ঘোষণাবলি
▪ জুলাই ও আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? এবং আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন।
▪ সেপ্টেম্বর মাসের শুরু থেকে, সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবে, সেটার শিরোনাম হল “বিশ্বাস ও সাহস নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হওয়া।”
▪ অনির্ধারিত এলাকায় কাজ করার সময়, প্রকাশকরা হয়তো চান ব্রোশার অথবা জ্ঞান বই অর্পণ করতে পারে। গৃহকর্তার কাছে যদি ইতিমধ্যেই এই দুটো প্রকাশনা থাকে, তা হলে অন্য কোনো প্রকাশনা অর্পণ করা যেতে পারে। সকলের উচিত ঘরে নেই এমন ব্যক্তিদের জন্য অথবা যারা সাহিত্য গ্রহণ করে না, তাদের জন্য বিভিন্ন ধরনের ট্র্যাক্ট নিয়ে যাওয়া। পুনর্সাক্ষাৎ করার জন্য প্রচেষ্টা করা উচিত, বিশেষ করে এই অনির্ধারিত এলাকাগুলো যখন কাছাকাছি মণ্ডলীগুলো থেকে দূরে না হয়।
▪ মণ্ডলীর সচিবদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো সাহিত্য অর্ডার ফর্মে (S-14) চেয়ে পাঠানো যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার দিন।
▪ নিয়মিত অগ্রগামী পরিচর্যার আবেদন ফর্মগুলো শাখা অফিসে পাঠানোর আগে, সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মণ্ডলীর সচিবের সেগুলো পরীক্ষা করে দেখা উচিত। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের সঠিক তারিখ মনে করতে না পারে, তা হলে তাদের হিসাব করে সেটা বের করা ও একটা রেকর্ড রাখা উচিত। এই তারিখটা মণ্ডলীর প্রকাশকদের রেকর্ড কার্ডে সচিবের লিখে রাখা উচিত।
▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে, কোনো সীমা সম্মেলনে বা জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন সেখানকার যে-শাখা অফিস এই কাজগুলো দেখাশোনা করে সেখানে আপনি দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আবেদন জানাতে পারেন। শাখা অফিসের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।
▪ সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবের বাড়ির বর্তমান ঠিকানা এবং টেলিফোন নম্বর শাখা অফিসের কাছে থাকা অপরিহার্য। যদি ঠিকানা অথবা টেলিফোন নম্বর পালটায়, তা হলে মণ্ডলীর পরিচর্যা কমিটির দেরি না করে পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা (S-29) ফর্ম পূরণ করে ও সই করে শাখা অফিসের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। যদি টেলিফোন এরিয়া কোড পালটায়, তা হলে সেটাও এই ফর্মে লিখে পাঠাতে হবে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
এই জগৎ কি রক্ষা পাবে? (ট্র্যাক্ট নং. ১৯) —ওড়িয়া, সিন্ধি
বিষণ্ণদের জন্য সান্ত্বনা (ট্র্যাক্ট নং. ২০) —সিন্ধি
কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? (ট্র্যাক্ট নং. ২২) —সিন্ধি
যিশু খ্রিস্ট—তিনি কে? (ট্র্যাক্ট নং. ২৪) —কোঙ্কানি(কান্নাড়া), উর্দু