ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০১ পৃষ্ঠা ১
  • ইতস্তত করবেন না!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ইতস্তত করবেন না!
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘মঙ্গলের সুসমাচার প্রচার করা’
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঘরে ঘরে পরিচর্যার প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে ওঠা
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা কি সত্যিই আপনার জন্য চিন্তা করেন?
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঘরে ঘরে যাই
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০১ পৃষ্ঠা ১

ইতস্তত করবেন না!

১ আমরা যখন ঘরে ঘরে প্রচারে যাওয়ার জন্য তৈরি হই, তখন অন্যদের কাছে প্রচার করাটাই আমাদের জন্য সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নিজেকে অযোগ্য মনে করে আমরা ‘সমুদয় মনুষ্যের’ কাছে সত্য সম্বন্ধে সাক্ষ্য দিতে ইতস্তত করতে পারি। (১ তীম. ২:⁠৪) কিন্তু, সুসমাচার প্রচার করার জন্য আমাদের ইতস্তত করা উচিত নয়। কেন?

২ এটা যিহোবার বার্তা: বাইবেলের মধ্যে দিয়ে যিহোবা তাঁর কথা জানিয়েছেন। আমরা যখন অন্যদের কাছে এই বার্তা নিয়ে যাই, তখন আমরা তাঁর চিন্তাধারাই তাদেরকে জানাই, আমাদের নিজেদের চিন্তাধারা নয়। (রোমীয় ১০:​১৩-১৫) লোকেরা যখন রাজ্যের বার্তাকে অগ্রাহ্য করে, তখন তারা আসলে যিহোবাকেই অগ্রাহ্য করছে। তবুও, আমরা উৎসাহ হারিয়ে ফেলি না। আমরা নিশ্চিত যে এই বার্তা শুনে সেইসব ব্যক্তিরা সাড়া দেবেন, যারা এই জগৎ পরিস্থিতির পরিবর্তন দেখতে চান এবং যারা আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে সচেতন।​—⁠যিহি. ৯:৪; মথি ৫:​৩, ৬.

৩ যিহোবা লোকেদেরকে আকর্ষণ করেন: যে ব্যক্তি আগে আমাদের কথা শুনতে চাননি, তার পরিস্থিতি ও হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়েছে বলে হয়তো এখন আমাদের কথা শুনতে পারেন। যিহোবা হয়তো এখন সেই ব্যক্তির প্রতি তাঁর অনুগ্রহ দেখাতে পারেন এবং ‘তাকে আকর্ষণ’ করতে পারেন। (যোহন ৬:​৪৪, ৬৫) যখন এইরকম হয়, তখন যিহোবা যাতে আমাদেরকে ব্যবহার করতে পারেন তার জন্য এবং এইধরনের লোকেদের খুঁজে বের করতে দূতেদের নির্দেশনাকে মেনে চলার জন্য তৈরি থাকতে হবে।​—⁠প্রকা. ১৪:⁠৬.

৪ ঈশ্বর আমাদেরকে তাঁর আত্মা দেন: পবিত্র আত্মা আমাদেরকে “প্রভুর উপরে সাহস বাঁধিয়া” কথা বলতে সাহায্য করে। (প্রেরিত ১৪:​১-৩) আমরা যদি মনে রাখি যে আমাদের পরিচর্যায় এই শক্তিশালী সাহায্য রয়েছে, তাহলে আমরা প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, আত্মীয়স্বজন বা উচ্চশিক্ষিত কিংবা ধনী লোকেদের কাছে সত্য সম্বন্ধে কথা বলতে ইতস্তত করব না।

৫ যীশু আমাদেরকে যেভাবে শিখিয়েছেন: যীশু ভাবিয়ে তোলার মতো বিভিন্ন প্রশ্ন করতেন, বাস্তবধর্মী দৃষ্টান্তগুলো ব্যবহার করতেন ও শাস্ত্র থেকে যুক্তি দেখাতেন। তিনি হৃদয় থেকে আকৃষ্ট করার মতো সহজ কথায় সত্যকে বুঝিয়ে দিতেন। এখনও পর্যন্ত এগুলো সবচেয়ে ভাল উপায়। (১ করি. ৪:১৭) আমরা যে পরিস্থিতিতে প্রচার করি, তা ভিন্ন হতে পারে কিন্তু জোরালো রাজ্যের বার্তা একই থাকে।

৬ এক বিশেষ ও জরুরি উপায়ে লোকেদেরকে সাহায্য করার জন্য যিহোবা যে আমাদেরকে ব্যবহার করছেন, এটা আমাদের জন্য এক সুযোগ। আসুন আমরা যেন ইতস্তত না করি! আমরা যেন সাহসী হই এবং “আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া” দেওয়ার জন্য যিহোবাকে সুযোগ দিই, যাতে আমরা অন্যদেরকে সুসমাচার জানাতে পারি।​—⁠কল. ৪:​২-৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার