বাইবেল আলোচনার জন্য বিভিন্ন পরামর্শ এবং জ্ঞান বইয়ের সঙ্গে সেগুলোকে যুক্ত করা
১. যুদ্ধ এবং জগতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিগুলো সম্বন্ধে উদ্বিগ্নতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন। আপনি বলতে পারেন।
“[সাম্প্রতিক ঘটনার উল্লেখ করুন।] যত মহৎ মহৎ লক্ষ্যই থাকুক না কেন, যুদ্ধ-বিগ্রহের সংবাদ প্রায়ই আমাদের ভাবিয়ে তোলে যে, এই জগৎ কি শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এই সমস্ত বিষয় আরও ভয়াবহ হবে। কোনো সন্দেহ নেই যে, প্রত্যেকেই এক যুদ্ধমুক্ত পৃথিবীর আকাঙ্ক্ষা করে। আপনি কি মনে করেন যে, মানুষের পক্ষে তা নিয়ে আসা সম্ভব?” গভীর মনোযোগের সঙ্গে গৃহকর্তার মন্তব্য শুনুন। এরপর গীতসংহিতা ৪৬:৮, ৯ পদ বা মীখা ৪:২-৪ পদ পড়ুন আর উল্লেখ করুন যে, ঈশ্বরের হস্তক্ষেপ অপরিহার্য। জ্ঞান বইটি খুলুন এবং ৯৮ পৃষ্ঠার ১, ২ অনুচ্ছেদ আর ৯৯ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদ আলোচনা করুন।
২. অপরাধ এবং মর্মান্তিক দুর্ঘটনাগুলো সম্বন্ধে আপনি উল্লেখ করতে পারেন।
“আপনি হয়তো এই বিষয়ে সংবাদ প্রতিবেদনগুলো শুনেছেন যে ____________________ [কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করুন] আর এটা একটা মর্মান্তিক ঘটনা ছিল, তাই নয় কি? আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, আমাদের চারিদিকে আমরা যে-দুঃখকষ্ট দেখতে পাচ্ছি অথবা এমনকি যেগুলো আমরা নিজেরা ভোগ করছি, সেই সম্বন্ধে ঈশ্বর সত্যিই চিন্তা করেন কি না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি বাইবেল থেকে জানা যায়।” আপনি গীতসংহিতা ৭২:১২-১৭ পদ থেকে উপযুক্ত কয়েকটা কথা পড়তে পারেন। এরপর জ্ঞান বইয়ের ৭০ পৃষ্ঠা খুলুন এবং কেন ঈশ্বর কষ্টভোগের অনুমতি দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর যে এই বইয়ে দেওয়া হয়েছে, তা উল্লেখ করুন। আপনি আরও বলতে পারেন: “বাইবেলের উত্তর হল সত্যিই সান্ত্বনাদায়ক। তাই, আমি এই বইটি আপনার কাছে ছেড়ে যেতে চাই এবং নিজে থেকে উত্তরটা খুঁজতে আপনাকে উৎসাহিত করি।”
৩. মৃতদের অবস্থা সম্বন্ধে আলোচনা করুন।
“প্রতিদিন অসুস্থতার কারণে হাজার হাজার লোক মারা যাচ্ছে। আপনি হয়তো পরিবারের কোনো সদস্য বা এক নিকট আত্মীয়কে হারানোর বেদনা সহ্য করেছেন। এমনকি অনেক বছর পরেও আমরা হয়তো আমাদের প্রিয়জনকে হারানোর জন্য শোক করি।” (১) গৃহকর্তা যদি তার নিজের অভিজ্ঞতার কথা বলেন: তা হলে গভীর মনোযোগ দিয়ে তা শোনার পর, আপনি বলতে পারেন, “আমি এই কথাগুলো থেকে সান্ত্বনা খুঁজে পেয়েছি।” লূক ২০:৩৮ অথবা ১ থিষলনীকীয় ৪:১৩ পদ দেখান আর জিজ্ঞেস করুন, “কেন লোকেরা বৃদ্ধ হয় ও মারা যায়, আপনি কি সেই কারণটা খুঁজে পেতে চান?” জ্ঞান বইয়ের ৫৩ পৃষ্ঠায় ১-৩ অনুচ্ছেদের ওপর গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করান। (২) গৃহকর্তা যদি তার অভিজ্ঞতা সম্বন্ধে কথা না বলেন: আপনি জিজ্ঞেস করতে পারেন, “কেউ কেউ বলে যে, মৃতেরা পরমদেশে প্রবেশ করবে বা স্বর্গে যাবে, অন্যেরা আবার বলে যে তারা ধুলিতে যায়। এই বিষয়ে আপনি কী মনে করেন?” এরপর উপদেশক ৯:৫, ১০ পদ পড়ুন এবং জ্ঞান বইয়ের ৮২-৩ পৃষ্ঠায় ৯, ১০ অনুচ্ছেদ দেখান।
৪. এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার মূল্য সম্বন্ধে আলোচনা করুন।
“অনেক লোক আজ হতাশায় ভোগে। তাদের হয়তো বিষয়গুলোর প্রতি এক নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার প্রবণতা থাকতে পারে। এই ব্যাপারে কোন বিষয়টা তাদের সাহায্য করবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমার ক্ষেত্রে, বাইবেলের এই পদটি খুবই সাহায্যকারী প্রমাণিত হয়েছে।” মথি ৬:৩৪ পদ পড়ার পর জ্ঞান বইয়ের ১৬ পৃষ্ঠায় ১৩ অনুচ্ছেদে দেওয়া একজন শিক্ষাবিদের মন্তব্যটা পড়ুন। এ ছাড়া, পর্বতে দত্ত উপদেশের শিক্ষাগুলোর কয়েকটা আপনি আলোচনা করতে পারেন।
৫. পরিবারের মধ্যে উত্তম ভাববিনিময় থাকা সবসময়ই কার্যকারী।
“কাজের জায়গায় এবং স্কুলে চাপপূর্ণ পরিস্থিতিগুলো বৃদ্ধি পাচ্ছে। আর তাই পরিবারের সদস্যদের উৎসাহের প্রয়োজন হতে পারে। কিন্তু মাঝেমধ্যে আমরা নিজেরাই যেহেতু চাপের মুখোমুখি হয়ে থাকি, তাই তা করার জন্য আমাদের হয়তো মনোযোগের সঙ্গে প্রচেষ্টা করতে হতে পারে। যদিও আমরা আমাদের পরিবারকে যা বলি সেটা গুরুত্বপূর্ণ, তবে বাইবেল আরও এক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে, যা আমাদের মনে রাখা দরকার। [হিতোপদেশ ১৬:২৩, ২৪ পদ পড়ুন।] এই পদটি বলে যে, সফল ভাববিনিময়ের চাবিটা হচ্ছে আমাদের হৃদয়, মুখ নয়।” জ্ঞান বইয়ের ১৪৩ পৃষ্ঠায় ৯ অনুচ্ছেদটা খুলুন এবং পরস্পরের জন্য চিন্তা দেখানোর গুরুত্বকে তুলে ধরুন। এ ছাড়া, কেন উত্তম ভাববিনিময় কঠিন হতে পারে, সেটার কারণ আপনি ৭ অনুচ্ছেদ ব্যবহার করে আলোচনা করতে পারেন।
৬. অনেক বাবামা জানতে চায় যে, সন্তানদের সঙ্গে তাদের কীভাবে আচরণ করা উচিত।
“সম্প্রতি এই বিষয়টার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করানো হয়েছে যে, সন্তানদের যথেষ্ট চাপের সঙ্গে মোকাবিলা করতে হয়। যেহেতু অনেক সন্তানই ভাল পরিবেশে বড় হয়ে ওঠে, তা হলে এই সমস্যার কারণ কী বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই কথাগুলোর বিষয়ে আপনি কী মনে করেন? [কলসীয় ৩:২১ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন।] এটা করা হয়তো সহজ বলে মনে হতে পারে কিন্তু আপনি হয়তো একমত হবেন যে, সন্তানদের নির্দিষ্ট নিয়মগুলো দেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করাও বেশ কঠিন।” জ্ঞান বইয়ের ১৩৬ পৃষ্ঠা খুলুন এবং ১৭ অনুচ্ছেদের প্রথম বাক্যটা পড়ুন। ১৭, ১৮ অনুচ্ছেদ থেকে বিষয়বস্তু আলোচনা করুন।