ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
২০০০ সালের ৩রা জানুয়ারি থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিচে দেওয়া উক্তিগুলো সঠিক বা ভুল উত্তর দিন:
১. কখনও কখনও যিহোবার আশীর্বাদ লাভ করার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ যিহোবা আমাদের পরিস্থিতি জানেন এবং আমাদের প্রতিটা চাহিদা মেটান, যখন তা আমাদের সর্বাধিক মঙ্গল সাধন করবে। (গীত. ১৪৫:১৬; যাকোব ১:১৭) [w-BE৯৮ ১/১ পৃ. ২৩ অনু. ৬]
২. আমাদের সন্তানদের যৌনতা সম্পর্কিত বিষয়গুলো সম্বন্ধে পর্যাপ্ত পরিমাণে নির্দেশনা দেওয়া কেবল সঠিক বিষয়ই নয় কিন্তু সেই সঙ্গে দয়ার বিষয়ও। [w-BE৯৮ ২/১৫ পৃ. ৯]
৩. আজকে আমরা কেবল যিহোবার বাক্য পড়েই আধ্যাত্মিক পুষ্টি লাভ করি। (দ্বি:বি: ৮:৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৫ ৬/১৫ পৃ. ১৭ অনু. ১৫, ১৭ দেখুন।]
৪. দ্বিতীয় বিবরণ ২৩:২০ পদে মোশির নিয়মের যে নীতিটার কথা বলা হয়েছে তা দেখায় যে টাকা ধার দিয়ে সুদ নেওয়া একজন খ্রীষ্টানের জন্য প্রেমের কাজ নয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ। it-১, পৃ. ১২১২ অনু. ৫; it-২, পৃ. ২৫৯ অনু. ১১; w৮৬ ১০/১৫ পৃ. ১২ অনু. ৯ দেখুন।]
৫. প্রতিজ্ঞাত দেশে যাওয়ার পথে আসা সমস্ত বাধাকে কাটানোর জন্য ইস্রায়েলীয়দের মনোবল ও দৃঢ়তার ওপর বিশ্বাস থাকায় যিহোশূয় ও কালেব এক আশাবাদী সংবাদ দিয়েছিলেন। (গণনা. ১৩:৩০) [w-BE৯৮ ২/১ পৃ. ৫ অনু. ৪]
৬. প্রথম তীমথিয়তে “অনুগ্রহ-দান” এর কথা বলে পৌল তীমথিয়কে মনে করিয়ে দিচ্ছিলেন যে তিনি পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত এবং তার জন্য স্বর্গীয় পুরস্কার অপেক্ষা করছে। (১ তীম. ৪:১৪) [w-BE৯৮ ২/১৫ পৃ. ২৫ অনু. ১]
৭. যদিও পারদার্য ক্ষমা করা যেতে পারে, নির্দোষ সাথীর ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদের জন্য এটা একটা যুক্তিপূর্ণ শাস্ত্রীয় ভিত্তি। (মথি ৫:৩২) [kl অধ্যায় ১৩ অনু. ১৩]
৮. একজন স্বামী খ্রীষ্টের প্রতি তার বশ্যতা দেখান যখন তিনি তার স্ত্রীর সঙ্গে সেইরূপ আচরণ করেন যেমন যীশু মণ্ডলীর প্রতি সর্বদা করেছিলেন আর তিনি তা প্রয়োগ করেছিলেন সর্বাধিক মৃদুতা, প্রেম এবং যুক্তি সহকারে। (১ যোহন ২:৬; মথি ২০:২৫-২৮) [kl অধ্যায় ১৪ অনু. ১২]
৯. বিচারকর্ত্তৃগণের বিবরণ ৬:৩৭-৩৯ পদে যেমন বলা হয়েছে, গিদিয়োন যে অনুরোধ করেছিলেন তা দেখায় যে তিনি খুব বেশি চালাক ও সন্দেহবাদী ছিলেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৪/১ পৃ. ৩০ অনু. ৬ দেখুন।]
১০. “পথের মধ্যে কাহাকেও মঙ্গলবাদ করিও না” তাঁর শিষ্যদের প্রতি এই নির্দেশের দ্বারা যীশু প্রচার কাজ কতখানি জরুরি তা বোঝাতে চেয়েছিলেন ও সবচেয়ে বেশি জরুরি এই কাজে পুরোপুরি মন দেওয়ার প্রয়োজনের ওপর জোর দিয়েছিলেন। (লূক ১০:৪) [w-BE৯৮ ৩/১ পৃ. ৩০ অনু. ৫]
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
১১. যিহোবার বাক্যগুলো পিতামাতাদের হৃদয়ে প্রবিষ্ট করতে দেওয়া কেন গুরুত্বপূর্ণ? (দ্বি:বি: ৬:৫, ৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৮ ৬/১ পৃ. ২০ অনু. ৪ দেখুন।]
১২. দ্বিতীয় বিবরণ ১১:১৮, ১৯ পদে বলা নীতিকে কীভাবে পরিবারের মস্তক কাজে লাগাতে পারেন? [সাপ্তাহিক বাইবেল পাঠ। fy পৃ. ৭০ অনু. ১৪ দেখুন।]
১৩. শাস্ত্র কীভাবে দেখায় যে প্রেরিত পৌল ফিলীমনকে পত্র লেখার আগে পলাতক দাস ওনীষিম কিছু সময়ের জন্য তার সঙ্গে ছিলেন? [w-BE৯৮ ১/১৫ পৃ. ৩০ অনু. ২]
১৪. যখন আমরা অন্যদের প্রতি অন্যায় হতে দেখি বা দেখি যে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে, তখন হতাশাজনক অথবা নৈরাশ্যবাদী মনোভাব গড়ে তোলা এড়ানোর জন্য আমরা কী করতে পারি? [w-BE৯৮ ২/১ পৃ. ৬ অনু. ২-৩]
১৫. এই বিবিব্যবস্থা কীভাবে শেষ হবে? [kl অধ্যায় ১১ অনু. ১৫]
১৬. হর্মাগিদোনের সময় যা ঘটবে তা কীভাবে যিহোশূয় ১০:১০-১৪ পদে দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যায়? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ১২/১৫ পৃ. ২৩ অনু. ১২-পৃ. ২৪ অনু. ১৪ দেখুন।]
১৭. উপযুক্ত আচরণের জন্য অকৃত্রিম প্রশংসার তিনটে উপকারের কথা বলুন। (হিতোপদেশ ১৫:২৩ পদের সঙ্গে তুলনা করুন।) [w-BE৯৮ ২/১ পৃ. ৩১ অনু. ৫-৬]
১৮. যিহোশূয় ২০:৪ পদে যেমন বলা হয়েছে কী করে একজন রূপক আশ্রয় নগরে পালাতে পারেন? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ১২/১৫ পৃ. ২৪ অনু. ১৬ দেখুন।]
১৯. বিচারকর্ত্তৃগণের বিবরণ ৫:৩১ পদ কীভাবে দেখায় যে কীশোন নদীর তীরে সীষরার শক্তিশালী সৈন্যবাহিনীর কাছে বিচারক বারোকের জয়লাভ আমাদের দিনের জন্য কিছু বলে? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ২/১৫ পৃ. ২১ অনু. ৪ দেখুন]
২০. বিচারকর্ত্তৃগণের বিবরণ ৭:২১ পদে লেখা “প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল” কথার পিছনে যে নীতি রয়েছে তার প্রতি আমরা কীভাবে সম্মান দেখাতে পারি? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮২ ৬/১ পৃ. ২৫ অনু. ১৭ দেখুন।]
প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টির দ্বারা নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করুন:
২১. যিহোবার আশীর্বাদ আরও পূর্ণরূপে লাভ করার জন্য আমাদের অবশ্যই ____________________ করতে হবে এবং তাঁর অনুপ্রাণিত বাক্যের শিক্ষাগুলো ____________________ আমাদের সাহায্য করার জন্য যিহোবার কাছে সনির্বন্ধভাবে আবেদন করতে হবে। (১ তীম. ৪:৮, ৯) [w-BE৯৮ ১/১ পৃ. ২৪ অনু. ৬]
২২. তোষামোদপূর্ণ কথাবার্তা যিহোবার কাছে অত্যন্ত অসন্তোষজনক কারণ এটা ____________________ দ্বারা পরিচালিত, এটা ____________________ অথবা ____________________ নয় আর সর্বোপরি, এটা ____________________। [w-BE৯৮ ২/১ পৃ. ৩০ অনু. ২-৩]
