ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
২০০০ সালের ১লা মে থেকে ২১শে আগস্ট পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিচের কথাগুলো সঠিক বা ভুল উত্তর দিন:
১. ইফ্রয়িমের লোকেরা অন্যায়ভাবে গিদিয়োনের সমালোচনা করেছিল কিন্তু তিনি খুব শান্ত ভাবে তাদের উত্তর দিয়েছিলেন যা দেখায় যে গিদিয়োন নম্র ছিলেন আর তিনি তাদের সঙ্গে শান্তি বজায় রাখতে পেরেছিলেন। (বিচার. ৮:১-৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ]
২. যদিও মানোহ বলেছিলেন যে আমরা “ঈশ্বরকে দেখিয়াছি” কিন্তু তিনি ও তার স্ত্রী আসলে যিহোবাকে নয় কিন্তু মনুষ্যদেহ ধারণকারী ঈশ্বরের এক দূতকে দেখেছিলেন। (বিচার. ১৩:২২) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৫/১৫ পৃ. ২৩ অনু. ৩ দেখুন।]
৩. ঠিক যেমন কোন স্ত্রীর প্রয়োজন আছে বোঝার যে তার স্বামী তাকে সম্মান দেয় ও গভীরভাবে ভালবাসে, তেমনি এক স্বামীরও প্রয়োজন রয়েছে বোঝার যে তার স্ত্রী তাকে শ্রদ্ধা করে। [kl পৃ. ১৪৪ অনু. ১২]
৪. আমাদের প্রার্থনায় প্রয়োজনীয় দ্রব্যসকলকে সবার আগে রাখতে হবে। [kl পৃ. ১৫৫ অনু. ১৩]
৫. বিচারকর্ত্তৃগণের বিবরণ ২১:২৫ পদ সেই সময়ের কথা বলে যখন যিহোবা ইস্রায়েল জাতিকে কোন পরিচালনা দেননি, তিনি তাদেরকে পুরোপুরি পরিত্যাগ করেছিলেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৫ ৬/১৫ পৃ. ২২ অনু. ১৬ দেখুন।]
৬. নিয়ম-সিন্দুকের ওপর করূবের মূর্তি যিহোবার রাজকীয় উপস্থিতিকে বুঝিয়েছিল, যাঁকে বলা হয়েছিল যে তিনি “করূবদ্বয়ে [অথবা “করূবদের মধ্যে”] আসীন।” (১ শমূ. ৪:৪, পাদটীকা, NW) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮০ ১১/১ পৃ. ২৯ অনু. ২ দেখুন।]
৭. খুব ক্ষুধার্ত হয়ে শৌলের সৈন্যরা যখন রক্ত সমেত মাংস খেয়েছিল আর এর জন্য তাদেরকে কোনরকম শাস্তি দেওয়া হয়নি, এর থেকে বুঝতে পারা যায় যে জীবন বাঁচাতে ক্ষণিকের জন্য ঈশ্বরের নিয়মকে লঙ্ঘন করলে কিছু হয় না। (১ শমূ. ১৪:২৪-৩৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯৪ ৪/১৫ পৃ. ৩১ অনু. ৭-৯ দেখুন।]
৮. যদিও কেউ কেউ মনে করেন যে “প্রত্যয় উৎপাদন” শব্দের অর্থ হল কৌশলতা ও চতুরতা কিন্তু তা দৃঢ় প্রত্যয় জন্মানো, সুপ্রতিষ্ঠিত ও যুক্তিসংগত কারণ দর্শানোর মাধ্যমে একজনের মনে পরিবর্তন আনাকেও বোঝায়। (২ তীম. ৩:১৪, ১৫) [wBE৯৮ ৫/১৫ পৃ. ২১ অনু. ৪]
৯. ‘জীবন-বোচ্কা’ বলতে ঈশ্বরের রক্ষা ব্যবস্থাকে বোঝায় যা থেকে দায়ূদ উপকার পেতে পারতেন, যদি তিনি ঈশ্বরের চোখে রক্তপাতের দোষ না করতেন। (১ শমূ. ২৫:২৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯১ ৬/১৫ পৃ. ১৪ অনু. ৩ দেখুন।]
১০. ২ শমূয়েল ৭:১৬ পদে বলা দায়ূদের রাজ্য চুক্তি মশীহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল আর এটা এই নিশ্চয়তা দিয়েছিল যে দায়ূদের বংশে একজন আসবেন যার রাজত্ব “চিরস্থায়ী।” [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৯ ২/১ পৃ. ১৪ অনু. ২১-পৃ. ১৫ অনু. ২২ দেখুন।]
