ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নিচের প্রশ্নগুলো ২০০৩ সালের ২৯শে ডিসেম্বরের সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৩ সালের ৩রা নভেম্বর থেকে ২৯শে ডিসেম্বরের সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. ক্ষেত্রের পরিচর্যায় বাইবেল ব্যবহার করা কেন এত গুরুত্বপূর্ণ? [be পৃ. ১৪৫ অনু. ২, বাক্স]
২. যেভাবে একটা শাস্ত্রপদের পরিচয় দেওয়া হয়, সেটার ওপর কীভাবে প্রসঙ্গটি প্রভাব ফেলে? [be পৃ. ১৪৯]
৩. বাইবেলের একটা পদ পড়ার সময় কেন সঠিক শব্দগুলোর ওপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ এবং এটা কীভাবে সম্পাদন করা যেতে পারে? [be পৃ. ১৫১ অনু. ২, বাক্স]
৪. অন্যদের শিক্ষা দেওয়ার সময় “সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার” করতে পৌলের উপদেশকে আমরা কীভাবে কাজে লাগাই আর কেন এটা গুরুত্বপূর্ণ? (২ তীম. ২:১৫) [be পৃ. ১৫৩ অনু. ২, বাক্স]
৫. পৌল কীভাবে “শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ [“যুক্তি,” NW]” করেছিলেন? (প্রেরিত ১৭:২, ৩) [be পৃ. ১৫৫ অনু. ৫-পৃ. ১৫৬ অনু. ১]
১নং. বক্তৃতা
৬. কোনো একটা বক্তৃতা প্রস্তুত করার জন্য আমরা যখন আমাদের গবেষণার প্রধান হাতিয়ার, বাইবেল ব্যবহার করি, তখন (১) পদগুলোর প্রসঙ্গ পরীক্ষা করা, (২) ক্রস রেফারেন্সগুলো পরীক্ষা করা এবং (৩) বাইবেল কনকরডেন্সের সাহায্যে খোঁজা কেন উপকারী? [be পৃ. ৩৪ অনু. ৩-পৃ. ৩৫ অনু. ২]
৭. সত্যিকারের নিষ্ঠা কীভাবে প্রতিফলিত হয় এবং কাদের প্রতি? [w-BE০১ ১০/১ পৃ. ২২-৩]
৮. কী ইঙ্গিত দেয় যে, যিহোবা হলেন সঠিক সময়রক্ষক? (দানি. ১১:৩৫-৪০; লূক ২১:২৪) [si পৃ. ২৮৪ অনু. ১]
৯. কোনো একটা বক্তৃতার জন্য গবেষণা করার পর কোন বিষয়গুলো ব্যবহার করতে হবে, তা স্থির করার সময় আমাদের কী কী বিষয় মনে রাখা উচিত? [be পৃ. ৩৮]
১০. ‘নোহের সময়’ সম্বন্ধে যিশুর উক্তির সঙ্গে কেন আজকে আমাদের পরিস্থিতির মিল দেখা যায়? (মথি ২৪:৩৭) [w-BE০১ ১১/১৫ পৃ. ৩১ অনু. ২-৩]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. ফিলীমনকে লেখা পৌলের পত্র কীভাবে দেখায় যে, একজন খ্রীষ্টানের দায়িত্ব হল ব্যক্তিবিশেষদের খ্রীষ্টান হতে সাহায্য করা, সামাজিক সংস্কারকে তুলে ধরা নয়? (ফিলী. ১২)
১২. ‘ভাসিয়া চলিয়া যাওয়া,’ ‘সরিয়া পড়া’ এবং ‘ধর্ম্মভ্রষ্ট হওয়া’ কথাগুলোর মধ্যে পার্থক্য কী? (ইব্রীয় ২:১; ৩:১২; ৬:৬) [w-BE৯৯ ৭/১৫ পৃ. ১৯ অনু. ১২; w৮৬ ৬/১ পৃ. ১৪ অনু. ১৬-১৭; w৮০ ১২/১ পৃ. ২৩ অনু. ৮]
১৩. “প্রভুর [“যিহোবার,” NW] ইচ্ছা হইলেই” এই অভিব্যক্তিটিকে কীভাবে আমরা হালকাভাবে নেওয়া এড়াতে পারি? (যাকোব ৪:১৫) [cj পৃ. ১৭১ অনু. ১-২]
১৪. ‘ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করা’ বলতে কী বোঝায় এবং কীভাবে আমরা তা করতে পারি? (২ পিতর ৩:১২) [w-BE৯৭ ৯/১ পৃ. ১৯-২০
১৫. প্রকাশিত বাক্য ২ ও ৩ অধ্যায়ে উল্লেখিত সাতটা মণ্ডলীর উদ্দেশে দেওয়া বার্তাগুলোতে আজকের খ্রিস্টানদের জন্য কোন গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যায়? (প্রকা. ২:৪, ৫, ১০, ১৪, ২০; ৩:৩, ১০, ১১, ১৭, ১৯)