ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০১ পৃষ্ঠা ১
  • ভাল কাজ করে যিহোবার গৌরব নিয়ে আসুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভাল কাজ করে যিহোবার গৌরব নিয়ে আসুন
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উত্তম কাজ যা যিহোবাকে গৌরবান্বিত করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি “সৎক্রিয়াতে উদ্যোগী”?
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উদ্যোগের সঙ্গে একে অন্যকে ভালো কাজ করার জন্য উদ্দীপিত করুন
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০১ পৃষ্ঠা ১

ভাল কাজ করে যিহোবার গৌরব নিয়ে আসুন

১ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে আপনি যদি কোন আশ্রয় খুঁজে পান, তাহলে তা কত স্বস্তিই না দেবে! সেই ঘরটা যদি উষ্ণ ও নিরাপদ হয় এবং সেখানকার লোকেরা যদি অতিথিপরায়ণ হন, তাহলে আপনি আনন্দের সঙ্গে সেখানে থাকতে চাইবেন। রাজ্যের প্রচার কাজ শয়তানের জগৎ থেকে লোকেদেরকে আজ সেইরকম আশ্রয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। আমাদের প্রতিদিনের আচরণ কি অন্যদের বুঝতে সাহায্য করে যে, এই নিরাপদ আশ্রয়টা কতখানি আকর্ষণীয়? হ্যাঁ, যীশু বলেছিলেন যে লোকেরা ‘আমাদের সৎক্রিয়া দেখিয়া আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।’​—⁠মথি ৫:⁠১৬.

২ আমাদের আচরণ কেমন হওয়া দরকার, যাতে আমাদের কাজ অন্যদেরকে যিহোবা ও তাঁর সংগঠনের দিকে আকৃষ্ট করবে? লূক ৬:৩১ ও ১০:২৭ পদে দেওয়া যীশুর কথামতো প্রতিদিন নিজেদের জীবনকে গঠন করে আমরা তা করতে পারি। এগুলো আমাদেরকে অন্যদের প্রতি প্রেমপূর্ণ চিন্তা দেখাতে সাহায্য করবে এবং এই উদাসীন ও দয়ামায়াহীন জগতের মধ্যে অন্যদের থেকে আলাদা করবে।

৩ ফেরিতে যাত্রা করার সময় একজন বোন দেখেন, এক যুবতী মহিলা ফেরি এদিক ওদিক দোলার ফলে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি তার ছোট্ট বাচ্চার যত্ন নিতে পারছিলেন না। এই বোন সেই মহিলাকে বলেন যে তিনি তার বাচ্চার যত্ন নেবেন। ওই মহিলা যখন বোনকে জিজ্ঞেস করেন যে তিনি কীভাবে তাকে কৃতজ্ঞতা জানাতে পারেন তখন সেই বোন বলেছিলেন: ‘পরের বার যিহোবার সাক্ষিরা যখন আপনার ঘরে আসবেন, দয়া করে আপনি তাদের কথা শুনবেন।’ ওই মহিলা সেই মতো কাজ করেছিলেন এবং আজকে তিনি ও তার স্বামী দুজনেই যিহোবার সাক্ষি। তারা যেভাবে রাজ্যের সংবাদের প্রতি সাড়া দিয়েছিলেন, তা দেখায় যে ভাল কাজ প্রভাব ফেলে।

৪ আমাদের সম্পূর্ণ জীবন জড়িত: পাড়াপড়শিদের সামনে, কাজের জায়গায় বা স্কুলে এবং আমোদপ্রমোদ করার সময় আমাদের আচরণ দেখে অন্যেরা আমাদের ও আমাদের ধর্ম সম্পর্কে ধারণা গড়ে তোলেন। তাই আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত: ‘যারা দেখছেন, তারা আমার ও আমার পরিবার সম্বন্ধে কী ধারণা রাখেন? পাড়াপড়শিরা কি আমাদের ঘরদোর ও উঠান পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো দেখতে পান? সহকর্মী ও সহপাঠীরা কি আমাদেরকে সময়ানুবর্তী এবং পরিশ্রমী বলে জানেন? অন্যেরা কি দেখতে পান যে আমাদের সাজপোশাক মার্জিত ও রুচিশীল?’ আমাদের ভাল কাজ দেখে অন্যেরা যিহোবার উপাসনার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে পারে।

৫ পিতর সতর্ক করেছিলেন যে খ্রীষ্টানরা লোকেদের কাছে উপহাসের পাত্র হবেন। (১ পিতর ৪:⁠৪) আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আচরণ দেখে কেউ যেন আমাদের বিরুদ্ধে খারাপ ধারণা গড়ে না তোলে। (১ পিতর ২:১২) আমাদের প্রতিদিনের কাজ যদি আমরা যাঁকে উপাসনা করি সেই ঈশ্বরের গৌরব নিয়ে আসে, তাহলে আমরা সেই প্রদীপের মতো হব, যা উঁচুতে রাখা হয় ও যিহোবা যে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছেন অন্যদের সেই দিকে আকৃষ্ট করে।​—⁠মথি ৫:​১৪-১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার