ঘোষণাবলি
▪ জুলাই এবং আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: এখানে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন একটা ব্রোশার লোকেদের দেওয়া যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে দিন। সেপ্টেম্বর: জীবন—কিভাবে তা এখানে এসেছে? ত্রুমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) অক্টোবর: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। যাদের কাছে ফিরে যাচ্ছেন তারা আগ্রহ দেখালে তাদেরকে এই পত্রিকার গ্রাহক হওয়ার কথা বলতে পারেন।
▪ সেপ্টেম্বর মাসের শুরু থেকে সীমা অধ্যক্ষেরা মণ্ডলীগুলোতে যে জনভাষণ দেবেন তার বিষয় হল “মানুষের শাসন যাকে তুলাতে মাপা হয়েছে।”
▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
ঈশ্বর কি আমাদের দায়ী করেন? বা আমাদের জীবন নিয়তির হাতে বাধা? (ট্র্যাক্ট নং. ৭১), এক অদ্ভুত নাম (ট্র্যাক্ট নং. ৭২) যিহোবার সাক্ষিরা কারা? (ট্র্যাক্ট নং. ৭৩) এবং নরক—ঈশ্বরের ন্যায়বিচারের সঙ্গে এর কি কোন সম্পর্ক আছে? (ট্র্যাক্ট নং. ৭৪)—ওড়িয়া
▪ মণ্ডলীগুলোকে জানানো হচ্ছে যে তারা যেন সোসাইটির কাছে মাসে কেবল একটা লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) পাঠায়। সোসাইটির কাছে ফর্ম পাঠিয়ে দেওয়ার পর ভাইবোনেরা যদি সাহিত্যের অর্ডার দেন, তাহলে সেগুলো পরের মাসের ফর্মে লিখতে হবে।
▪ মণ্ডলীর যদি সার্ভিস ফর্মের দরকার হয়, তাহলে লিটারেচার রিকোয়েস্ট ফর্মে (S-14) সাহিত্যের অর্ডার দেওয়ার সময় সেগুলোর অর্ডার দেবে।