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
১১. গীতসংহিতা ৩৪:১৮ পদে কী নিশ্চয়তা দেওয়া হয়েছে? [wBE৯৮ ৪/১ পৃ. ৩১ অনু. ২]
১২. যোষেফকে বার্ণবা নাম দেওয়া হয়েছিল। এই নামের দ্বারা কী বোঝানো হয়েছিল? (প্রেরিত ৪:৩৬) [wBE৯৮ ৪/১৫ পৃ. ২০ অনু. ৩, পাদটীকা, NW]
১৩. কেন বাইবেল জানায় যে এলি যিহোবার চাইতে তার ছেলেদের বেশি সম্মান করতেন? (১ শমূ. ২:১২, ২২-২৪, ২৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৬ ৯/১৫ পৃ. ১৩ অনু. ১৪]
১৪. সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা কী দরকার যদি তিনি ‘তাঁর কাছে আমাদের চাইবার পূর্বেই জানেন আমাদের কী প্রয়োজন’? [kl পৃ. ১৫১ অনু. ৪]
১৫. প্রথম শমূয়েল ১:১-৭ পদ অনুসারে শমূয়েলের পরিবার কোন্ উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছিলেন? [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৮ ৩/১ পৃ. ১৬ অনু. ১২ দেখুন।]
১৬. কোন্ অর্থে বলা যেতে পারে যে ‘ধন মায়াস্বরূপ?’ (মথি ১৩:২২) [w৯৮ ৫/১৫ পৃ. ৫ অনু. ১]
১৭. দায়ূদের চেয়ে বয়সে বড় হয়েও কীভাবে যোনাথন যিহোবার অভিষিক্ত ব্যক্তি দায়ূদকে মেনে নিয়েছিলেন এবং আমাদের দিনে এটা কী চিত্রিত করে? (১ শমূ. ১৮:১, ৩, ৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৯ ১/১ পৃ. ২৪, ২৬ অনু. ৪, ১৩ দেখুন।]
১৮. যদিও ইয়োব “সিদ্ধ ও সরল” ছিলেন, তবুও ইয়োবের বই কীভাবে জানায় যে এর মানে নয় তিনি অসিদ্ধ ছিলেন না? (ইয়োব ১:৮) [wBE৯৮ ৫/১ পৃ. ৩১ অনু. ১]
১৯. “প্রাণপণ কর” বলতে কী বোঝায়? (লূক ১৩:২৪) [wBE৯৮ ৬/১৫ পৃ. ৩১ অনু. ১, ৪]
২০. দ্বিতীয় শমূয়েল ১২:২৬-২৮ পদের কথার সঙ্গে মিল রেখে, অন্যদের সঙ্গে কাজ করার সময় কোন্ মূল্যবান শিক্ষা আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯৩ ১২/১ পৃ. ১৯ অনু. ১৯ দেখুন।]
প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টি দিয়ে নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করুন:
২১. বিশ্বস্ততা বিবাহিত জীবনকে ____________________ ও ____________________ দেয়। [kl পৃ. ১৪১ অনু. ৬]
২২. সা.কা. প্রথম শতাব্দীতে, যিহোবা ____________________ উৎপন্ন করেছিলেন। মণ্ডলীগুলো তৈরি হয়েছিল এবং সেগুলো প্রেরিতগণ ও প্রাচীনবর্গ দ্বারা গঠিত এক ____________________ নির্দেশে কাজ করত। (প্রেরিত ১৫:২২-৩১) [kl পৃ. ১৬০ অনু. ৩]
২৩. যিহোবা, এই ঐশিক নামের অর্থ ____________________ আর এটা ইঙ্গিত দেয় যে, তাঁর ____________________ সম্পাদনের জন্য যা কিছুই করার প্রয়োজন হোক না কেন, যিহোবা পরিপূর্ণ করতে পারেন। [wBE৯৮ ৫/১ পৃ. ৫ অনু. ৩]
