ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৩ পৃষ্ঠা ১
  • প্রিয় রাজ্য প্রকাশকেরা:

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রিয় রাজ্য প্রকাশকেরা:
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রেম, বিশ্বাস এবং বাধ্যতার এক প্রামাণিক সাক্ষ্য
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শাখার চিঠি
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • শাখা অফিসের চিঠি
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • শাখা অফিসে কী কাজ করা হয়?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৩ পৃষ্ঠা ১

প্রিয় রাজ্য প্রকাশকেরা:

“ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন।” (১ করি. ৩:⁠৬) ভারতে ঈশতান্ত্রিক বৃদ্ধি দেখা কতই না রোমাঞ্চকর হয়েছে! ২০০৩ সালের পরিচর্যা বছরে, আমরা ১৭,০০০-রেরও বেশি বাইবেল অধ্যয়ন পরিচালনা করে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে এক নতুন শীর্ষ লিপিবদ্ধ করতে পেরেছি। এটা প্রশংসনীয়। স্মরণার্থে উপস্থিতির ক্ষেত্রে, যার সংখ্যা হল ৫৬,৮৫৬ জন, আমরা এক নতুন শীর্ষে পৌঁছেছি, যা গত বছরের উপস্থিতির তুলনায় ২,২২৬ জন বেশি এবং ভারতের মোট প্রকাশক সংখ্যার চেয়ে প্রায় তেত্রিশ হাজার জন বেশি। এটা ভবিষ্যতে বৃদ্ধির জন্য চমৎকার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

একমাত্র আমাদের শাখাই এখন ভারতীয় ভাষার পত্রিকাগুলো ছাপাচ্ছে যেগুলো ২৫টারও বেশি দেশে বিতরণ করা হয়। এর ফলে পত্রিকা উৎপাদনের ক্ষেত্রে শতকরা ৬৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অতিরিক্ত কাজ মুদ্রণ অফিসের হ্রাসপ্রাপ্ত কর্মীর দ্বারা সম্পাদিত হচ্ছে। এই বিরাট চাহিদা পূরণ করার জন্য চার রঙের আরেকটা ছাপার মেশিন বসানো হয়েছে। ছাপার এই মেশিনগুলো প্রতি মিনিটে ৬০টা পত্রিকা ছাপায়। পৃথিবীব্যাপী ক্ষেত্রে সরবরাহ করার জন্য পত্রিকাগুলো ও অন্যান্য সাহিত্যাদির মান উন্নত করতে আরও উৎকৃষ্ট মানের কাগজ ব্যবহার করা হচ্ছে।

২০০৪ পরিচর্যা বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আমরা ২০০৩ সালের ৭ই ডিসেম্বর বাঙ্গালোরে নতুন শাখা কমপ্লেক্স উৎসর্গীকরণের অপেক্ষায় থাকব। আমরা প্রার্থনা করি যে, যারা উপস্থিত থাকবে তাদের কাছে এই উপলক্ষ হবে এক উল্লেখযোগ্য আধ্যাত্মিক কার্যক্রম এবং এটার ফলে উচ্চরবে যিহোবার প্রশংসা করা হবে। হ্যাঁ, আমরা নিশ্চিত যে, ‘বৃদ্ধি দিতে থাকিবার’ সঙ্গে সঙ্গে যিহোবা নতুন শাখা কমপ্লেক্সকে ক্রমাগত ব্যবহার করে যাবেন।

আপনাদের ভাইয়েরা,

ভারতের শাখা অফিস

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার