ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৪ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৪ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নিচের প্রশ্নগুলো ২০০৪ সালের ৩০শে আগস্টের সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৪ সালের ৫ই জুলাই থেকে ৩০শে আগস্টে সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. কীভাবে আমরা “মৃদুতা ও ভয় [“গভীর সম্মান,” NW] সহকারে” আমাদের প্রত্যাশার কারণ সম্বন্ধে ব্যাখ্যা করতে পারি? (১ পিতর ৩:১৫) [be পৃষ্ঠা ১৯২ অনু. ২-৪]

২. দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলা কেন গুরুত্বপূর্ণ? (রোমীয় ৮:​৩৮, ৩৯; ১ থিষল. ১:৫; ১ পিতর ৫:১২) [be পৃষ্ঠা ১৯৪]

৩. কীভাবে দৃঢ়প্রত্যয় প্রদর্শিত হয়? [be পৃষ্ঠা ১৯৫ অনু. ৩–পৃষ্ঠা ১৯৬ অনু. ৪]

৪. কৌশল কী, কেন এটা গুরুত্বপূর্ণ আর আমরা কীভাবে দৃঢ়তার সঙ্গে এই গুণের ভারসাম্য বজায় রাখতে পারি? (রোমীয় ১২:১৮) [be পৃষ্ঠা ১৯৭]

৫. কথা বলার আগে, একজন কৌশলী ব্যক্তি কী বিবেচনা করবেন? (হিতো. ২৫:১১; যোহন ১৬:১২) [be পৃষ্ঠা ১৯৯]

১নং. বক্তৃতা

৬. কীভাবে আমাদের কথাবার্তা এবং বাইবেল অধ্যয়নের অভ্যাস হয়তো আমরা সত্যে কতদূর পর্যন্ত অগ্রগতি করেছি, তা ইঙ্গিত করতে পারে? [be পৃষ্ঠা ৭৪ অনু. ৩–পৃষ্ঠা ৭৫ অনু. ২]

৭. “সুযোগ কিনিয়া লও,” এই কথার দ্বারা কী বোঝানো হয়েছে আর কীভাবে আমরা সেটা করতে পারি? (ইফি. ৫:১৬) [w-BE০২ ১১/১৫ পৃষ্ঠা ২৩]

৮. শাস্ত্র কীভাবে এটা স্পষ্ট করে যে, সমস্ত মানুষই ঈশ্বরের সামনে সমান আর এটা আমাদের পরিচর্যাকে কীভাবে প্রভাবিত করা উচিত? [w-BE০২ ১/১ পৃষ্ঠা ৫, ৭]

৯. সৃষ্টিকর্তার অদ্বিতীয় নাম যিহোবা, এর তাৎপর্য কী? [w-BE০২ ১/১৫ পৃষ্ঠা ৫]

১০. কী হেবলের বলিদানকে কয়িনের বলিদানের চাইতে “শ্রেষ্ঠ” করেছিল আর এর থেকে আমাদের “স্তব-বলি” সম্বন্ধে আমরা কী শিক্ষা লাভ করতে পারি? (ইব্রীয় ১১:৪; ১৩:১৫) [w-BE০২ ১/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৬-৮]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. কীভাবে লেবীয় পুস্তক ১৮:৩ পদ আমাদের ভাল ও মন্দ সম্বন্ধে এক বিকৃত ধারণা পোষণ করা এড়িয়ে চলতে সাহায্য করতে পারে? (ইফি. ৪:​১৭-১৯) [w-BE০২ ২/১ পৃষ্ঠা ২৯]

১২. ভাববাণীমূলকভাবে “দুই খান রুটী” দ্বারা কী চিত্রিত করা হয়েছে, যা সাত সপ্তাহের (পঞ্চাশত্তমী) উৎসবের সময় ‘দোলনীয় নৈবেদ্য’ হিসেবে মহাযাজক উৎসর্গ করতেন? (লেবীয়. ২৩:​১৫-১৭) [w-BE৯৮ ৩/১ পৃষ্ঠা ১৩ অনু. ২১]

১৩. গণনাপুস্তক ৫ অধ্যায়ে যেমন দেখা যায়, কোনো ব্যভিচারের ঘটনায় কোন অর্থে একজন দোষী স্ত্রীলোকের ‘ঊরু অবশ হইয়া পড়ে’? (গণনা. ৫:২৭) [w৮৪ ৪/১৫ পৃষ্ঠা ২৯]

১৪. মোশির কুশীয়া স্ত্রী থাকার জন্য কেন মরিয়ম ও হারোণ মোশির বিরুদ্ধে কথা বলেছিল? (গণনা. ১২:⁠১)

১৫. ‘সদাপ্রভুর যুদ্ধপুস্তক’ কী ছিল? (গণনা. ২১:⁠১৪)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার