ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৪ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৪ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ জানুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই অর্পণ করুন। ফেব্রুয়ারি: যিহোবার নিকটবর্তী হোন। যদি এই প্রকাশনা না থাকে, তা হলে বিকল্প অর্পণ হিসেবে, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন অথবা সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন ব্যবহার করতে পারেন। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে অথবা চান ব্রোশার। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে। লোকেদের কাছে যদি ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তা হলে ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করুন। এপ্রিল: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময়, সেই লোকেদের অন্তর্ভুক্ত করুন, যারা স্মরণার্থ সভা বা ঈশতান্ত্রিক অন্য অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন। একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আন্তরিক প্রচেষ্টা করা উচিত, বিশেষ করে যদি কিছু ব্যক্তি ইতিমধ্যেই জ্ঞান বই ও চান ব্রোশার দিয়ে অধ্যয়ন করে থাকে।

▪ ২০০৪ সালের ১৫ই মার্চের সপ্তাহ থেকে আমরা মণ্ডলীর বই অধ্যয়নে যিহোবার নিকটবর্তী হোন বইটি অধ্যয়ন করব। এই প্রকাশনাটি এখন ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম ও হিন্দি ভাষায় পাওয়া যাচ্ছে। মণ্ডলীর বই অধ্যয়নের জন্য যদি কপিগুলোর দরকার হয়, তা হলে দেরি না করে আপনাদের আবেদনগুলো জমা দিন।

▪ এই বছর ৪ঠা এপ্রিল, রবিবার সূর্যাস্তের পর স্মরণার্থ সভা উদ্‌যাপন করার জন্য মণ্ডলীগুলোর সুবিধাজনক ব্যবস্থা করা উচিত। যদিও বক্তৃতা আগে শুরু করা যেতে পারে কিন্তু প্রতীকগুলো সূর্যাস্তের আগে ঘুরানো শুরু করা উচিত নয়। আপনার এলাকায় কখন সূর্যাস্ত হবে, তা স্থানীয় কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নিন। যেহেতু সেই দিনে ক্ষেত্রের পরিচর্যা ছাড়া আর কোনো সভা হবে না, তাই অন্য কোনো সময় প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালনা করার জন্য যথার্থ রদবদলগুলো করা উচিত। স্থানীয় পরিস্থিতি অনুসারে, সীমা অধ্যক্ষদের সপ্তাহের জন্য তাদের সভার তালিকায় রদবদল করার প্রয়োজন হবে। যদিও আশা করা হয় যে, প্রতিটা মণ্ডলী আলাদা আলাদাভাবে তাদের স্মরণার্থ সভা পালন করবে, কিন্তু তা করা হয়তো সবসময় সম্ভব না-ও হতে পারে। যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, সম্ভবত এক বা একাধিক মণ্ডলী সেই সন্ধ্যার জন্য অন্য আরেকটা হল ভাড়া করার ব্যবস্থা করতে পারে। যেখানে সম্ভব, সেখানে একই হলে অনুষ্ঠিত কার্যক্রমের মাঝে অন্ততপক্ষে ৪০ মিনিট বিরতি রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, যাতে করে এই অনুষ্ঠান থেকে সকলে পূর্ণ উপকার লাভ করতে পারে। কাউকে কাউকে দিয়ে আসা ও নিয়ে আসা সহ যাতায়াত ও গাড়ি রাখার বিষয়টার প্রতিও বিবেচনা দেখানো উচিত। প্রাচীন গোষ্ঠীর নির্ধারণ করা উচিত যে, তাদের এলাকায় কোন ব্যবস্থাগুলো সবচেয়ে ভাল হবে।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

মহান শিক্ষকের কাছ থেকে শেখো ​—⁠ইংরেজি, তামিল

যিহোবার নিকটবর্তী হোন ​—⁠কান্নাড়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, হিন্দি

“সেই উত্তম দেশ দেখুন” ​—⁠ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (ছোট গানবই) ​—⁠কান্নাড়া

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৯টা গান) ​—⁠নেপালি

এই জগৎ কি রক্ষা পাবে? (ট্র্যাক্ট নং. ১৯) ​—⁠অসমিয়া

বিষণ্ণদের জন্য সান্ত্বনা (ট্র্যাক্ট নং. ২০) ​—⁠অসমিয়া

পারিবারিক জীবন উপভোগ করুন (ট্র্যাক্ট নং. ২১) ​—⁠অসমিয়া

কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? (ট্র্যাক্ট নং. ২২) ​—⁠অসমিয়া

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে ​—⁠গুজরাটি

আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো ​—⁠নেপালি

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৯টা গান) ​—⁠তেলুগু

শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫) ​—⁠কান্নাড়া, গুজরাটি, জোঙ্খা, তামিল, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মিজো, হিন্দি

মৃত প্রিয়জনদের জন্য কী আশা? (ট্র্যাক্ট নং. ১৬) ​—⁠কান্নাড়া, কোঙ্কানি (কান্নাড়ীয় ও রোমান), মিজো

এই জগৎ কি রক্ষা পাবে? (ট্র্যাক্ট নং. ১৯) ​—⁠গুজরাটি, তামিল, বাংলা, মারাঠি, হিন্দি

আপনার কি এক অমর আত্মা আছে? (ট্র্যাক্ট নং. ২৫) ​—⁠মিজো

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার