ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০২ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০২ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ ফেব্রুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: জীবন​—⁠কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি), প্রকাশিত বাক্য​—⁠তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি), সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা মণ্ডলীতে মজুত আছে এমন যে কোন ১৯২ পৃষ্ঠার পুরনো বই। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখান তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করে পত্রিকা রুট তৈরি করুন। যখন পত্রিকা রুট ব্যবহারিক নয়, কেবল তখনই গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে। বাইবেল অধ্যয়নের লক্ষ্য নিয়ে চান ব্রোশার অর্পণ করুন।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা মার্চ বা তার পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।

▪ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষ সমস্ত নিয়মিত অগ্রগামীদের সঙ্গে কথা বলবেন। কারও যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে অসুবিধা হয়, তাহলে প্রাচীনরা তাকে সাহায্য করার ব্যবস্থা করবেন। পরামর্শের জন্য, S-201 বার্ষিক চিঠিগুলো পুনরালোচনা করুন। এছাড়াও, ১৯৮৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১২-২০ অনুচ্ছেদগুলো দেখুন।

▪ ২০০২ সালের স্মরণার্থক মরশুমের বিশেষ জনসাধারণের বক্তৃতা ১৪ই এপ্রিল রবিবার দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তু হবে “সেই ‘ভয়ঙ্কর দিনের’ আকাঙ্ক্ষায় থাকুন।” বক্তৃতার একটা আউটলাইন দেওয়া হবে। যে সমস্ত মণ্ডলীতে সীমা অধ্যক্ষের পরিদর্শন অথবা সীমা অধিবেশন দিন সেই শনিবার-রবিবারে পড়বে সেই মণ্ডলীগুলোতে এই বিশেষ বক্তৃতা পরের সপ্তায় দেওয়া হবে। কোন মণ্ডলীতে ২০০২ সালের ১৪ই এপ্রিলের আগে এই বিশেষ বক্তৃতা দেওয়া হবে না।

▪ ইংরেজি ভাষায় ওয়াচ টাওয়ার পাবলিকেশনস ইনডেক্স ১৯৮৬-২০০০ এর অল্প কিছু কপি পাওয়া যাচ্ছে। মণ্ডলীর লাইব্রেরির জন্য প্রত্যেকটা মণ্ডলী ইনডেক্সের জন্য কেবল একটা করে কপির আবেদন করতে পারে।

▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

ওয়াচ টাওয়ার পাবলিকেশনস ইনডেক্স ১৯৮৬- ২০০০ ​—⁠ইংরেজি

মৃত প্রিয়জনদের জন্য কি আশা? (ট্র্যাক্ট নং. ১৬) ​—⁠নিকোবারি

আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? (ট্র্যাক্ট নং. ২৬) ​—⁠উর্দু

▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

মৃত প্রিয়জনদের জন্য কি আশা? (ট্র্যাক্ট নং. ১৬) ​—⁠অসমিয়া, ইংরেজি, ওড়িয়া, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দি

এই জগৎ কি রক্ষা পাবে? (ট্র্যাক্ট নং. ১৯) ​—⁠ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দি

বিষণ্ণদের জন্য সান্ত্বনা (ট্র্যাক্ট নং. ২০) ​—⁠ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দি

যিহোবার সাক্ষিরা কারা? (ট্র্যাক্ট নং. ৭৩) ​—⁠তেলুগু

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার