ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০১ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০১ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ সেপ্টেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: ব্রোশার: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দ এবং জীবন​—⁠কিভাবে এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বই। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখান তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করে পত্রিকা রুট তৈরি করুন। যখন পত্রিকা রুট ব্যবহারিক নয়, কেবল তখনই গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে। নভেম্বর: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। ইতিমধ্যে যদি এই প্রকাশনা দুটো লোকেদের কাছে থাকে, তাহলে ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) অথবা অন্য কোন পুরনো প্রকাশনা অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আপনি আমার বাইবেলের গল্পের বই ব্যবহার করতে পারেন।

▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন, এমন ব্যক্তিরা যারা আবার মণ্ডলীতে ফিরে আসতে চান, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ১৯৯২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ১৬-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো যেন তারা মেনে চলেন।

▪ যে মণ্ডলীগুলোর সরকারের কাছ থেকে রেজিস্ট্রি করা ট্রাস্ট আছে তারা নির্দিষ্ট সময় অন্তর-অন্তর সভাগুলো করে ও সেগুলোর রেকর্ড রাখে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া দরকার যাতে সেই ট্রাস্ট অকেজো না হয়ে পড়ে।

▪ প্রকাশক ও অগ্রগামীদের উৎসাহিত করা হচ্ছে, তারা যেন প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলোর জন্য ব্যক্তিগত গ্রাহকভুক্তির আবেদন না করে কিংডম হলে মণ্ডলী থেকে তাদের ব্যক্তিগত কপিগুলো নেন। এতে সোসাইটির কাজ কমবে ও খরচ বাঁচবে।

▪ সমস্ত মণ্ডলীর উদ্দেশে ২০০১ সালের ১০ই এপ্রিলের চিঠিটা রক্ত ছাড়া চিকিৎসা​—⁠বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) নামক নতুন ভিডিও ডকিউমেন্টারি প্রকাশের কথা ঘোষণা করেছিল। কার্যক্রমটা বিশেষ করে সাধারণের জন্য প্রস্তুত করা হয়েছে। তাই, এই বিষয়ে আমরা যদি আগে থেকে কথা বলি আর তারপর অবিশ্বাসী বিবাহ সঙ্গী অথবা আত্মীয়স্বজন, শিক্ষক, সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী এবং বাইবেল ছাত্রদের সঙ্গে কার্যক্রমটা দেখি, তাহলে অনেক ভাল ফল পাওয়া যেতে পারে। কার্যক্রমটা দেখার পর সে সম্পর্কে ন-সাক্ষিদের যে কোন প্রশ্ন অথবা মন্তব্য পুনর্সাক্ষাৎ অথবা বাইবেল অধ্যয়ন শুরু করার এক ভিত্তি জোগাতে পারে।

▪ কলকাতার (কলিকাতা) “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনের তারিখ পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত তারিখটা হল, নভেম্বর ৯-১১, ২০০১, কিন্তু ২০০১ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় যেমন উল্লেখ করা হয়েছে, হলের ঠিকানা একই থাকবে।

▪ দয়া করে জেলা সম্মেলনগুলো হওয়ার পর ব্যাজ কার্ড হোল্ডারগুলো ফেলে দেবেন না যদি সেগুলো ভাল অবস্থায় থাকে। প্রতি বছর নতুন কার্ডের আবেদন না করে, সেগুলোকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য রেখে দিন।

▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

আপনার প্রিয়জন যখন মারা যায় ​—⁠নেপালি ও হিন্দি

▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

আপনার পারিবারিক জীবন সুখী করা ​—⁠বাংলা

“দেখ! আমি সকলই নূতন করিতেছি” ​—⁠তামিল, নেপালি, মারাঠি ও হিন্দি

আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? ​—⁠তেলুগু

ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? ​—⁠তামিল, তেলুগু, মারাঠি, মালায়ালাম ও হিন্দি

জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? ​—⁠কান্নাড়া, তামিল, তেলুগু, মারাঠি, মালায়ালাম ও হিন্দি

আপনার প্রিয়জন যখন মারা যায় ​—⁠তামিল ও মালায়ালাম

কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন​—⁠এবং আপনার সংরক্ষণ ​—⁠তেলুগু

কিভাবে পরমদেশের পথটি পাওয়া যায় (মুসলমানদের জন্য) ​—⁠গুজরাটি, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি

▪ উপরোক্ত সাহিত্যগুলোর জন্য আপনার সাহিত্য আবেদন (s-১৪) পাঠানোর আগে দয়া করে নিশ্চিত হোন যে একই সাহিত্যগুলোর জন্য আপনার পূর্বের আবেদনগুলো পূরণ করে পাঠানো হয়ে গেছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার