ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৩ পৃষ্ঠা ৭
  • অক্ষম—অথচ ফলপ্রসূ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অক্ষম—অথচ ফলপ্রসূ
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা আপনাকে শক্তি দেবেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • আপনি কি আপনার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার কি “মাংসে একটা কন্টক” আছে?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৩ পৃষ্ঠা ৭

অক্ষম​—⁠অথচ ফলপ্রসূ

১ আপনি যদি যিহোবার সেই অনেক অক্ষম সাক্ষিদের মধ্যে একজন হন, তবুও আপনি ফলপ্রসূ পরিচর্যা করতে পারেন। বস্তুত, আপনার বিভিন্ন পরিস্থিতি হয়তো আপনাকে সাক্ষ্য দেওয়ার এবং অন্যদের উৎসাহিত করার বিশেষ সুযোগগুলো দিতে পারে।

২ সাক্ষ্য দেওয়া: অক্ষমতার সঙ্গে লড়াই করতে হয় এমন অনেকে পরিচর্যায় পূর্ণরূপে অংশ নিচ্ছে। উদাহরণস্বরূপ, একজন বোন, যার একটা অপারেশনের কারণে হাঁটাচলা করার ও কথা বলার শক্তি গুরুতরভাবে ব্যাহত হয়েছিল, তিনি দেখেছিলেন যে তার স্বামী যদি তাদের গাড়িটি এক ব্যস্ত ফুটপাতের কাছে পার্ক করেন, তা হলে তিনি পত্রিকা বিতরণের কাজে অংশ নিতে পারেন। একবার তিনি মাত্র দুঘন্টায় ৮০টি পত্রিকা অর্পণ করতে পেরেছিলেন! আপনার বিশেষ পরিস্থিতিগুলো হয়তো আপনাকে সেই সমস্ত লোকের সঙ্গেও যোগাযোগ করিয়ে দিতে পারে, যাদের সঙ্গে সাক্ষাৎ করা কঠিন হতো। যদি তা-ই হয়, তা হলে তাদেরকে আপনার বিশেষ এলাকা হিসেবে বিবেচনা করুন।

৩ আপনার প্রচার খুবই কার্যকারী হতে পারে! অন্যেরা যখন আপনার দৃঢ়সংকল্প ও আপনার জীবনে বাইবেলের সত্যের ভাল প্রভাব লক্ষ করে, তখন তারা হয়তো রাজ্যের বার্তার প্রতি আকৃষ্ট হতে পারে। এ ছাড়া, দুর্দশা ভোগ করছে এমন লোকেদের সঙ্গে যখন আপনি সাক্ষাৎ করেন, তখন আপনার জীবনের অভিজ্ঞতা হয়তো ঈশ্বরের বাক্য থেকে তাদেরকে সান্ত্বনা জোগানোর জন্য আপনাকে সুসজ্জিত করতে পারে।​—⁠২ করি. ১:⁠৪.

৪ অন্যদের শক্তিশালী করুন: আপনি কি লরেলের জীবন কাহিনীর দ্বারা উৎসাহিত হননি, যিনি কৃত্রিম ফুসফুসের সাহায্যে ৩৭ বছর ধরে শ্বাস নিয়েছিলেন অথচ ১৭ জন ব্যক্তিকে বাইবেলের সঠিক জ্ঞান জানতে সাহায্য করেছিলেন? একইভাবে, আপনার উদাহরণ সহ বিশ্বাসীদেরকে যিহোবার সেবায় প্রাণপণ করার জন্য অনুপ্রাণিত করতে পারে।​—⁠g৯৩ ১/২২ পৃ. ১৮-২১.

৫ এমনকি আপনার পরিস্থিতি যদি আপনাকে, পরিচর্যায় আপনি যতবার বের হতে চান ততবার বের হতে বাধা দেয়, তবুও আপনি অন্যদের শক্তিশালী করতে পারেন। একজন ভাই বলেছিলেন: “আমি শিখেছি যে, এমনকি চরমভাবে অক্ষম একজন ব্যক্তিও অন্যদের অনেক সাহায্য করতে পারে। আমার স্ত্রী ও আমি মণ্ডলীর বিভিন্ন ব্যক্তিদের জন্য এক ধরনের নোঙ্গর হয়ে আসছি। আমাদের পরিস্থিতিগুলোর কারণে আমরা সবসময় এখানে আছি, সবসময়ই আমাদের পাওয়া যায়।” কিন্তু এটা স্বাভাবিক যে, আপনার অক্ষমতার কারণে আপনি হয়তো আপনার উদ্যোগের সঙ্গে মিল রেখে সবসময় কাজ করতে পারবেন না। তবুও, অন্য কারও সাহায্যে আপনি হয়তো পরিচর্যায় সক্রিয় অংশ নিতে পারেন। তাই, আপনার যদি কোনো সাহায্যের দরকার হয়, তা হলে এই বিষয়টা প্রাচীনদের অথবা মণ্ডলীর অন্যান্যরা যারা আপনাকে সাহায্য করতে পারে তাদের জানাতে ইতস্তত করবেন না।

৬ যিহোবাকে সেবা করার জন্য আপনি যা কিছুই করেন, তা তিনি দেখেন এবং আপনার সর্বান্তঃকরণ সেবায় তিনি আনন্দিত হন। (গীত. ১৩৯:​১-৪) আপনি যখন তাঁর ওপর নির্ভর করেন, তখন তিনি আপনাকে এক ফলপ্রসূ ও অর্থপূর্ণ পরিচর্যার জন্য শক্তিশালী করতে পারেন।​—⁠২ করি. ১২:​৭-১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার