যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে সেগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য এক আন্তরিক আবেদন
যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে (ইংরেজি) ভিডিওতে বর্ণিত বাইবেলের নাটক থেকে যে-শিক্ষাগুলো লাভ করেছি সেগুলোর প্রতি মনোযোগ দিয়ে আমরা সকলেই আমাদের নীতিনিষ্ঠা বজায় রাখার জন্য আমাদের দৃঢ়সংকল্পকে শক্তিশালী করতে পারি। এটা দেখার আগে, দয়া করে গণনাপুস্তক ২৫ অধ্যায় এবং শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডের ৪১৯ পৃষ্ঠায় ৩-৫ অনুচ্ছেদে দেওয়া সম্পর্কযুক্ত বিষয়বস্তুটা পড়ুন। এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন: মোয়াবীয়রা কারা ছিল আর যিহোবা কেন মোশিকে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করতে বলেছিলেন? (দ্বিতী. ২:৯) ইস্রায়েল জাতিকে ধ্বংস করতে মোয়াবীয়দের ব্যবহার করার জন্য বিলিয়ম কীরকম ষড়যন্ত্র করেছিল? কেন আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, প্রতিজ্ঞাত দেশে ঢোকার ঠিক আগে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেক ইস্রায়েলীয় ব্যর্থ হয়েছিল?—১ করি. ১০:১১, ১২.
যদি আমরা বিশ্বস্ত প্রমাণিত হতে এবং ঈশ্বরের অনুগ্রহ উপভোগ করতে চাই, তা হলে যে উদাহরণগুলো সাবধান করে ভিডিওটা দেখার সময়, জীবনের চারটে ক্ষেত্রের বিষয়ে চিন্তা করুন যেগুলোর প্রতি আজকে আমাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে মনোযোগ দিতে হবে। (১) মনোভাব: কিছু ইস্রায়েলীয় কীভাবে যিহোবা ও তাঁর ব্যবস্থাগুলোর প্রতি খারাপ মনোভাব দেখিয়েছিল? এর পরিবর্তে, আমাদের কীরকম মনোভাব দেখানোর চেষ্টা করা উচিত? (২) বন্ধুবান্ধব: কেন যিহোবা চাননি যে, ইস্রায়েলীয়রা যেন মোয়াবীয়দের সঙ্গে বন্ধুত্ব করে? (যাত্রা. ৩৪:১২; হিতো. ১৩:২০) কেন আমাদের অবশ্যই বুদ্ধিপূর্বক বন্ধুবান্ধব বেছে নিতে হবে? (৩) নৈতিকতা: কুসংসর্গ প্রায় ২৩,০০০ ইস্রায়েলীয়কে কোন গুরুতর পাপে পরিচালিত করেছিল? (১ করি. ১০:৮) আজকে, কী ঈশ্বরের কিছু লোককে অনৈতিক কাজ করার জন্য প্রলুব্ধ করেছে কিন্তু কীভাবে আমরা নিজেদের রক্ষা করতে পারি? (৪) উপাসনা: তাদের উপাসনার শুদ্ধতার বিষয়ে ইস্রায়েলীয়রা কীভাবে পরীক্ষিত হয়েছিল? প্রতিমাপূজার কোন সূক্ষ্ম রূপ হয়তো আজকে কিছুজনকে জড়িত করতে পারে কিন্তু আমরা কীভাবে সেটা এড়াতে পারি?—কল. ৩:৫.
নাটকে যামীন তার নৈতিক নীতিনিষ্ঠার জন্য কীভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন? এই ভিডিওটার মাধ্যমে, পরিচালক গোষ্ঠী সমস্ত সত্য খ্রীষ্টানের কাছে কী আন্তরিক আবেদন জানাচ্ছে? আপনি যদি পরিবারের একজন মস্তক হন, তা হলে কেন আপনি আপনার পরিবারের জন্য এই কার্যক্রমটি বার বার দেখা বিজ্ঞের কাজ বলে মনে করেন?