বাইবেল অধ্যয়ন পরিচালনার জন্য ঈশ্বরের উপাসনা করুন বইটি ব্যবহার করুন
একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি নতুন ব্যক্তিদের সত্যে অগ্রগতি করতে এবং যিহোবা ও তাঁর সংগঠনের প্রতি তাদের উপলব্ধিকে গভীর করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এটি বাইবেল ছাত্রদের সঙ্গে দ্বিতীয় অধ্যয়ন বই হিসেবে ব্যবহার করা যেতে পারে। ২০০০ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠা ব্যাখ্যা করে যে: “ধীরে ধীরে হলেও যদি আপনি দেখেন যে আপনার ছাত্র উন্নতি করছেন আর তিনি যা শিখছেন তা সত্যিই বুঝতে পারছেন, তাহলে চান ব্রোশার বা জ্ঞান বই শেষ হয়ে যাওয়ার পরও অন্য একটা বই থেকে তার সঙ্গে স্টাডি করে চলুন। . . . তবে সবসময়ই চান ব্রোশার আর জ্ঞান বই থেকে প্রথমে স্টাডি করতে হবে। যতদিন পর্যন্ত আপনি স্টাডি করবেন ততদিন পর্যন্ত আপনি এটাকে স্টাডি ও পুনর্সাক্ষাৎ হিসেবে গুণতে পারবেন। এমনকি যদিও দ্বিতীয় বইটা শেষ হওয়ার আগেই আপনার ছাত্র বাপ্তিস্ম নিয়ে নেন।”
কারা ঈশ্বরের উপাসনা করুন বই দিয়ে বাইবেল অধ্যয়ন করা থেকে উপকার পেতে পারে? একই প্রবন্ধ বলে চলে: “আপনি যদি এমন কাউকে জানেন যারা আগে [চান ব্রোশার এবং] জ্ঞান বই থেকে স্টাডি করেছিলেন কিন্তু বাপ্তিস্ম নেননি, আপনি হয়তো তাদের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন আর জিজ্ঞেস করতে পারেন যে তারা অন্য আরেকটা বই থেকে আবার অধ্যয়ন করতে চান কিনা।” আসুন আমরা মার্চ ও এপ্রিল মাসে এইধরনের ব্যক্তিদের সঙ্গে ঈশ্বরের উপাসনা করুন বই থেকে অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করি।