ঘোষণাবলি
▪ জুলাই এবং আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: ব্রোশার: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দ এবং জীবন—কিভাবে এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বই। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখান তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করে পত্রিকা রুট তৈরি করুন। যখন পত্রিকা রুট ব্যবহারিক নয়, কেবল তখনই গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে।
▪ সেপ্টেম্বর মাসের শুরু থেকে সীমা অধ্যক্ষরা মণ্ডলীগুলোতে যে জনসাধারণের বক্তৃতা দেবেন তার বিষয় হল, “সত্য খ্রীষ্টানরা যেভাবে ঐশিক শিক্ষাকে ভূষিত করেন।”
▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে —মিজো
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
পারিবারিক সুখের রহস্য —হিন্দি
দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! —পাঞ্জাবি
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? —সিন্ধি