ছোটরা, তোমাদের জন্য এটা এক বড় সুযোগ
১ আপনাদের মধ্যে হয়তো অনেক বাবামারাই ছোটবেলা থেকে সত্য শিখেছিলেন। আপনার হয়তো মনে আছে যে ছেলেবেলায় আপনি পত্রিকা দিবসের জন্য অপেক্ষা করে থাকতেন। পত্রিকা দিবস ১৯৪৯ সালে শুরু হয়েছিল। সারা পৃথিবীর যিহোবার সাক্ষিদের মণ্ডলীগুলোকে বলা হয়েছিল যে সপ্তার একটা দিন পত্রিকা দিবস হবে আর সেই দিন রাস্তায় রাস্তায়, ঘরে-ঘরে, দোকানে দোকানে এবং আরও অন্যান্য জায়গায় লোকেদেরকে শুধু প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা দিতে হবে। বিশেষ করে ছোট ছেলেমেয়েরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকত কারণ তারাও বড়দের মতো পত্রিকা দেওয়ার সুযোগ পেত। আপনি যখন ছোট ছিলেন তখন আপনিও কি তাই করেছিলেন?
২ আপনার ছেলেমেয়েদেরকেও সঙ্গে নিন: ছোট ছেলেমেয়েরা যাদের এখনও দরজায় দাঁড়িয়ে বাইবেল থেকে কথা বলার মতো বয়স হয়নি, তারাও লোকেদেরকে পত্রিকা দিতে পারে। এটা করার জন্য তাদেরকে দুএক কথা বলে কী করে পত্রিকা দেওয়া যায়, তা শেখাতে হবে। পত্রিকার সামনের পৃষ্ঠা দেখিয়েও একটা দুটো কথা বলা যেতে পারে। অনেক লোকেরা আমাদের ছোট ছেলেমেয়েরা যখন পত্রিকা দেয় তখন খুব খুশি হয়ে পত্রিকা নেন ও প্রায়ই তাদের প্রশংসা করেন। কারণ তাদের সরলতা ও সভ্যভদ্র চালচলন তাদের ভাল লাগে। ছোট ছেলেমেয়েদের শুধু একটু সাহায্যের দরকার আর দেখুন কত ভালভাবে তারা লোকেদের পত্রিকা দিচ্ছে। এভাবে রাজ্যের খবর ছড়িয়ে দেওয়ার জরুরি কাজে তাদেরও এক বড় অংশ আছে। আর ছেলেমেয়েরা যখন বড় হতে থাকে তখন বাবামার তাদেরকে আরও ভাল করে প্রচার করতে শেখানো দরকার।
৩ ম্যানুয়েল তিন বছর বয়স থেকেই ঘরে-ঘরে প্রচার করতে শুরু করে। তার বাবামা তাকে ছোট্ট করে শিখিয়ে দিয়েছিল যে কী করে লোকেদের সঙ্গে কথা বলতে হবে। সে খুব উৎসাহ নিয়ে তার আশেপাশের লোকেদের কাছে প্রচার করে, তাদের অনেক পত্রিকা, ব্রোশার এবং ট্র্যাক্ট দেয়। এছাড়াও সে যেখানেই লোকেদের পায়, তাদের কাছে প্রচার করে। একবার তার বাবামা যখন তাকে পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিল তখন সে পার্কে লোকেদের কাছে গিয়ে ট্র্যাক্ট দিয়েছিল। যদিও ম্যানুয়েল এখনও ছোট কিন্তু প্রচারের জন্য তার উৎসাহ দেখে তার বাবামা এবং মণ্ডলীর ভাইবোনেরাও খুব উৎসাহ পান।—হিতো. ২২:৬.
৪ যিহোবার সাক্ষিদের ২০০০ সালের ক্যালেন্ডার-এ প্রত্যেক শনিবারকে “পত্রিকা দিবস” করা হয়েছে। বাবামায়েরা, আমরা আপনাদেরকে বলছি যে আপনারা আবারও একবার উৎসাহ নিয়ে এই কাজ শুরু করুন ও আপনাদের ছেলেমেয়েদেরকেও সঙ্গে নিন।