ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০১ পৃষ্ঠা ১
  • “তোমাদের দীপ্তি . . . উজ্জ্বল হউক”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তোমাদের দীপ্তি . . . উজ্জ্বল হউক”
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘তোমাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • ঈশ্বরের দেওয়া আলো অন্ধকার দূর করে!
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ক্রমাগতভাবে আমাদের দীপ্তিকে প্রজ্বলিত করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০১ পৃষ্ঠা ১

“তোমাদের দীপ্তি . . . উজ্জ্বল হউক”

১ আমাদের চারপাশের জগৎ নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে অন্ধকারে ডুবে আছে। সত্যের আলো অন্ধকারের ‘ফলহীন কর্ম্ম সকলকে’ প্রকাশ করে দেয়, যাতে আমরা এই মারাত্মক বাধাগুলোতে হোঁচট খাওয়া এড়াতে পারি। সেইজন্য, প্রেরিত পৌল খ্রীষ্টানদের পরামর্শ দিয়েছিলেন: “দীপ্তির সন্তানদের ন্যায় চল।”​—⁠ইফি. ৫:​৯, ১১.

২ জগতের ঘোর অন্ধকার থেকে “দীপ্তির ফল” একেবারে আলাদা। (ইফি. ৫:⁠৯) দীপ্তির এই ফল উৎপন্ন করতে হলে আমাদেরকে খ্রীষ্টীয় জীবনযাপনের ক্ষেত্রে উজ্জ্বল উদাহরণ হতে হবে, আমাদেরকে এমন লোক হতে হবে যাদেরকে যীশু অনুমোদন করেন। শুধু তাই নয়, সত্যের প্রতি আমাদের গভীর অনুরাগ, আন্তরিক মনোভাব এবং উদ্যোগ দেখাতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে ও পরিচর্যায় এই ফল দেখাতে হবে।

৩ প্রতিটা সুযোগে দীপ্তিকে উজ্জ্বল করুন: যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক।” (মথি ৫:১৬) যীশুর মতো ঈশ্বরের রাজ্য ও তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে প্রচার করে আমরা যিহোবার দীপ্তিকে প্রকাশ করি। লোকেদের ঘরে-ঘরে গিয়ে প্রচার করে এবং কাজের জায়গায়, স্কুলে, আমাদের পাড়াপড়শিদের কাছে অথবা যেখানেই সুযোগ হয় লোকেদেরকে সত্য জানিয়ে আমরা জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাই।​—⁠ফিলি. ২:⁠১৫.

৪ যীশু বলেছিলেন যে, কেউ কেউ এই দীপ্তিকে ঘৃণা করবে। (যোহন ৩:২০) তাই, বেশির ভাগ লোকেরাই যখন ‘খ্রীষ্টের গৌরবের সুসমাচার-দীপ্তি তাহাদের প্রতি উদয় হতে দেয় না’ তখন আমরা নিরুৎসাহ হই না। (২ করি. ৪:⁠৪) যিহোবা মানুষের হৃদয় পড়তে পারেন আর তিনি তাঁর লোকেদের মাঝে অধার্মিকদের চান না।

৫ যিহোবার পথে চলে আমরা যে আধ্যাত্মিক দীপ্তি উপভোগ করি, তা আমরা অন্যদের কাছে প্রকাশ করতে পারি। আমাদের আচারব্যবহারের মাধ্যমে তারা যখন বুঝতে পারে যে আমাদের কাছে “জীবনের দীপ্তি” আছে, তখন তারাও আমাদের মতো জ্যোতির্বাহক হওয়ার জন্য তাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে অনুপ্রাণিত হতে পারে।​—⁠যোহন ৮:⁠১২.

৬ আমাদের দীপ্তিকে উজ্জ্বল হতে দিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রশংসা নিয়ে আসি এবং আন্তরিক ব্যক্তিদেরকে তাঁর সম্বন্ধে জানতে ও অনন্ত জীবনের আশা লাভ করতে সাহায্য করি। (১ পিতর ২:১২) যেহেতু আমাদের কাছে দীপ্তি রয়েছে, তাই আসুন অন্যদেরকে আধ্যাত্মিক অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখাতে ও দীপ্তির কাজগুলো করতে সাহায্য করার জন্য আমরা এটাকে ব্যবহার করি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার