ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০০ পৃষ্ঠা ৫-৬
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০০ পৃষ্ঠা ৫-৬

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

২০০০ সালের ৪ঠা সেপ্টেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।

[টীকা: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশনাগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]

নিচের কথাগুলো সত্য না মিথ্যা, তা উত্তর দিন:

১. অবীশয় শিমিয়িকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু দায়ূদ অবীশয়কে শান্ত করেছিলেন কারণ শিমিয়ি দায়ূদের নামে যে দোষ দিচ্ছিলেন তা সত্যি ছিল। (২ শমূ. ১৬:​৫-১৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৯ ৫/১ পৃ. ৩২ অনু. ৩ দেখুন।]

২. এক শুদ্ধ, উপযুক্তরূপে প্রশিক্ষিত বিবেক কেবল ঈশ্বরের সঙ্গে এক উষ্ণ, ব্যক্তিগত সম্পর্কই তৈরি করে না কিন্তু এটা আমাদের পরিত্রাণের জন্যও অপরিহার্য। (ইব্রীয় ১০:২২; ১ পিতর ১:​১৫, ১৬) [wBE৯৮ ৯/১ পৃ. ৪ অনু. ৪]

৩. রাগ করার পিছনে যথার্থ কারণ থাকলেও তা করার মধ্যে এক বিপদও রয়েছে আর তা হল রাগ করে আমরা নিজেরাই বিঘ্ন পেতে পারি। [wBE৯৯ ৮/১৫ পৃ. ৮, ৯]

৪. যীশুর হাজার বছরের রাজত্বকে শলোমনের ৪০ বছরের শান্তিপূর্ণ ও সফল রাজত্বের সঙ্গে তুলনা করা যায়। (১ রাজা. ৪:২৪, ২৫, ২৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯০ ৬/১ পৃ. ৬ অনু. ৫ দেখুন।]

৫. অবিয়কে উপযুক্তরূপে কবর দেওয়া স্পষ্টভাবে দেখায় যে যারবিয়ামের পরিবারের মধ্যে একমাত্র সে-ই যিহোবার একজন বিশ্বস্ত উপাসক ছিল। (১ রাজা. ১৪:১০, ১৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৫ ৪/১ পৃ. ১২ অনু. ১১ দেখুন।]

৬. একজন ব্যক্তি যখন বাপ্তিস্ম নেন তখন তা বোঝায় যে তিনি ঈশ্বরের একজন পরিপক্ব সেবক হয়ে উঠেছেন। [wBE৯৮ ১০/১ পৃ. ২৮ অনু. ২]

৭. যিহোবা অতিমানবীয় সাহস দিয়ে এলিয়কে শক্তিশালী করেছিলেন এবং ভয়ের হাত থেকে তাকে রক্ষা করেছিলেন। (১ রাজা. ১৮:​১৭, ১৮, ২১, ৪০, ৪৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৮ ১/১ পৃ. ৩১ অনু. ২ দেখুন।]

৮. মান্না প্রাকৃতিক খাবার ছিল। [wBE৯৯ ৮/১৫ পৃ. ২৫]

৯. ইলীশায় ও নামানের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে ঈশ্বর সমস্ত জাতির ভাল লোকেদেরকে গ্রহণ করতে চান। আর এর থেকে আমরা নিশ্চিত হতে পারি যে যিহোবা আজকের জগতের নিচ-মনা লোকেদের মতো নন যারা ধর্মের নামে লোকেদের মধ্যে বিভেদ জন্মায়। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৯ ৬/১৫ পৃ. ২৩ দেখুন।]

১০. দ্বিতীয় রাজাবলি ১১:১২ পদে যে “সাক্ষ্যপুস্তক” দেওয়ার কথা বলা আছে তা বোঝায় যে রাজা ব্যবস্থার ব্যাখ্যা করবেন আর সবাইকে তা মেনে চলতে হবে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯১ ২/১ পৃ. ৩১ অনু. ৬ দেখুন।]

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

১১. জাগতিক কাজ বেছে নেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়ার সময় ধার্মিক বাবামারা কীভাবে ১ যোহন ২:​১৫-১৭ পদের সঙ্গে মিল রেখে ছেলেমেয়েদের পরামর্শ দেবেন? [wBE৯৮ ৭/১৫ পৃ. ৫ অনু. ২]

১২. “খড়্গ যত লোককে গ্রাস করিল, অরণ্য তদপেক্ষা অধিক লোককে গ্রাস করিল।” ২ শমূয়েল ১৮:৮ পদের এই কথাগুলোর মানে কী? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৭ ৩/১৫ পৃ. ৩১ অনু. ২ দেখুন।]

১৩. গলিয়াতের জ্ঞাতি রফাকে আজকে কাদের সঙ্গে তুলনা করা যায় আর তারা কী করার চেষ্টা করে? (২ শমূ. ২১:​১৫-২২) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৯ ১/১ পৃ. ২০ অনু. ৮ দেখুন।]

১৪. সমবয়সীদের চাপ কী? [wBE৯৯ ৮/১ পৃ. ২২]

১৫. বিশ্রামবার পালন করতে ব্যর্থ হওয়ায় এক ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি? (গণনা. ১৫:৩৫) [wBE৯৮ ৯/১ পৃ. ২০ অনু. ২]

১৬. কী করে আমরা শিবার রানিকে অনুকরণ করতে পারি যিনি দূর দেশ থেকে ‘শলোমনের প্রজ্ঞার’ কথা শুনতে এসেছিলেন? (১ রাজা. ১০:​১-৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৯ ৭/১ পৃ. ৩১ অনু. ১-২ দেখুন।]

১৭. প্রথম রাজাবলি ১৭:​৩, ৪, ৭-৯, ১৭-২৪ পদ অনুসারে কোন্‌ তিনটে উপায়ে এলিয় যিহোবাতে বিশ্বাস দেখিয়েছিলেন? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯২ ৪/১ পৃ. ১৯ অনু. ৫ দেখুন।]

১৮. রাজা আহাবকে তার দ্রাক্ষাক্ষেত্র বিক্রি করতে না চাওয়া কেন নাবোতের একগুঁয়েমি ছিল না? (১ রাজা. ২১:​২, ৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৭ ৮/১ পৃ. ১৩ অনু. ১৮ দেখুন।]

১৯. দ্বিতীয় রাজাবলি ৬:১৬ পদের কথাগুলো কীভাবে আজকের দিনে যিহোবার দাসেদের শক্তি জুগিয়েছে? [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৮ ৬/১৫ পৃ. ১৮ অনু. ৫ দেখুন।]

২০. আজকে কীভাবে খ্রীষ্টানরা সাইমোনি থেকে সাবধান থাকতে পারেন? [wBE৯৮ ১১/১৫ পৃ. ২৮ অনু. ৫]

প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টি দিয়ে নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করুন:

২১. একজন সত্য খ্রীষ্টান অবশ্যই ____________________ কাছে নতি স্বীকার করবেন না ও যে প্রথাগুলো ____________________ অসন্তুষ্ট করে সেগুলোতে অংশ নেবেন না। (হিতো. ২৯:২৫; মথি ১০:২৮) [wBE৯৮ ৭/১৫ পৃ. ২০ অনু. ৫]

২২. রাজা আগ্রিপ্পের কাছে সাক্ষ্য দেওয়ার সময়, পৌল ____________________ ব্যবহার করেছিলেন আর তিনি সেই বিষয়গুলোর ওপর জোর দিয়েছিলেন যেগুলোতে তিনি ও আগ্রিপ্প ____________________ । (প্রেরিত ২৬:​২, ৩, ২৬, ২৭) [wBE৯৮ ৯/১ পৃ. ৩১ অনু. ৩]

২৩. কেউ কেউ হয়তো মনে করেন, যেহেতু ঈশ্বর ____________________ তাই তিনি একজন ব্যক্তি নন কিন্তু একজন যত বেশি বার এবং বেশি মন দিয়ে ____________________ করবেন, তিনি ‘যিনি অদৃশ্য, তাঁহাকে দেখিতে’ পাবেন। (ইব্রীয় ১১:২৭) [wBE৯৮ ৯/১৫ পৃ. ২১ অনু. ৩-৪]

২৪. অরামীয় সেনাপতি ____________________ ঘটনা থেকে আমরা দেখতে পাই যে কখনও কখনও কেবল একটু ____________________ ফলে অনেক বড় উপকার পাওয়া যেতে পারে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৯ ২/১ পৃ. ৩ অনু. ৬-পৃ. ৪ অনু. ১ দেখুন।]

২৫. ঠিক যেমন যিহোনাদব যেহূর সাথে দেখা করতে এসেছিলেন, তেমনি ____________________ আজকে সত্য উপাসনার পক্ষ নিয়ে মহান যেহূ, ____________________ ও তাঁর পার্থিব প্রতিনিধি ____________________ সমর্থন করেন। (২ রাজা. ১০:১৫, ১৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৮ ১/১ পৃ. ১৩ অনু. ৫-৬ দেখুন।]

নিচে দেওয়া উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:

২৬. (শয়তান; যিহোবা; যোয়াব) দায়ূদকে ‘ইস্রায়েলের গণনা করে’ পাপ করতে উসকে ছিল। (২ শমূ. ২৪:১) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯২ ৭/১৫ পৃ. ৫ অনু. ২ দেখুন।]

২৭. যিরূশালেমে যিহোবার মন্দির উৎসর্গকালে রাজা শলোমন (নম্রতা; প্রজ্ঞা; মন্দির নির্মাণের কাজ শেষ করার জন্য অহংকার) দেখিয়ে সকলের সামনে প্রার্থনা করেছিলেন। (১ রাজা. ৮:২৭) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৯ ১/১৫ পৃ. ১৭ অনু. ৭ দেখুন।]

২৮. যে ২০ বছরের মধ্যে রাজা শলোমন যিরূশালেমে যিহোবার মন্দির ও তার গৃহ তৈরি করেছিলেন সেই সময়কে আমাদের দিনের ঈশ্বরের সংগঠনের শিক্ষা ও সাংগঠনিক পরিবর্তনগুলোর সঙ্গে তুলনা করা যায় যা শুরু হয়েছিল (১৯১৯; ১৯২৩; ১৯৩১) সালে আর শেষ হয়েছিল (১৯৩৮; ১৯৪২; ১৯৫০) সালে। (১ রাজা. ৯:১০) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯২ ৩/১ পৃ. ২০ বাক্স দেখুন।]

২৯. দ্বিতীয় রাজাবলি ২:১১ পদে যে ‘স্বর্গের’ কথা বলা হয়েছে তা হল (যিহোবার আত্মিক বাসস্থান; পার্থিব মহাবিশ্ব; প্রত্যক্ষ বায়ুমণ্ডল, যেখানে পাখিরা উড়ে বেড়ায় ও বায়ু বয়)। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৭ ৯/১৫ পৃ. ১৫ বাক্স দেখুন।]

৩০. যীশু নাসরতে না জন্মিয়ে বৈৎলেহমে জন্মান কারণ (মহান হেরোদ; কৈসর আগস্ত; তিবিরিয় কৈসর) দেশের লোকেদের আদমশুমারির আদেশ দিয়েছিলেন। [wBE৯৮ ১২/১৫ পৃ. ৭ বাক্স]

নিচে দেওয়া শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:

গীত. ১৫:৪; ইব্রীয় ১০:​২৪, ২৫; ২ রাজা. ৩:১১; কল. ৩:১৩; গালা. ৬:⁠১০

৩১. যিহোবা যে তাঁর লোকেদেরকে নিয়মিত মিলিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তার একটা কারণ হল সৎ সমবয়সীদের প্রভাব। [wBE৯৯ ৮/১ পৃ. ২৩]

৩২. ভাল ও উপকারজনক কাজ, যেমন আমাদের চিন্তা ও কাজের মাধ্যমে অন্যদের জন্য ভাল কিছু করার চেষ্টা অন্যদের প্রতি সহানুভূতি দেখাতে ও তাদের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করবে আর সেইসব ভুল বোঝাবুঝির শেষ নিয়ে আসবে যার কারণে আপনি সহজেই রেগে যান। [wBE৯৯ ৮/১৫ পৃ. ৯]

৩৩. যিহোবার দয়ার প্রতি উপলব্ধিবোধই একজনকে সংযত হওয়ার ও অন্যদের ভুলত্রুটিগুলোকে বড় করে না দেখার জন্য প্রেরণা জোগায়। [wBE৯৮ ১১/১ পৃ. ৬ অনু. ৩]

৩৪. বিশেষ পরিচর্যার পদে নিযুক্ত যিহোবার দাসেদের প্রতি আতিথেয়তা দেখানো এবং নম্রভাবে তাদের সেবা করা আমাদের জন্য একটা সুযোগ। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৭ ১১/১ পৃ. ৩১ অনু. ১ দেখুন।]

৩৫. একজন ব্যক্তি যিনি যিহোবাকে ভয় করেন তিনি ঋণ পরিশোধ করার ব্যাপারে তার কথা রাখার জন্য যথাসাধ্য করেন, এমনকি অপ্রত্যাশিত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তা শোধ করার চেষ্টা করেন। [wBE৯৮ ১১/১৫ পৃ. ২৭ অনু. ১]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার