ঘোষণাবলি
▪ ফেব্রুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: জীবন—কিভাবে এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি), প্রকাশিত বাক্য—এর মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) অথবা মণ্ডলীতে মজুত আছে এমন যে কোন ১৯২ পৃষ্ঠার বই লোকেদেরকে দেওয়া যেতে পারে। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। পুনর্সাক্ষাতে যারা আগ্রহ দেখান তাদেরকে গ্রাহকভুক্ত করা যেতে পারে। সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটা অথবা আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা মার্চ বা তার পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।
▪ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষ সমস্ত নিয়মিত অগ্রগামীদের সঙ্গে কথা বলবেন। কারও যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে অসুবিধা হয়, তাহলে প্রাচীনরা তাকে সাহায্য করার ব্যবস্থা করবেন। সোসাইটির ১৯৯৮ সালের ১লা অক্টোবরের S-201 চিঠি থেকে এই বিষয়ে কিছু পরামর্শ পাওয়া যাবে। এছাড়াও, ১৯৮৬ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১২-২০ অনুচ্ছেদ দেখুন।
▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যিশাইয়ের ভবিষ্যদ্বাণী—সমস্ত মানুষের জন্য এক জ্যোতি ১ম খন্ড —ইংরেজি ও মালায়ালাম
‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি উপকারী’ —তামিল
কিভাবে আপনার কথা বলা ও শিক্ষা দেওয়ার ক্ষমতাকে বাড়াতে পারেন —উর্দু
▪ নতুন যে অডিও ক্যাসেটগুলো পাওয়া যাচ্ছে:
রাজ্য সংগীত, খণ্ড ৯
যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে (নাটক, একক ক্যাসেট) —ইংরেজি
▪ নতুন যে কমপ্যাক্ট ডিস্ক পাওয়া যাচ্ছে:
রাজ্য সংগীত, খণ্ড ৯
প্রহরীদুর্গ লাইব্রেরি—১৯৯৯ সংস্করণ —ইংরেজি
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন—এবং আপনার সংরক্ষণ —হিন্দি ও মালায়ালাম