২৪. মণ্ডলীর এলাকাতে সব ধরনের ব্যক্তির কাছে সুসমাচার প্রচার, যারা ____________________ তাদের খুঁজে পাওয়ার একটা উপায় এবং সেই উত্তম কাজগুলোর অন্তর্ভুক্ত যেগুলো প্রমাণ করে যে আপনার ____________________ আছে। [kl পৃ. ১৭৫ অনু. ৯]
২৫. যীশুর প্রতিবেশীসুলভ শমরীয়ের দৃষ্টান্তটা দেখায় যে একজন সত্যিকারের সরল ব্যক্তি হলেন তিনি, যিনি কেবল ঈশ্বরের ____________________ প্রতিই বাধ্য নন কিন্তু তাঁর ____________________ অনুকরণ করেন। (লূক ১০:২৯-৩৭) [w৯৮ ৭/১ পৃ. ৩১ অনু. ২]
নিচে দেওয়া উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. প্রার্থনা হল (অর্থহীন একটা রীতি, একটা পথ যার দ্বারা কিছু লাভ করা যায়, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম।) [kl পৃ. ১৫০ অনু. ৩]
২৭. ইস্রায়েলের ওপর বিচারকর্তৃগণের শাসনের যুগ শেষ হয় যখন (শমূয়েল; দায়ূদ; শৌলকে) ইস্রায়েলের রাজা হিসেবে অভিষিক্ত করা হয়েছিল ও এর অল্প কিছুদিন পরে যিহোবার সাহায্যে (অম্মোনীয়দের; মোয়াবীয়; পলেষ্টীয়দের) ধ্বংস করা হয়েছিল। (১ শমূ. ১১:৬, ১১) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৫ ১২/১৫ পৃ. ৯ অনু. ২-পৃ. ১০ অনু. ১ দেখুন।]
২৮. (প্রেরিত পৌল; তার বাবা; তার মা ও দিদিমা) তীমথিয়কে “পবিত্র শাস্ত্রকলাপ” এতটাই শিখিয়েছিলেন যে এর ফলে পরে তিনি একজন ভাল মিশনারি ও অধ্যক্ষ হতে পেরেছিলেন। (২ তীম. ৩:১৪, ১৫; ফিলি. ২:১৯-২২) [wBE৯৮ ৫/১৫ পৃ. ৮ অনু. ৩-পৃ. ৯ অনু. ৫]
২৯. বাপ্তিস্ম হল (আপনার আধ্যাত্মিক উন্নতির সমাপ্তি, একজন যিহোবার সাক্ষি হিসেবে সারা জীবন ধরে ঈশ্বরের পরিচর্যার শুরু, পরিত্রাণের নিশ্চয়তা।) [kl পৃ. ১৭৮ অনু. ১৭]
৩০. যিহোবা ঈশ্বরকে যারা প্রেম করে ও পরমদেশ পৃথিবীতে বাস করে তাদের সামনে (চিরস্থায়িত্ব, এক হাজার, ৭০ কিংবা ৮০ বছরের জীবনকাল) প্রসারিত হবে। [kl পৃ. ১৯০ অনু. ২২]
নিচে দেওয়া শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:
বিচার. ১১:৩০, ৩১; ১ শমূ. ১৫:২২; ৩০:২৪, ২৫; ২ রাজা. ৬:১৫-১৭; যাকোব ৫:১১.
৩১. যিহোবা নিশ্চয়তা দেন যে তিনি তাঁর ইচ্ছানুসারে তাঁর লোকেদেরকে রক্ষা করতে তাঁর স্বর্গীয় দূত বাহিনীকে ব্যবহার করবেন। [wBE৯৮ ৪/১৫ পৃ. ২৯ অনু. ৫]
৩২. মণ্ডলীর অধ্যক্ষদের দায়িত্ব রয়েছে তারা যে প্রতিজ্ঞা করেন সেটাকে মেনে চলা এমনকি তা যদিও খুবই বেদনাদায়ক হয় এবং এর জন্য তাদেরকে অনেকখানি মূল্য দিতে হয়। [wBE৯৯ ৯/১৫ পৃ. ১০ অনু. ৪-৫]
৩৩. পরীক্ষার সময় আনুগত্য বজায় রাখলে যিহোবা ঈশ্বরের কাছ থেকে অনেক পুরস্কার পাওয়া যায়। [wBE৯৮ ৫/১ পৃ. ৩১ অনু. ৪]
৩৪. ঈশ্বরের প্রতি প্রকৃত প্রেম বলতে ঈশ্বরের নির্দেশনার প্রতি বাধ্যতা বোঝায়, তাঁর উদ্দেশে নিছক উৎসর্গ করা নয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৬ ৬/১৫ পৃ. ৫ অনু. ১ দেখুন।]
৩৫. আজকে তাঁর সংগঠনকে সমর্থন করে যারা তাঁর সেবা করেন যিহোবা তাদেরকে খুবই মূল্য দেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ৯/১ পৃ. ২৮ অনু. ৪ দেখুন।]