ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নিচের প্রশ্নগুলো ২০০৪ সালের ২৩শে ফেব্রুয়ারির সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৪ সালের ৫ই জানুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারির সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. যে-বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে, সেটার ব্যবহারিক মূল্য যে আমাদের শ্রোতাদের কাছে স্পষ্ট হয়েছে এবং সেটা যে সত্যিই তাদের উপকার করছে, তা নিশ্চিত করতে আমরা কী করতে পারি? [be পৃ. ১৫৮ অনু. ২-৪]
২. কেন আমাদের মনোযোগপূর্বক শব্দগুলো বেছে নেওয়া উচিত? [be পৃ. ১৬০ অনু. ১ এবং দ্বিতীয় বাক্স]
৩. ভাল কথাবার্তার কোন মৌলিক চাহিদার বিষয়ে ১ করিন্থীয় ১৪:৯ পদে তুলে ধরা হয়েছে এবং আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা কীভাবে এই নীতি কাজে লাগাতে পারি? [be পৃ. ১৬১ অনু. ১-৪]
৪. মথি ৫:৩-১২ এবং মার্ক ১০:১৭-২১ পদে যেমন দেখা যায়, যিশুর শিক্ষার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী, যা আমরা অনুকরণ করতে পারি? [be পৃ. ১৬২ অনু. ৪]
৫. পরিচর্যায় অথবা মণ্ডলীর সভাগুলোতে মন্তব্য করার সময়, আমাদের কেন সেই ধরনের শব্দগুলোকে ব্যবহার করার ব্যাপারে অগ্রহী হওয়া উচিত যেগুলো উদ্দীপনা, অনুভূতি এবং বৈচিত্র্য প্রকাশ করে? (মথি ২৩:৩৭, ৩৮) [be পৃ. ১৬৩ অনু. ৩-পৃ. ১৬৪ অনু. ১]
১নং. বক্তৃতা
৬. বক্তৃতার থিম বলতে কী বোঝায় এবং কোনো বক্তৃতার বিষয়বস্তু বাছাই করার ও সাজানোর সময় এটাকে মনে রাখা কীভাবে কার্যকরী হতে পারে? [be পৃ. ৩৯ অনু. ৬-পৃ. ৪০ অনু. ১]
৭. (ক) আধ্যাত্মিকভাবে পরিচ্ছন্ন হওয়ার মানে কী আর আধ্যাত্মিক পরিচ্ছন্নতাকে কেন সমস্ত পরিচ্ছন্নতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা যেতে পারে? (খ) খ্রিস্টানরা কীভাবে নৈতিক অপরিচ্ছন্নতা গ্রহণ করাকে এড়াতে পারে, যেটা জগতে সাধারণ ব্যাপার? [w-BE০২ ২/১ পৃ. ৫-৬]
৮. বাইবেলে যেসমস্ত নীতি রয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ? [w-BE০২ ২/১৫ পৃ. ৫ অনু. ১, ৪, ৬]
৯. সহানুভূতি কী এবং যিশু কীভাবে এই গুণটি দেখিয়েছিলেন? [w-BE০২ ৪/১৫ পৃ. ২৪ অনু. ৪, পৃ. ২৫ অনু. ৪-৫]
১০. কীভাবে হিতোপদেশ ১১:১১ পদ যিহোবার লোকেদের মণ্ডলীগুলোর প্রতি প্রযোজ্য? [w-BE০২ ৫/১৫ পৃ. ২৭ অনু. ১-৩]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. আদিপুস্তক ২:৯ পদে উল্লেখিত “জীবনবৃক্ষ” কী চিত্রিত করে?
১২. লোটের স্ত্রী কেন তার জীবন হারিয়েছিলেন? (আদি. ১৯:২৬) [w৯০ ৪/১৫ পৃ. ১৮ অনু. ১০]
১৩. আদিপুস্তক ২৪ অধ্যায়ের ভাববাণীমূলক নাটকে, (ক) আদম, (খ) ইস্হাক, (গ) অব্রাহামের দাস ইলীয়েষর, (ঘ) দশটা উট এবং (ঙ) রিবিকা কাকে চিত্রিত করে?
১৪. ঈশ্বর কি যাকোব ও এষৌর নিয়তি আগে থেকে নির্ধারণ করে দিয়েছিলেন? (আদি. ২৫:২৩)
১৫. কীভাবে রাহেল এমন একজন হিসেবে এক উত্তম উদাহরণ ছিলেন যিনি আন্তরিক প্রচেষ্টা করেছিলেন, যেটার জন্য যিহোবার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন? (আদি. ৩০:১-৮) [w-BE০২ ৮/১ পৃ. ২৯-৩০]