ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নিচের প্রশ্নগুলো ২০০৩ সালের ২৮শে এপ্রিলের সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৩ সালের ৩রা মার্চ থেকে ২৮শে এপ্রিলের সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো বইয়ের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. কোন বিষয়গুলো সাবলীলভাবে বক্তৃতাদানে বাধা দিতে পারে? [be পৃ. ৯৩]
২. সত্য অথবা মিথ্যা: থামা উচিত নয় কারণ এটা লোকেদের মনকে বিক্ষিপ্ত করে দিতে এবং তাদের মনোযোগে বাধা দিতে পারে। ব্যাখ্যা করুন।
৩. একজন বক্তা বা জনসাধারণের উদ্দেশে পাঠকের ক্ষেত্রে সঠিক অর্থের ওপর জোর দেওয়ার কী মূল্য রয়েছে? (নহি. ৮:৮) [be পৃ. ১০১]
৪. কীভাবে একজন ব্যক্তি সঠিক অর্থের ওপর জোর দেওয়ায় উন্নতি করতে পারেন? [be পৃ. ১০২-৩]
৫. কোনো বাইবেল অধ্যয়নে বা মণ্ডলীর সভায় একটা প্রকাশনা থেকে জোরে জোরে পড়ার সময় কোন মূল ধারণাগুলোর ওপর জোর দেওয়া উচিত? [be পৃ. ১০৫]
১নং. বক্তৃতা
৬. সন্তানরা যাতে খ্রিস্টীয় সভাগুলোতে “শুনিয়া শিক্ষা পায়” সেইজন্য প্রশিক্ষণ দিতে বাবামায়েরা কী করতে পারে? (দ্বিতী. ৩১:১২) [be পৃ. ১৬]
৭. আধ্যাত্মিক পরমদেশ কী? [w-BE০১ ৩/১ পৃ. ৮-১০]
৮. হিতোপদেশ ৮:১-৩ পদ কীভাবে দেখায় যে, ঈশ্বরীয় প্রজ্ঞা সবাই পেতে পারে এবং কলসীয় ২:৩ পদ অনুসারে এটা কোথায় পাওয়া যেতে পারে? [w-BE০১ ৩/১৫ পৃ. ২৫, ২৮]
৯. কীভাবে আমরা ঈশ্বরের নাম জানাতে পারি? (যোহন ১৭:৬) [be পৃ. ২৭৩-৫]
১০. ‘রাজ্যের সুসমাচার’ সম্বন্ধে লোকেদের কোন গুরুত্বপূর্ণ বিবরণগুলো জানা দরকার? (মথি ২৪:১৪) [be পৃ. ২৭৯-৮০]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. (ক) মার্ক ১৩:১৪ পদে উল্লেখিত “ঘৃণার্হ বস্তু” প্রথম শতাব্দীতে কী ছিল? (খ) এটা “যেখানে দাঁড়াইবার নয়, সেইখানে দাঁড়াইয়া আছে” বলার দ্বারা কী বোঝায়?
১২. লূকের সুসমাচার কীভাবে স্পষ্ট করে যে, যিশু স্বাভাবিকভাবেই দায়ূদের সিংহাসনের বংশধর ছিলেন? (লূক ৩:২৩-৩৮) [w-BE৯৩ ৪/১ পৃ. ৩-৪ অনু. ৩]
১৩. লূক ১২:২ পদে লিপিবদ্ধ যিশুর উক্তির অর্থ কী ছিল?
১৪. হারানো সিকির বিষয়ে যিশুর দৃষ্টান্তে দূতেদের প্রতিক্রিয়া কেন লক্ষণীয়? (লূক ১৫:১০) তাদের উদাহরণ আমাদের কীভাবে প্রভাবিত করা উচিত?
১৫. লূক ২২:২৯ পদে কোন দুটো চুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে?