ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০১ পৃষ্ঠা ৮
  • একজন ভাল প্রতিবেশী হিসেবে সাক্ষ্য দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন ভাল প্রতিবেশী হিসেবে সাক্ষ্য দিন
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভাল প্রতিবেশীরা হল এক সম্বল
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে”
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের প্রতিবেশীকে ভালবাসা বলতে যা বোঝায়
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি ‘আপনার প্রতিবাসীকে আপনার মত প্রেম করেন’?
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০১ পৃষ্ঠা ৮

একজন ভাল প্রতিবেশী হিসেবে সাক্ষ্য দিন

১ যীশু বলেছিলেন, “‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।’” (মথি ২২:৩৯) নিঃসন্দেহে, আপনি সহবিশ্বাসীদের প্রতি “সৎকর্ম্ম” করে থাকেন কিন্তু আপনার বাড়ির আশেপাশে যারা থাকেন তাদের প্রতি আপনার প্রেম কি আরও বাড়াতে পারেন? (গালা. ৬:১০) কীভাবে?

২ আপনার পরিচয় দিয়ে: আপনার প্রতিবেশীরা কি জানেন যে আপনি একজন যিহোবার সাক্ষি? যদি না জেনে থাকেন, তাহলে তাদের কাছে প্রচার করতে যান না কেন? এর ফল দেখে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন! অথবা আপনি যদি স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে তাদের কাছে যখনই সুযোগ হয় প্রচার করার চেষ্টা করুন। বাইরে আপনি হয়তো তাদেরকে নিজেদের বাগানে কাজ করতে বা আশেপাশের রাস্তায় পায়চারি করতে দেখছেন। এগিয়ে গিয়ে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলুন। আপনার বিশ্বাস সম্বন্ধে বলার, কিংডম হলের ঠিকানা দেওয়ার বা সেখানে কী হয় তা জানানোর চেষ্টা করুন এবং তাদের জানিয়ে দিন যে প্রতিবেশীদের মধ্যে আর কে কে সেখানে আসেন। সভাগুলোতে আসার জন্য আমন্ত্রণ জানান। আপনি যাদের চেনেন তাদের প্রত্যেকের কাছে ভালকরে সুসমাচার জানানোর জন্য স্থির সংকল্প নিন।​—⁠প্রেরিত ১০:৪২; ২৮:⁠২৩.

৩ আপনার উত্তম আচরণের দ্বারা: আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার সম্বন্ধে অনেক কিছু বলতে এবং সাক্ষ্য দেওয়ার এক সুযোগ খুলে দিতে পারে। এছাড়াও, এটা ‘ঈশ্বরের শিক্ষাকে ভূষিত করে।’ (তীত ২:​৭, ১০) আপনার প্রতিবেশীদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখান। বন্ধু হোন ও তাদের বুঝুন। তারা যদি একা থাকতে চান বা নির্জন পরিবেশ পছন্দ করেন, তাহলে তাদেরকে বিরক্ত করবেন না। যদি তাদের কেউ অসুস্থ হয়ে পড়েন, বিবেচনা দেখান ও সাহায্যের জন্য এগিয়ে যান। যখন নতুন কোন পরিবার আপনার এলাকাতে আসেন তাদের সঙ্গে দেখা করতে যান। এই ধরনের কাজ এক ভাল ছাপ ফেলে ও যিহোবাকে খুশি করে।​—⁠ইব্রীয় ১৩:⁠১৬.

৪ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে: একজন ভাল প্রতিবেশী হওয়ার মানে আপনার ঘরের যত্ন নেওয়াও বোঝায় যাতে তা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঘর এবং বাগান পরিচ্ছন্ন ও নজরকাড়ার মতো হলে সেটা আপনার হয়ে সাক্ষ্য দিতে পারে। কিন্তু কারও ঘর যদি নোংরা থাকে এবং উঠানে বা ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে তিনি যখন রাজ্যের বার্তা নিয়ে যাবেন তখন লোকেরা হয়তো তা শুনতে চাইবে না। তাই আপনার ঘরকে, উঠানকে এবং গাড়িকে পরিষ্কার ও ভাল অবস্থায় রাখা খুবই জরুরি।

৫ যারা খ্রীষ্টীয় মণ্ডলীর অংশ নন তাদের জন্য চিন্তা করা দেখায় যে আপনি আপনার প্রতিবেশীদের ভালবাসেন। এতে কী ফল পাওয়া যেতে পারে? হতে পারে যে ‘স্বচক্ষে আপনাদের সৎক্রিয়া দেখে’ তাদের মধ্যে কেউ কেউ “ঈশ্বরের গৌরব” করবেন।​—⁠১ পিতর ২:⁠১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার