ঘোষণাবলি
▪ জানুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো আমার বাইবেলের গল্পের বই, বাইবেল—ঈশ্বরের বাক্য অথবা মানুষের? (ইংরেজি), যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি) অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করতে পারেন। মণ্ডলীতে যদি এই বিকল্প অর্পণগুলোর সরবরাহ না থাকে, তা হলে কাছাকাছি মণ্ডলীগুলোতে সেগুলোর বাড়তি সরবরাহ আছে কি না দয়া করে পরীক্ষা করে দেখুন, যাতে আপনি ব্যবহার করতে পারেন। ফেব্রুয়ারি: প্রকাশিত বাক্য—এর মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) অথবা নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মারা গেলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, মৃত লোকেদের আত্মারা—এরা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? এদের কি সত্যিই অস্তিত্ব আছে? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) যেখানে উপযুক্ত সেখানে দেওয়া যেতে পারে। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। পুনর্সাক্ষাতে আগ্রহ পাওয়া গেলে ব্যক্তিকে পত্রিকা রুট করার আমন্ত্রণ জানান। বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে চান ব্রোশার অর্পণ করুন।
▪ ফেব্রুয়ারি মাসের শুরু থেকে এবং ২রা মার্চের মধ্যে সীমা অধ্যক্ষরা যে-নতুন জনসাধারণের উদ্দেশে বক্তৃতাটা দেবে সেটার বিষয়বস্তু হবে “এক অন্ধকার জগৎ থেকে মুক্তি।”
▪ এই বছর ১৬ই এপ্রিল, বুধবার সূর্যাস্তের পর স্মরণার্থক সভা উদ্যাপন করার জন্য মণ্ডলীগুলোর সুবিধাজনক ব্যবস্থা করা উচিত। যদিও বক্তৃতা আগে শুরু করা যেতে পারে কিন্তু প্রতীকগুলো ঘুরানো সূর্যাস্তের আগে শুরু করা উচিত নয়। আপনার এলাকায় কখন সূর্যাস্ত হবে, তা স্থানীয় কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নিন। যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, সম্ভবত এক বা একাধিক মণ্ডলী সেই রাতের জন্য অন্য আরেকটা হল ভাড়া করার ব্যবস্থা করতে পারে। যেখানে সম্ভব, সেখানে একই হলে অনুষ্ঠিত কার্যক্রমের মাঝে অন্তত ৪০ মিনিট বিরতি রাখতে আমরা পরামর্শ দিচ্ছি, যাতে করে এই অনুষ্ঠান থেকে সকলে পূর্ণ উপকার লাভ করতে পারে। কাউকে কাউকে দিয়ে আসা ও নিয়ে আসা সহ যাতায়াত ও গাড়ি রাখার বিষয়টির প্রতিও বিবেচনা দেখানো উচিত। প্রাচীন গোষ্ঠী ঠিক করবে যে, তাদের এলাকায় কোন ব্যবস্থাগুলো সবচেয়ে ভাল হবে।