ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০২ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০২ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ জানুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: মণ্ডলীতে মজুত আছে এমন যে কোন ১৯২ পৃষ্ঠার পুরনো বই। যে মণ্ডলীগুলোতে পারিবারিক সুখের রহস্য (ইংরেজি) বইটা রয়েছে সেটাও অর্পণ করা যেতে পারে। ফেব্রুয়ারি: জীবন​—⁠কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি), প্রকাশিত বাক্য​—⁠তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি), সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা মণ্ডলীতে মজুত আছে এমন যে কোন ১৯২ পৃষ্ঠার পুরনো বই অর্পণ করা যেতে পারে। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। এপ্রিল: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখান তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করে পত্রিকা রুট তৈরি করুন। যখন পত্রিকা রুট ব্যবহারিক নয়, কেবল তখনই গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে। বাইবেল অধ্যয়নের লক্ষ্য নিয়ে চান ব্রোশার অর্পণ করুন।

▪ ১৪ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু হবে সেই সপ্তার পরিচর্যা সভায় সমস্ত বাপ্তিস্মিত প্রকাশকদের চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড ও তাদের ছেলেমেয়েদের জন্য আইডেনটিটি কার্ড দেওয়া হবে।

▪ ফ্রেব্রুয়ারি মাসের শুরু থেকে ৩রা মার্চের মধ্যে সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে নতুন বক্তৃতাটা দেবেন তার বিষয়বস্তু হল, “সংকটে ভরা এক জগতে নিরাপত্তা খুঁজে পাওয়া।”

▪ এই বছর ২৮শে মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর স্মরণার্থক সভা পালন করার জন্য মণ্ডলীগুলো ব্যবস্থা করবে। যদিও বক্তৃতা আগে শুরু করা যেতে পারে কিন্তু স্মরণার্থক প্রতীকগুলোর পরিবেশন সূর্যাস্তের আগে শুরু করা উচিত নয়। আপনার এলাকায় কখন সূর্যাস্ত হচ্ছে, তা জেনে নিন। প্রতিটা মণ্ডলী যদি আলাদা আলাদাভাবে তাদের স্মরণার্থক সভা পালন করতে পারে, তাহলে ভাল হয় কিন্তু তা করা কিছুটা মুশকিল হয় যখন বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে। যেখানে কয়েকটা মণ্ডলী সাধারণত একটা কিংডম হলই ব্যবহার করে, তাদের মধ্যে থেকে একটা বা তারও বেশি মণ্ডলী সেই রাতের জন্য অন্য হল ভাড়া করতে পারে। যদি সম্ভব হয়, তাহলে একই কিংডম হলে অনুষ্ঠিত সভাগুলোর মধ্যে কমপক্ষে ৪০ মিনিট বিরতি রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে করে ভাইবোনেরা এই অনুষ্ঠান থেকে পুরোপুরি উপকার পেতে পারেন, সকলের সঙ্গে কথাবার্তা বলতে পারেন ও নতুন আগ্রহী ব্যক্তিদের উৎসাহ দিতে পারেন। প্রাচীন গোষ্ঠী ঠিক করবেন যে তাদের এলাকায় কোন্‌ ব্যবস্থাগুলো সবচেয়ে বেশি ভাল হবে।

▪ প্রতি মাসে পরিচালক অধ্যক্ষ যখন শিপিং-এর প্রাপ্তিস্বীকারপত্র পান, তখন সোসাইটির কিংডম হল তহবিল এবং পৃথিবীব্যাপী কাজের জন্য দানের সমস্ত প্রাপ্তিস্বীকারপত্র পরের হিসাবের রিপোর্টের সঙ্গে পড়া হয়েছে কি না, তা দেখবেন।

▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যিশাইয়ের ভবিষ্যদ্বাণী​—⁠সমস্ত মানুষের জন্য জ্যোতি ২য় খণ্ড​—⁠ইংরেজি, কান্নাড়া, তামিল, মালায়ালাম

জীবন​—⁠কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ছোট সাইজ)​—⁠তামিল

এক পরিতৃপ্তিদায়ক জীবন​—⁠যেভাবে পাওয়া যায়​—⁠ইংরেজি, তামিল, মারাঠি, মালায়ালাম এবং হিন্দি

আপনি কেন বাইবেলকে বিশ্বাস করতে পারেন (ট্র্যাক্ট নং. ১৩)​—⁠নিকোবারি

যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে? (ট্র্যাক্ট নং. ১৪)​—⁠নিকোবারি

শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫)​—⁠নিকোবারি

আপনার কি এক অমর আত্মা রয়েছে? (ট্র্যাক্ট নং. ২৫)​—⁠ইংরেজি, তামিল, মিজো

▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

জীবন​—⁠কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ছোট সাইজ)​—⁠মালায়ালাম

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৯টা গান)​—⁠হিন্দি

পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! ​—⁠তামিল, তেলুগু, নেপালি

আপনি কেন বাইবেলকে বিশ্বাস করতে পারেন (ট্র্যাক্ট নং. ১৩)​—⁠বাংলা

যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে? (ট্র্যাক্ট নং. ১৪)​—⁠বাংলা

শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫)​—⁠অসমিয়া, ইংরেজি, ওড়িয়া, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দি

পারিবারিক জীবন উপভোগ করুন (ট্র্যাক্ট নং. ২১) ​—⁠ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দি

কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? (ট্র্যাক্ট নং. ২২) ​—⁠ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দি

▪ উপরোক্ত প্রকাশনাগুলোর জন্য আপনার সাহিত্য আবেদন (S-14) পাঠানোর আগে দয়া করে মনে রাখবেন যে মূলতবী থাকা আপনার আবেদন পূরণ করা হবে ও তা মণ্ডলীতে পাঠানো হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার