পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টেম্বর
“ভূমিকম্পগুলো অগণিত মৃত্যু ও ধ্বংস নিয়ে আসতে পারে। রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের প্রায়ই ঘর-বাড়ি হারাতে হয়, ফিরে পাওয়ার কোন উপায়ই থাকে না। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা দেখায় যে, ভূমিকম্পের শিকার হয়েছেন এমন ব্যক্তিরা কীভাবে ভূমিকম্পের পরের অবস্থার সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন। এ ছাড়া, এটা জানায় যে, কীভাবে ভূমিকম্পগুলো বাইবেলের একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীকে প্রকাশ করে।”
The Watchtower জুলাই ১৫
“আপনি কি মনে করেন যে, দুষ্টদের নরকে শাস্তি দেওয়া হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল স্পষ্টভাবে দেখায় যে, পাপের শাস্তি কী। [রোমীয় ৬:২৩ক পড়ুন।] তা হলে, নরক কি অগ্নিময় যন্ত্রণার একটা জায়গা? এটা কি ঈশ্বর থেকে পৃথক হওয়ার এক অবস্থা মাত্র? এই পত্রিকা এই প্রশ্নগুলোর শাস্ত্রীয় উত্তর দেয়।”
Awake! জুলাই-সেপ্টেম্বর
“আমি নিশ্চিত যে, আপনি আপনার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তিত, তাই নয় কি? হয়তো উচ্চ রক্তচাপ আপনার অথবা আপনি জানেন এমন কারওর ওপর প্রভাব ফেলে? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং ১৫ পৃষ্ঠার প্রবন্ধটা দেখান।] লক্ষ্য করুন সৃষ্টিকর্তা কী প্রতিজ্ঞা করেছেন। [যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন।] আমি নিশ্চিত যে, এই প্রবন্ধটা তথ্যবহুল ও খুবই ব্যবহারিক বলে আপনার মনে হবে।”
The Watchtower আগস্ট ১
“অনেকেই মনে করে যে, কুসংস্কারগুলোর সঙ্গে জড়িত ধারণা ও রীতিনীতিগুলো কেবল মজার বিষয়। [৫ পৃষ্ঠায় দেওয়া বাক্স থেকে একটা অথবা দুটো বিষয় দেখান।] এই ধারণাগুলোর উৎস আসলে কী, তা কি আপনি কখনও ভেবে দেখেছেন? [উত্তরের পর, ২ করিন্থীয় ১১:১৪ পদ পড়ুন।] এই পত্রিকা কুসংস্কারগুলো সম্বন্ধে বাইবেলের দৃষ্টিভঙ্গি জানায়।”