ঘোষণাবলি
▪ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: পারিবারিক জীবন বইটি অর্পণ করুন। জুলাই এবং আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: যে সরকার পরমদেশ নিয়ে আসবে এবং আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ? যেখানে উপযুক্ত সেখানে হয়তো জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! ব্রোশারগুলো অর্পণ করা যেতে পারে। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন।
▪ সম্প্রতি, জনসাধারণের উদ্দেশে বক্তৃতার বেশ কিছু আউটলাইনে পরিবর্তন করা হয়েছে। ২০০৩ সালের আগস্ট মাসে ইংরেজিতে নতুন আউটলাইনগুলোর একটা সম্পূর্ণ সেট বার্ষিক ফর্মগুলোর সঙ্গে পাঠানো হবে। এ ছাড়া, সেই সময়ের মধ্যে বিভিন্ন মাতৃভাষায় যে-আউটলাইনগুলো তৈরি হয়ে যাবে, সেগুলোও মণ্ডলীগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। বিভিন্ন মাতৃভাষার বাকি আউটলাইনগুলো পরে ডাকযোগে পাঠানো হবে। পরিবর্তিত আউটলাইনগুলো পাওয়ার পর মণ্ডলীগুলোর পুরনো আউটলাইনগুলোকে বাতিল করতে এবং তাদের ফাইলে সেগুলোর পরিবর্তে নতুনগুলো রাখতে হবে।
▪ সাহিত্য, পত্রিকা, আমাদের রাজ্যের পরিচর্যা ও অন্যান্য বিষয়গুলোর সরবরাহ মাঝে মাঝে একসঙ্গে যুক্ত করা হয় এবং প্রেরণের খরচ বাঁচানোর জন্য একই চালানে পাঠানো হয়। তাই, যে-ভাইয়েরা সাহিত্য ও পত্রিকা দেখাশোনা করে, তাদের একটা চালান পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বাক্স খোলার নির্দেশনা দেওয়া উচিত এবং যে-বিষয়বস্তুগুলো তাদের বিভাগের নয়, সেগুলো দেরি না করে পরিচালক অধ্যক্ষকে দেওয়া উচিত।
▪ মণ্ডলীগুলো এখন হয়তো ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০১ এডিশন এর সিডি-রমের জন্য অনুরোধ পাঠানো শুরু করতে পারে। এই কমপ্যাক্ট ডিস্কটি শুধুমাত্র ইংরেজিতে পাওয়া যাবে। দয়া করে মনে রাখবেন যে, এটা জনসাধারণ্যে বিতরণ করার, স্কুলে লাইব্রেরিগুলোর জন্য বা যে-ব্যক্তিরা যিহোবার সাক্ষিদের প্রতি সামান্য আগ্রহ দেখায় তাদের দেওয়ার জন্য নয়। ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০১ হল শুধুমাত্র মণ্ডলীর যে-সদস্যদের কমপিউটার রয়েছে তাদের জন্য এবং শুধুমাত্র মণ্ডলীর মাধ্যমেই পাওয়া যাবে। কমপ্যাক্ট ডিস্কগুলো না পাওয়া ও চালান না পাঠানো পর্যন্ত সেগুলো মণ্ডলীর প্যাকিং তালিকায় “পেন্ডিং” লেখা দেখা যাবে।
▪ যে-প্রকাশনাগুলো আবারও পাওয়া যাচ্ছে:
আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা (মুসলমানদের জন্য) —ইংরেজি, কান্নাড়া, বাংলা, মালায়ালাম
▪ নতুন যে-প্রকাশনা পাওয়া যাচ্ছে:
আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা (মুসলমানদের জন্য) —গুজরাটি