ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৩ পৃষ্ঠা ১
  • যিহোবা অতীব কীর্তনীয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা অতীব কীর্তনীয়
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সভায় আমাদের উপস্থিতি আমাদের সম্বন্ধে যা জানায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • “ইহা আমার স্মরণার্থে করিও”
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মুক্তির মূল্য থেকে উপকৃত হতে অন্যদের সাহায্য করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৩ পৃষ্ঠা ১

যিহোবা অতীব কীর্তনীয়

প্রভুর সান্ধ্যভোজ ১৬ই এপ্রিল উদ্‌যাপিত হবে

১ যতই আমরা ২০০৩ সালের ১৬ই এপ্রিল দিনটির দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের প্রত্যাশা ততই বাড়ছে। সেই রাতে আমরা যিহোবার নামকে গৌরবান্বিত করার জন্য সারা পৃথিবীর লক্ষ লক্ষ সহ উপাসকদের সঙ্গে মিলিত হয়ে যিশুর মৃত্যু স্মরণ করব। মুক্তির মূল্যের অপূর্ব ব্যবস্থার জন্য যিহোবা আমাদের সকল কীর্তন বা প্রশংসা পাওয়ার যোগ্য। এর মাধ্যমে তিনি সমস্ত বাধ্য মানবজাতির ওপর বিস্ময়কর আশীর্বাদগুলো বর্ষণ করবেন। পূর্ণহৃদয়ে আমরা গীতরচকের সঙ্গে উচ্চৈঃস্বরে বলতে পারি: “সদাপ্রভু [“যিহোবা,” NW] মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়।”​—⁠গীত. ১৪৫:⁠৩.

২ স্মরণার্থ মরশুম হল, ঈশ্বরের মঙ্গলভাব এবং তিনি “আপনার একজাত পুত্ত্রকে জগতে” পাঠিয়েছেন “যেন আমরা তাঁহা দ্বারা জীবন লাভ করিতে পারি,” সেইজন্য যিহোবার প্রতি কৃতজ্ঞতা দেখানোর ক্ষেত্রে আমরা যে ঋণী তা নিয়ে ধ্যান করার সময়। (১ যোহন ৪:​৯, ১০) বাধ্যতার সঙ্গে প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করা আমাদের হৃদয়ের ওপর এই ছাপ ফেলে যে, “যিহোবা হলেন সদয় ও করুণাময়, . . . এবং প্রেমপূর্ণ-দয়াতে মহান।” (গীত. ১৪৫:​৮, NW) বাস্তবিকই, মুক্তির মূল্য হল সমস্ত মানবজাতির প্রতি যিহোবার প্রেমের মহান প্রকাশ। (যোহন ৩:১৬) আমরা যখন ঈশ্বরের প্রেম নিয়ে চিন্তা করি এবং যিশুর নীতিনিষ্ঠার বিশ্বস্ত পথ সম্বন্ধে ধ্যান করি, তখন আমরা যিহোবার প্রশংসা করতে পরিচালিত হই। আমাদের জন্য অনন্তজীবন সম্ভবপর করতে তাঁর অসীম প্রেম প্রকাশ পেয়েছে বলে আমরা অনন্তকাল ধরে তাঁর প্রশংসা করব।​—⁠গীত. ১৪৫:​১, ২.

৩ যিহোবার প্রশংসা করতে অন্যদের সাহায্য করুন: ঈশ্বরের সর্বোৎকৃষ্ট উপহার, মুক্তির মূল্যের জন্য উপলব্ধি আমাদেরকে আমাদের সঙ্গে ঈশ্বরের প্রশংসা করায় যোগ দেওয়ার জন্য অন্যদের আমন্ত্রণ জানাতে পরিচালিত করে। গীতরচক লিখতে অনুপ্রাণিত হয়েছিলেন: “তাহারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্ম্মশীলতার বিষয় গান করিবে।” (গীত. ১৪৫:⁠৭) শুধু গত বছরেই, সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিরা একশ কোটিরও বেশি ঘন্টা প্রচার কাজে নিয়োজিত ছিল। তাদের প্রচেষ্টার ফল কী হয়েছে? প্রতি সপ্তাহে, গড়ে ৫,১০০ জনেরও বেশি ব্যক্তি যিহোবার প্রতি তাদের উৎসর্গীকরণের চিহ্ন হিসেবে বাপ্তিস্ম নিয়েছে। স্মরণার্থ সভায় মোট ১,৫৫,৯৭,৭৪৬ জনের উপস্থিতি, যাদের মধ্যে ৯০ লক্ষেরও বেশি এমন ব্যক্তি রয়েছে যারা এখনও সুসমাচারের প্রকাশক হিসেবে যিহোবার প্রশংসা করতে শুরু করেনি, দেখায় যে আরও বৃদ্ধি পাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে! রাজ্যের ঘোষণাকারী হিসেবে, আমরা সুসমাচার ঘোষণা করার এবং অন্যদের হৃদয়কে যিহোবা, তাঁর পুত্র এবং রাজ্যের দিকে পরিচালিত করার বিশেষ সুযোগকে উপলব্ধি করি।

৪ যিহোবাকে সম্মান দেখানোর জন্য অন্যদের উৎসাহিত করার এক উত্তম উপায় হল, আমাদের সঙ্গে প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করতে তাদের আমন্ত্রণ জানানো। যাদের আমন্ত্রণ জানাতে চান ও সেইসঙ্গে যাদের হয়তো সেই দিন ও সময় সম্বন্ধে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের একটি তালিকা কি আপনি তৈরি করেছেন? আপনি কি আপনার তালিকায় যারা রয়েছে, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন? যদি এগুলো না করে থাকেন, তা হলে বাকি যে-সময়টুকু রয়েছে, সেই সময়ের মধ্যে অধ্যবসায়ের সঙ্গে তা করুন। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্বন্ধে উপলব্ধি করতে তাদের সাহায্য করুন। উদ্‌যাপনের সময় অভ্যাগতদের শুভেচ্ছা জানানোর জন্য তৈরি থাকুন। তাদের অভ্যর্থনা জানান, অন্যদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিন এবং উপস্থিত হওয়ার জন্য তাদের প্রশংসা করুন।

৫ স্মরণার্থ সভায় উপস্থিত হওয়া নতুন ব্যক্তিদের আধ্যাত্মিক উন্নতি করতে উদ্দীপিত করতে পারে। একজন বাইবেল ছাত্র, যিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (হঠাৎ ঘটে যাওয়া কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে মানসিক চাপ) ভুগছিলেন, তার পক্ষে জনসমাবেশের মধ্যে যাওয়া খুবই কঠিন ছিল কিন্তু তিনি স্মরণার্থ সভায় এসেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, সভা সম্বন্ধে তিনি কী মনে করেন, তখন তিনি বলেছিলেন: “এটা ছিল সবচেয়ে পবিত্র রাত এবং আমি সেখানে উপস্থিত ছিলাম।” তখন থেকে তিনি সভাগুলোতে যোগ দিতে শুরু করেছেন।

৬ স্মরণার্থের পর: এই আগ্রহী ব্যক্তিদের যিহোবার প্রশংসাকারী হতে সাহায্য করার জন্য কী করা যেতে পারে? যে-নতুন ব্যক্তিরা স্মরণার্থ সভায় যোগ দিয়েছিল তাদের প্রতি প্রাচীনরা লক্ষ রাখবে এবং শীঘ্রই তাদের কাছে যাওয়ার জন্য যোগ্য প্রকাশকদের ব্যবস্থা করবে, যাতে তারা সদ্য যে-বিষয়গুলো শিখেছে এবং লক্ষ করেছে, সেগুলো পুনরালোচনা করতে পারে। কেউ কেউ হয়তো একটা গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারে। এ ছাড়া, মণ্ডলীর সাপ্তাহিক প্রতিটা সভায় আসার জন্য তাদের আমন্ত্রণ জানানো উচিত, কারণ নিয়মিত উপস্থিতি তাদের বাইবেলের জ্ঞানকে বাড়াতে পারে।

৭ সমস্ত অনিয়মিত এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের সভাগুলোতে নিয়মিত উপস্থিত থাকতে উৎসাহিত করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনাকে যদি প্রাচীনরা, নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এমন কোনো ব্যক্তিকে ক্ষেত্রের পরিচর্যায় আবারও সক্রিয় হয়ে ওঠার জন্য সাহায্য করতে বলে, তা হলে তাতে সাড়া দিতে তৈরি থাকুন। আমাদের ভাইদের জন্য এইরকম প্রেমময় চিন্তা দেখানো প্রেরিত পৌলের এই পরামর্শের সঙ্গে মিল রাখে: “আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম করি।”​—⁠গালা. ৬:⁠১০.

৮ আমরা সকলে যেন ১৬ই এপ্রিল স্মরণার্থ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ প্রচেষ্টা করি। যিহোবাকে প্রশংসা করার সবচেয়ে পবিত্র এই উপলক্ষে যোগ দেওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হতে চাই না। হ্যাঁ, এখন এবং চিরকাল আসুন আমরা যিহোবার মহৎ মহৎ কাজের জন্য তাঁর প্রশংসা করি!​—⁠গীত. ১৪৫:⁠২১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার