‘অসার বিষয়গুলোর’ পিছনে ছোটা এড়িয়ে চলুন
১ আজকে যোগাযোগের একটা জনপ্রিয় মাধ্যম হল ই-মেইল। এই মাধ্যমের সাহায্যে পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে ব্যক্তিগত বিভিন্ন অভিজ্ঞতা ও চিন্তাভাবনা আদান-প্রদান হয়তো দোষের কিছু নয় কিন্তু ই-মেইলের অবাধ ব্যবহারের সঙ্গে কোন্ “অসার বিষয়গুলো” জড়িত থাকতে পারে?—হিতো. ১২:১১, NW.
২ ই-মেইল সম্বন্ধে সতর্কতা: কেউ কেউ যে-বিষয়গুলোকে নতুন তথ্য বলে বিবেচনা করে তা যখন তারা ই-মেইলের মাধ্যমে পায়, তখন দাবি করে যে, তারা যেন যিহোবার সংগঠনের সঙ্গে বেশি ঘনিষ্ঠে রয়েছে। এর অন্তর্ভুক্ত হতে পারে বিভিন্ন অভিজ্ঞতা, বেথেলের ঘটনা সম্বন্ধে নোট, দুর্যোগ অথবা তাড়নার খবর এবং এমনকি কিংডম মিনিস্ট্রি স্কুলগুলোতে ঘোষিত গোপন তথ্য। আবার অন্যেরা হয়তো এইরকম সংবাদগুলো পাঠানোর জন্য অত্যন্ত বেশি উৎসুক হয়ে ওঠে এই আশা করে যে, তারাই প্রথমে তাদের বন্ধুদের কাছে তথ্যটা প্রকাশ করছে।
৩ কখনও কখনও দেখা গেছে যে, তথ্য ও অভিজ্ঞতাগুলোকে বিকৃত করা হয়েছে অথবা বাড়িয়ে বলা হয়েছে। অথবা হয়তো রোমাঞ্চকর করে তোলার প্রচেষ্টায় কেউ কেউ এক মিথ্যা ধারণা দিয়েছে। যারা তাড়াহুড়ো করে এই বিষয়গুলো প্রকাশ করে দেয়, তারা প্রায়ই সমস্ত সত্য ঘটনা জানে না। (হিতো. ২৯:২০) কিছু ক্ষেত্রে, কোন একটা ঘটনা অবিশ্বাস্য হলেও নিছক কৌতূহলের জন্য এটা পাঠানো হয়। এইরকম ভুল অথবা বিভ্রান্তিকর খবরগুলো ‘গল্পের [“মিথ্যা গল্পগুলোর,” NW]’ সমান, যা প্রকৃত ঈশ্বরীয় ভক্তিকে তুলে ধরে না।—১ তীম. ৪:৬, ৭.
৪ আপনি যদি এমন তথ্য পাঠান যেটা ভুল বলে প্রমাণিত হয়, তা হলে এটা যে-দুঃখ অথবা বিভ্রান্তি নিয়ে আসে তার জন্য আপনিই কিছুটা দায়ী। দায়ূদ যখন বাড়িয়ে বলা এই খবর পেয়েছিলেন যে, তার সব ছেলে মারা গেছে, তখন তিনি দুঃখে ‘তাহার বস্ত্র ছিঁড়িয়া ফেলিয়াছিলেন।’ কিন্তু, আসলে তার কেবল একটা ছেলে মারা গিয়েছিল। সেটাও যথেষ্ট দুঃখজনক ছিল কিন্তু বাড়িয়ে বলা এই খবর দায়ূদের আরও বেশি দুঃখের কারণ হয়েছিল। (২ শমূ. ১৩:৩০-৩৩) নিশ্চয়ই আমরা এমন কিছু করতে চাইব না, যা আমাদের ভাইদের বিভ্রান্ত অথবা নিরুৎসাহিত করবে।
৫ ঈশ্বরের নিযুক্ত মাধ্যম: মনে রাখবেন যে, যোগাযোগের জন্য আমাদের স্বর্গীয় পিতার এক নিযুক্ত মাধ্যম, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” রয়েছে। বিশ্বাসী পরিবারবর্গের কাছে কোন্ তথ্য দেওয়া দরকার তা নির্ধারণ করার ও সেইসঙ্গে তা “উপযুক্ত সময়ে” বিতরণ করার দায়িত্ব এই “দাস” এর রয়েছে। এই আধ্যাত্মিক খাদ্য কেবল ঈশতান্ত্রিক সংগঠনের মাধ্যমেই পাওয়া যায়। তাই, নির্ভরযোগ্য তথ্যের জন্য আমাদের সবসময় ঈশ্বরের নিযুক্ত মাধ্যমের প্রতি তাকানো উচিত, ইন্টারনেট ব্যবহারকারীদের কোন নেটওয়ার্কের প্রতি নয়।—মথি ২৪:৪৫.
৬ ইন্টারনেট ওয়েব সাইটস: আমাদের এক অনুমোদিত ইন্টারনেট ওয়েব সাইট রয়েছে: www.watchtower.org. এই সাইট জনসাধারণের কাছে প্রচুর তথ্য জুগিয়ে থাকে। কোন ব্যক্তি, কমিটি বা মণ্ডলীর কারও যিহোবার সাক্ষিদের সম্বন্ধে জানানোর জন্য একটা ওয়েব পেজ প্রস্তুত করার দরকার নেই। কেউ কেউ সমস্ত শাস্ত্রপদ এবং রেফারেন্স সহ আমাদের প্রকাশনাগুলোর বিষয়বস্তু পাঠিয়েছে আর এমনকি দানের ভিত্তিতে সম্মেলনের বিষয়বস্তুর কপি দেওয়ার প্রস্তাব দিয়েছে। লাভ হোক বা না-ই হোক, ইলেকট্রনিক ডকুমেন্টে যিহোবার সাক্ষিদের প্রকাশনাগুলো পুনরুৎপাদন ও বিতরণ করা হল গ্রন্থস্বত্বের আইনকে লঙ্ঘন করা। যদিও কেউ কেউ এটাকে ভাইদের সেবা করা বলে মনে করতে পারে কিন্তু তা অনুমোদিত নয় এবং বন্ধ করা উচিত।
৭ ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর সময়, ভেবেচিন্তে ও সংযতভাবে তা ব্যবহার করা এই বিষয়টাকে নিশ্চিত করবে যে, আমাদের “মন বহুমূল্য ও মনোরম্য . . . দ্রব্যে” পূর্ণ।—হিতো. ২৪:৪.