ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৩ পৃষ্ঠা ৫
  • নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০১০ সালের বিশেষ সম্মেলন দিন কার্যক্রম
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৩ পৃষ্ঠা ৫

নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম

১ যদিও প্রচারমাধ্যম ও জাগতিক শিক্ষকরা বস্তুগত সম্পদের গুণগান করে কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের উৎসাহ দেয় ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান হোন।’ (১ তীম. ৬:১৮) এটাই হল বিশেষ অধিবেশন দিন কার্যক্রমের বিষয়বস্তু, যা ২০০৩ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে। এই অধিবেশনে আমরা কোন উৎসাহ লাভ করব?

২ সীমা অধ্যক্ষ আলোচনা করবেন যে, “ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে ধনবান হোন” বলতে কী বোঝায় এবং তিনি কয়েক জনের সাক্ষাৎকার নেবেন, যারা আধ্যাত্মিক ধন অর্জন করার জন্য প্রাণপণ করছে। অতিথি বক্তা ওই দিনে তার প্রথম বক্তৃতায় দেখাবেন যে, ঈশ্বরের লোকেরা কীভাবে “শস্যচ্ছেদনের এই সময়ে সৎক্রিয়া” করছে। আমরা প্রত্যেকে এই বিষয়টা বিবেচনা করে উৎসাহ পাব যে, কীভাবে আমরা আজকে সম্পাদিত ঈশ্বর-নিযুক্ত শস্যচ্ছেদনের কাজে আরও পূর্ণরূপে অংশ নিতে পারি।

৩ খ্রিস্টান যুবক-যুবতীরা আধ্যাত্মিক ধনের অনুধাবন করছে দেখে আমরা কত গর্বিতই না হই! এটা যিহোবাকে মহিমান্বিত করে এবং যুবক-যুবতীদের ভবিষ্যতে সেবার বিশেষ সুযোগগুলোর জন্য এক উত্তম ভিত্তি স্থাপন করতে সাহায্য করে। “যিহোবার প্রশংসায় সৎক্রিয়া করার জন্য যুবক-যুবতীদের প্রশংসা করা” বক্তৃতাটা সেই সৎক্রিয়াগুলো তুলে ধরবে, যা খ্রিস্টান যুবক-যুবতীরা স্থানীয়ভাবে সম্পাদন করে আসছে।

৪ সৎক্রিয়া করে চলার ফলগুলো কী? অতিথি বক্তা তার শেষ বক্তৃতায় এই বিষয়টি আলোচনা করবেন যেটার শিরোনাম, “সৎক্রিয়া করে চলুন ও যিহোবার আশীর্বাদ লাভ করুন।” তিনি চারটে ক্ষেত্র বিবেচনা করবেন, যেগুলোতে আমরা প্রচুর আশীর্বাদ লাভ করতে পারি: (১) ব্যক্তিবিশেষ হিসেবে, (২) পরিবারগতভাবে, (৩) মণ্ডলীগতভাবে এবং (৪) বিশ্বব্যাপী এক সংগঠন হিসেবে।

৫ যারা যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করেছে তাদের বাপ্তিস্ম নেওয়ার সুযোগ থাকবে। আপনি যদি সেই পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকেন, তা হলে এখনই পরিচালক অধ্যক্ষকে তা জানান।

৬ আপনার এলাকায় যখন অধিবেশনের তারিখ ঘোষণা করা হবে, উপস্থিত থাকার জন্য তখনই সুনির্দিষ্ট পরিকল্পনা করুন। অধিবেশন শুরু হওয়ার আগেই পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা করুন, যাতে আপনি শুরুর গান ও প্রার্থনায় অংশ নিতে পারেন। পুরো বিশেষ অধিবেশন দিন কার্যক্রমে উপস্থিত থাকা ও মনোযোগ দিয়ে শোনা আমাদের সেই পথ অনুধাবন করে চলতে শক্তিশালী করবে, যা আমাদেরকে ঈশ্বর যিহোবার দৃষ্টিকোণ থেকে সত্যিই ধনবান করে তোলে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার