এমন কাজ যা সতেজ করে
১ যারা বাইবেলের বার্তা গ্রহণ ও তাদের জীবনে প্রয়োগ করে, তাদের সকলকে এটি সতেজ করে। (গীত. ১৯:৭, ৮) এটি তাদের মিথ্যা শিক্ষা ও ক্ষতিকর অভ্যাসগুলো থেকে মুক্ত হতে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য এক নির্ভরযোগ্য আশা দান করে। কিন্তু, যারা সুসমাচার গ্রহণ করে কেবল তারাই উপকৃত হয় না। যারা অন্যদের কাছে সতেজতাদায়ক বাইবেলের সত্যগুলো জানায় তারা নিজেরাও সতেজ হয়।—হিতো. ১১:২৫.
২ পরিচর্যার দ্বারা শক্তিশালী হওয়া: যিশু বলেছিলেন যে, যারা খ্রিস্টান শিষ্য হওয়ার যোঁয়ালি গ্রহণ করে, যার অন্তর্ভুক্ত হল প্রচার ও শিষ্যকরণের কাজ, তারা “[তাহাদের] প্রাণের জন্য বিশ্রাম [“সতেজতা,” NW] পাইবে।” (মথি ১১:২৯) তিনি নিজে অন্যদের কাছে সাক্ষ্য দিয়ে শক্তিশালী হয়েছিলেন। তাঁর কাছে এটা খাদ্যের মতো ছিল। (যোহন ৪:৩৪) তিনি যখন ৭০ জন শিষ্যকে প্রচার করতে পাঠিয়েছিলেন, তখন এটা দেখে তারা আনন্দিত হয়েছিল যে, যিহোবা তাদের প্রচেষ্টায় সাহায্য করছেন।—লূক ১০:১৭.
৩ একইভাবে আজকে, অনেক খ্রিস্টান প্রচার কাজে অংশ নিয়ে শক্তিশালী হচ্ছে। একজন বোন বলেছিলেন: “পরিচর্যা সতেজ করে কারণ জীবনে চলার পথে এটা আমাকে পথ দেখায় ও উদ্দেশ্য এনে দেয়। আমি যখন পরিচর্যায় অংশ নিই, তখন ব্যক্তিগত সমস্যা ও রোজকার চাপগুলোকে খুবই তুচ্ছ বলে মনে হয়।” আরেকজন উদ্যোগী পরিচারিকা বলেছিলেন: “পরিচর্যার ফলে . . . রোজ যিহোবা আমার কাছে বাস্তব হয়ে ওঠেন এবং তা আমাকে মনের শান্তি ও সুখ এনে দেয়, যা আর অন্য কোন কিছুর মাধ্যমে পাওয়া যায় না।” “ঈশ্বরেরই সহকার্য্যকারী” হওয়া কতই না সম্মানের!—১ করি. ৩:৯.
৪ খ্রিস্টের যোঁয়ালি সহজ: যদিও খ্রিস্টানদের ‘প্রাণপণ করিবার’ পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু আমরা যা দিতে পারি তার চেয়ে বেশি যিশু দাবি করেন না। (লূক ১৩:২৪) বস্তুত, তিনি প্রেমপূর্ণভাবে আমাদের ‘তাঁর সঙ্গে তাঁর যোঁয়ালির নিচে আসতে’ আমন্ত্রণ জানান। (মথি ১১:২৯, পাদটীকা, NW) যাদেরকে কঠিন পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করতে হয় তারা আস্থা রাখতে পারে যে, তাদের মনপ্রাণ দিয়ে করা সেবা এমনকি সীমিত হলেও, ঈশ্বর তাতে খুবই খুশি হন।—মার্ক ১৪:৬-৮; কল. ৩:২৩.
৫ এমন একজন ঈশ্বরকে সেবা করা কতই না সতেজতাদায়ক, যিনি তাঁর নামের জন্য আমরা যতটুকুই করি সেটাকে মূল্য দেন! (ইব্রীয় ৬:১০) আমরা যেন সবসময় তাঁকে আমাদের যথাসাধ্য দিতে আপ্রাণ চেষ্টা করি।