ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০১ পৃষ্ঠা ৭
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০১ পৃষ্ঠা ৭

প্রশ্নবাক্স

▪ একবার সাহিত্য নেওয়ার সময় ও আরেকবার ক্ষেত্রের পরিচর্যা থেকে পাওয়া দান, সোসাইটির পৃথিবীব্যাপী কাজের জন্য নির্ধারিত দান বাক্সে রেখে আমরা কি সাহিত্যের জন্য দুবার দান দিচ্ছি না?

না। সোসাইটির পৃথিবীব্যাপী কাজের জন্য নির্ধারিত দান বাক্সে যে দান ফেলা হয় সেটা শুধু সাহিত্যের জন্য নয়। প্রকাশক এবং ক্ষেত্রের আন্তরিক আগ্রহী ব্যক্তিরা উভয়েই বিনামূল্যে সাহিত্য পান। প্রকাশকরা যখন দান দেন, তখন তারা সেটা শাখা অফিসগুলো, বেথেল হোমগুলো এবং মিনিস্টিরিয়াল স্কুলগুলো, ভ্রমণ অধ্যক্ষদের, সাহিত্য বিতরণ কেদ্রগুলো দেখাশোনা করার এবং যীশু তাঁর শিষ্যদেরকে যে দায়িত্বগুলো দিয়েছিলেন, সেগুলো সম্পন্ন করার জন্য যে অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো করতে হয়, তাতে সাহায্য করার জন্য দেন। সাহিত্য ছাপানো হল এই কাজের একটা ছোট অংশ মাত্র।

তাই, ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে যখন দান পাই, তখন আমাদের বলা উচিত নয় যে এই দান হল “সাহিত্যের জন্য।” ঠিক যেমন আমরা তাদেরকে বলে থাকি যে, যারা আমাদের সাহিত্যগুলো সত্যিই পড়তে চান, তারা বিনামূল্যেই তা পেতে পারেন। এই ব্যক্তিরা যে দান দেন, সেটা পৃথিবীব্যাপী কাজের সঙ্গে জড়িত বিভিন্ন খরচের জন্য ব্যবহার করা হবে। প্রকাশকরা যে দান দেন সেটার বেলায়ও একই কথা প্রযোজ্য।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার