ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৩ পৃষ্ঠা ৮
  • পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আরও বাইবেল অধ্যয়ন—প্রয়োজন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “সঠিক প্রবণতাসম্পন্ন” ব্যক্তিদের সাহায্য করুন
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রস্তুতি—কার্যকারী পুনর্সাক্ষাৎ করার এক চাবি
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৩ পৃষ্ঠা ৮

পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে

১ যিশু তাঁর অনুসারীদের শুধুমাত্র প্রচার করারই নয় কিন্তু ‘শিষ্য করিবার, তাহাদিগকে শিক্ষা দিবার’ দায়িত্বও দিয়েছিলেন। (মথি ২৮:​১৯, ২০) একজন প্রচারক ঘোষণা করেন কিন্তু একজন শিক্ষক আরও বেশি কিছু করেন। তিনি শিক্ষা দেন, ব্যাখ্যা করেন এবং প্রমাণ দেন। যে-একটা উপায়ে আমরা অন্যদের শিক্ষা দিই তা হল, আগ্রহী ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার মনোভাব নিয়ে তাদেরকে পুনর্সাক্ষাৎ করে।

২ কাদের সঙ্গে আপনার পুনর্সাক্ষাৎগুলো করা উচিত? যারা সাহিত্যাদি গ্রহণ করেছে বা সুসমাচারের প্রতি সামান্য আগ্রহ দেখিয়েছে এমন সমস্ত লোকের কাছে অবশ্যই ফিরে যান। জনসাধারণ্যে সাক্ষ্য দেওয়ার সময় যদি আপনি আগ্রহ লক্ষ করেন, তা হলে সেই ব্যক্তির ঠিকানা বা টেলিফোন নম্বর নেওয়ার চেষ্টা করুন, যাতে আগ্রহ বাড়িয়ে তোলা যায়। বাইবেল অধ্যয়ন শুরু করার বিষয়ে আশাবাদী হোন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করবে এমন ব্যক্তিদের অন্বেষণ করে চলুন আর খুব সম্ভবত আপনি তাদের খুঁজে পাবেন।​—⁠মথি ১০:⁠১১.

৩ ব্যক্তিগত আগ্রহ দেখান: ফলপ্রসূ পুনর্সাক্ষাতের জন্য প্রস্তুতি প্রথম সাক্ষাৎ থেকেই শুরু হয়। সফল সুসমাচার প্রচারকরা গৃহকর্তা যে-বিষয়গুলোর প্রতি আগ্রহী, সেগুলো নোট করে নেয় আর এরপর আলোচনা করার ভিত্তি হিসেবে তারা সেটাকে ব্যবহার করে। পরবর্তী সাক্ষাতের জন্য গৃহকর্তার আগ্রহ জাগিয়ে তুলতে প্রথম সাক্ষাতের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে আসাকে অনেকেই উপকারজনক বলে মনে করে। লোকেদের জন্য আমাদের আন্তরিক আগ্রহ, এমনকি আমরা তাদের ঘর ছেড়ে আসার পরেও তাদের বিষয়ে আমাদের চিন্তা করতে চালিত করে আর এটাই আমাদের দেরি না করে আবার সাক্ষাৎ করার জন্য উদ্দীপিত করে। যদি সম্ভব হয়, আগ্রহে ভাটা পড়ার আগেই ফিরে যাওয়ার চেষ্টা করুন​—⁠এমনকি সম্ভব হলে এক বা দুদিনের মধ্যেই।

৪ যখন পুনর্সাক্ষাৎ করেন, তখন আগের আলোচনার ওপর ভিত্তি করে কথা বলার চেষ্টা করুন। প্রত্যেকবার অন্তত একটা গঠনমূলক শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করাকে আপনার লক্ষ্য করুন আর গৃহকর্তার কথা শুনুন। গৃহকর্তার সঙ্গে ভালভাবে পরিচিত হোন। এরপর, পরবর্তী সাক্ষাৎগুলোতে ঈশ্বরের বাক্য থেকে সেই সত্যগুলো জানান, যেগুলো সরাসরি তার উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত।

৫ বাইবেল অধ্যয়ন করানোর জন্য সচেতন হোন: বাইবেল অধ্যয়ন শুরু করার উদ্দেশ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করুন। এটা কীভাবে করা যায়? বলুন যে, আপনি একটা আগ্রহজনক বিষয় জানাতে চান আর এরপর জ্ঞান বই অথবা চান ব্রোশার থেকে এমন একটা অনুচ্ছেদ খুলুন, যেটা সেই ব্যক্তির হৃদয় স্পর্শ করবে বলে আপনি মনে করেন। অনুচ্ছেদটি পড়ুন, প্রশ্নটা বিবেচনা করুন আর এরপর একটা বা দুটো উল্লেখিত শাস্ত্রপদ আলোচনা করুন। এটা পাঁচ থেকে দশ মিনিটে দরজায় দাঁড়িয়েই করা যেতে পারে। পরের প্রশ্নটি জিজ্ঞেস করে শেষ করুন এবং অন্য এক সময়ে এই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।

৬ আমরা যে-সমস্ত আগ্রহ খুঁজে পাই, সেগুলোকে বাড়িয়ে তোলা আমাদের পরিচর্য়ার একটা অত্যাবশ্যকীয় বিষয়। তাই, পুনর্সাক্ষাৎ করার জন্য আপনার সাপ্তাহিক তালিকায় সময় আলাদা করে রাখুন। তা করা আপনার পরিচর্যাকে আরও ফলপ্রসূ করবে এবং প্রকৃত আনন্দ নিয়ে আসবে।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কেন পুনর্সাক্ষাতের কাজ এত গুরুত্বপূর্ণ?

২. কাদের কাছে আমাদের ফিরে যাওয়া উচিত?

৩, ৪. ফলপ্রসূ পুনর্সাক্ষাৎ করার সঙ্গে কী জড়িত রয়েছে?

৫. বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কোন সহজ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে?

৬. কীভাবে আমরা দেখাতে পারি যে, পুনর্সাক্ষাৎ করার গুরুত্ব আমরা উপলব্ধি করি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার