ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৩ পৃষ্ঠা ৫
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৩ পৃষ্ঠা ৫

ঘোষণাবলি

▪ ডিসেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই আপনি ব্যবহার করতে পারেন। জানুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই অর্পণ করুন। ফেব্রুয়ারি: যিহোবার নিকটবর্তী হোন যদি এই প্রকাশনা না থাকে, তা হলে আপনি বিকল্প অর্পণ হিসেবে, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন অথবা সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন ব্যবহার করতে পারেন। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে অথবা চান ব্রোশার। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে। ইতিমধ্যে যদি এই প্রকাশনা লোকেদের কাছে থাকে, তা হলে ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করুন।

▪ যে-ভাইয়েরা মণ্ডলীর হিসাব দেখাশোনা করে তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, শিক্ষামূলক কাজ ও কিংডম হল ফান্ডের জন্য বাক্সগুলোতে দেওয়া দান প্রতি মাসে ডাকযোগে পাঠিয়ে দেওয়া উচিত এবং এগুলোকে কিংডম হল সম্পত্তির ঋণ পরিশোধের জন্য অথবা মণ্ডলীর অন্য খরচের জন্য ব্যবহার করা উচিত নয়।

▪ দয়া করে লক্ষ করুন যে, ২০০৫ সালের স্মরণার্থ সভা হবে ২৪শে মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর। এই বিষয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে কারণ যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে, সেখানে ভাইয়েরা যাতে অন্য হল ভাড়া করতে পারে বা হল পাওয়ার জন্য ব্যবস্থা করে রাখতে পারে। এই উপলক্ষগুলোতে, প্রাচীনদের হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখা উচিত, এই বিষয়টা নিশ্চিত করতে যে, ওই দিন বিল্ডিংয়ে চলা অন্য কোনো অনুষ্ঠান যেন আমাদের সভায় কোনোরকম ব্যাঘাত না ঘটায়, যাতে স্মরণার্থ উদ্‌যাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। এই অনুষ্ঠান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই পালাক্রমে বেছে নেওয়ার বা প্রতি বছর একই ভাইকে ব্যবহার করার বদলে প্রাচীনগোষ্ঠীর একজন যোগ্য প্রাচীনকে স্মরণার্থের বক্তা হিসেবে বেছে নেওয়া উচিত। অভিষিক্ত ব্যক্তিদের মধ্যে যদি কোনো যোগ্য প্রাচীন থাকেন যিনি বক্তৃতা দিতে পারেন, তা হলে তাকে বেছে নেওয়া উচিত।

▪ যেহেতু যুক্তি (ইংরেজি) বইটি কেবল ইংরেজি, তামিল ও মালায়ালাম ভাষায় পাওয়া যাচ্ছে, তাই যে-মণ্ডলীগুলো এই প্রকাশনাটি ব্যবহার করতে সমর্থ সেই সমস্ত মণ্ডলীকে তাদের “২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়”-এ এটি ব্যবহার করতে উৎসাহ দেওয়া হচ্ছে। যে-মণ্ডলীগুলো তাদের ভাষায় যুক্তি বইটি ব্যবহার করতে অসমর্থ তাদেরকে “২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়”-এ আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো [td] ব্যবহার করতে উৎসাহ দেওয়া হচ্ছে। তাদের উপকারের জন্য, আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যায় একটা ইনসার্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। “২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়”-এ এই প্রকাশনাগুলোর কোনটা অনুসরণ করা হবে তা স্থানীয় মণ্ডলীগুলোর প্রাচীনগোষ্ঠীর নির্ধারণ করা দরকার।

▪ ২০০৪ সালের ১৫ই মার্চ থেকে ২০০৫ সালের ১৬ই মে পর্যন্ত, মণ্ডলীর বই অধ্যয়নে যিহোবার নিকটবর্তী হোন বইটি আলোচনা করা হবে।

▪ যে-প্রকাশনা আবার পাওয়া যাচ্ছে:

পারিবারিক জীবন উপভোগ করুন (ট্র্যাক্ট নং. ২১) ​—⁠পাঞ্জাবি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার