ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৪ পৃষ্ঠা ৩
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৪ পৃষ্ঠা ৩

প্রশ্ন বাক্স

▪ কখন একটা অন্য ভাষার দল গড়ে তোলা উপযুক্ত?

যখন কোনো মণ্ডলীর এলাকায় অন্য ভাষায় কথা বলে এমন অনেক লোক থাকে, তখন সেই ভাষায় প্রচার কাজকে সংগঠিত করার জন্য প্রাচীনদের যথাসাধ্য করা উচিত। (km-BE ৭/০২ পৃষ্ঠা ১; km-BE ২/৯৮ পৃষ্ঠা ৩-৪) দুই কিংবা তার বেশি প্রতিবেশী মণ্ডলীর এলাকাগুলো জুড়ে অন্য ভাষার লোকেরা ব্যাপকভাবে ছড়িয়েছিটিয়ে থাকতে পারে। এইরকম ক্ষেত্রে, সীমা অধ্যক্ষ(রা) প্রয়োজনীয় নির্দেশনা জোগাবে আর এইভাবে প্রচার কাজে সহযোগিতা করার জন্য মণ্ডলীগুলোকে জড়িতে হতে সাহায্য করবে। অন্য ভাষার সভাগুলোতে কত জন উপস্থিত থাকতে পারে, তা নির্ধারণ করার জন্য মাঝে মাঝে জনসাধারণের বক্তৃতা অথবা প্রহরীদুর্গ অধ্যয়নের ব্যবস্থা করা যেতে পারে।

নিচের শর্তগুলো পূরণ করা হলে অন্য ভাষার একটা দল গড়ে তোলা যেতে পারে: (১) এমন প্রকাশক অথবা আগ্রহী ব্যক্তিরা রয়েছে, যারা অন্য ভাষায় সুসমাচার খুব ভালভাবে বুঝতে পারে। (২) নেতৃত্ব দেওয়ার এবং সপ্তাহে অন্তত একটা সভা পরিচালনা করার জন্য একজন যোগ্য প্রাচীন অথবা পরিচারক দাস রয়েছেন। (৩) প্রাচীনগোষ্ঠী দলটাকে সমর্থন করতে ইচ্ছুক আছে। এই শর্তগুলো যখন পূরণ করা হয়, তখন প্রাচীনদের শাখা অফিসে জানানো উচিত, যাতে সেই দলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এবং আরও নির্দেশনা দেওয়া যেতে পারে।

অধিকাংশ দল, সাপ্তাহিকভাবে মণ্ডলীর বই অধ্যয়ন পরিচালিত করার দ্বারা শুরু হয়। পরে, প্রাচীনরা হয়তো অন্যান্য সভাগুলো করার অনুমোদন দিতে পারে, যেমন জনসাধারণের সভা এবং প্রহরীদুর্গ অধ্যয়ন। যদি একজন যোগ্য প্রাচীন অথবা পরিচারক দাস, যিনি সেই ভাষায় কথা বলেন, তিনি পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন, তা হলে একটা আলাদা কক্ষে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের ২, ৩ এবং ৪নং. বক্তৃতা উপস্থাপন করা যেতে পারে। কিন্তু, নির্দেশনামূলক বক্তৃতা, বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো এবং পরিচর্যা সভার জন্য দলটা সেই মণ্ডলীর সঙ্গে যোগ দেবে। এ ছাড়া, সেই দলের জন্য ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোরও ব্যবস্থা করা যেতে পারে।

প্রাচীনগোষ্ঠীর তত্ত্বাবধানে দলের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। প্রাচীনদের ভারসাম্যপূর্ণ নির্দেশনা জোগানো এবং দলের প্রয়োজনগুলোর প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখানো উচিত। সীমা অধ্যক্ষ যখন সমর্থনকারী মণ্ডলী পরিদর্শন করেন, তখন তিনি সেই দলকে আধ্যাত্মিকভাবে গড়ে তোলার জন্য সেই দলের সঙ্গেও কাজ করার ব্যবস্থা করবেন। যিহোবার আশীর্বাদে এক সময় অন্য ভাষার দলটি হয়তো একটি মণ্ডলীতে পরিণত হতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার