রত্যাহার করায় সারা ভারতের ভাইয়েরা আনন্দিত হয়েছে। সেখানকার ভাইদের জন্য বিগত কয়েকটা বছর, ক্ষেত্রের পরিচর্যা এবং সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করার সময় যথাযথ উপস্থাপনা ব্যবহার করার ব্যাপারে এক প্রশিক্ষণস্বরূপ হয়েছে। (১ পিতর ৩:১৫) সুসমাচার প্রচার কাজে বিচক্ষণতার সঙ্গে ভারসাম্য উদ্যোগ দেখানোর দ্বারা আর এক গতানুগতিক উপস্থাপনা ব্যবহার করার পরিবর্তে, পাণ্ডিত্যপূর্ণ বা প্রত্যয়-উৎপাদক যুক্তি ব্যবহার করে উত্তম ফলাফল পাওয়া গিয়েছে।—হিতো. ১৬:২১, ২৩.
অন্যান্য দেশেও আমাদের ভাইয়েরা বৃদ্ধিপ্রাপ্ত কাজের জন্য প্রস্তুত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়ালকিল ছাপাখানায়, দুটো নতুন প্রেস, যেগুলোর প্রত্যেকটা প্রতি ঘন্টায় প্রায় ৯০,০০০ পত্রিকা ছাপাতে সক্ষম ও সেইসঙ্গে প্রতি মিনিটে ১২০টা শক্তমলাটের বই বানানোর জন্য নতুন যন্ত্রও স্থাপন করা হয়েছে। ছাপাখানাটি ওয়ালকিলে স্থানান্তরিত করার ফলে ব্রুকলিনে ৩৬০ ফরমান স্ট্রিটে অবস্থিত বিল্ডিংটা বিক্রি করা সম্ভবপর হয়েছিল।
স্মরণার্থ মরশুম ছিল ভারতে উদ্যোগী কাজের এক সময়। এপ্রিল মাসে মোট সহায়ক অগ্রগামীর সংখ্যা ছিল ২,৩৬৮ জন এবং ১৮,১১৪টা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়েছিল, যেটা ছিল এক নতুন শীর্ষ সংখ্যা ও সেইসঙ্গে ৬১,৫৩৮ জন প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপনে উপস্থিত ছিল।
আমরা “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন” জেলা সম্মেলনগুলোর এবং ভারতে মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলের ষষ্ঠ ক্লাস, যেটা অক্টোবর মাসে শুরু হবে, সেটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। ২০০৫ সালের পরিচর্যা বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আপনাদের সঙ্গে আমরাও ‘প্রভুর কার্য্যে উপচিয়া পড়িব।’—১ করি. ১৫:৫৮.
আপনাদের ভাইয়েরা,
ভারতের শাখা অফিস