২৩. প্রেতচর্চা হল ____________________ অথবা ____________________ সঙ্গে, হয় সরাসরি অথবা কোন ____________________ সংযোগ স্থাপন করা। [kl অধ্যায় ১২ অনু. ৬]
২৪. মথি ৭:২৪-২৭ পদে যীশুর দেওয়া দৃষ্টান্তের সঙ্গে মিল রেখে বিচক্ষণ পিতামাতারা ____________________ দ্বারা সন্তানদের ঝড়তুল্য চাপগুলোর সামনা করতে সাহায্য করতে পারেন যা তাদের ____________________ থাকতে সাহায্য করবে। [w-BE৯৮ ২/১৫ পৃ. ৯ অনু. ১]
২৫. বাইবেলে ____________________ বারেরও বেশি, যিহোবাকে “সার্ব্বভৌম প্রভু” বলা হয়েছে। একজন সার্বভৌম হলেন তিনি যার অধিকারে রয়েছে ____________________। [kl অধ্যায় ১৪ অনু. ৩]
নিচে দেওয়া উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. মৃত্যুর পরে একজনের সম্পত্তি হস্তান্তর সম্বন্ধে কোন পদক্ষেপ গ্রহণ (মণ্ডলীর ব্যাপার; ব্যক্তিগত বিষয়; সত্য খ্রীষ্টানদের জন্য আবশ্যক)। (গালা ৬:৫) [w-BE৯৮ ১/১৫ পৃ. ১৯ অনু. ৬]
২৭. পৌল ফিলীমনকে উৎসাহিত করেছিলেন যেন তিনি দয়ার সঙ্গে (ওনম; অনীষিফর; ওনীষিমকে) গ্রহণ করেন কিন্তু তা করতে বা তার দাসকে মুক্তি দিতে প্রেরিত হিসেবে তিনি তার কর্তৃত্বকে ব্যবহার করেননি। (ফিলী. ২১) [w-BE৯৮ ১/১৫ পৃ. ৩১ অনু. ১]
২৮. যে কুষ্ঠরোগীদের যীশু সুস্থ করেছিলেন তাদের একটা গুরুতর ত্রুটি ছিল আর তা হল তারা (অবিশ্বস্ত; অবাধ্য; অকৃতজ্ঞ) ছিল। (লূক ১৭:১১-১৯) [w-BE৯৮ ২/১৫ পৃ. ৫ অনু. ১]
২৯. যিরীহোর যে লোকেরা ইস্রায়েলীয় গুপ্তচরদের খুঁজতে এসেছিল তাদেরকে রাহব যে কথাগুলো বলেছিল তাতে যিহোবা খুশি হয়েছিলেন আর এটা দেখায় যে (একজন ব্যক্তি মিথ্যে বলবে কি বলবে না সেটা সে নিজে ঠিক করবে; যাদের কাছে বলা ঠিক নয় তাদের কাছে সত্যি কথা বলতে একজন বাধ্য নয়; সে তখনও তার জাগতিক চালচলন পালটায়নি)। (যিহো. ২:৩-৫. রোমীয় ১৪:৪ পদের সঙ্গে তুলনা করুন।) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯৩ ১২/১৫ পৃ. ২৫ অনু. ১ দেখুন।]
৩০. যোহন ১৩:৫ পদে যীশু যে শিক্ষা দিয়েছিলেন তা (দয়া; সহানুভূতি; নম্রতা) এই গুণকে প্রকাশ করেছিল, যা একজনকে অন্যদের জন্য সবচেয়ে ছোট কাজ করতে চালিত করে। [w-BE৯৮ ৩/১৫ পৃ. ৭ অনু. ৬)
নিচে দেওয়া শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:
দ্বি:বি: ৭:৩, ৪; ২৫:১১, ১২; ২৮:৩; যির. ১৫:২০; ইফি. ১:২২
৩১. জনন অঙ্গগুলোর প্রতি সৃষ্টিকর্তা যে সম্মান দেখান এই ব্যপারটাকে মাথায় রেখে একজন খ্রীষ্টান পরিবার পরিকল্পনার জন্য সঠিক একটা পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেবেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৯ ৬/১৫ পৃ. ২৮ অনু. ১-৪ দেখুন।]
৩২. ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার কাজ যখন আমরা সম্পন্ন করি, তখন আমরা পুরো বিশ্বাস রাখতে পারি যে যিহোবা আমাদের সাহায্য করবেন। [w-BE৯৮ ৩/১ পৃ. ২৮ অনু. ১]
৩৩. বাইবেলের সতর্কবাণীতে মন দেওয়া আমাদেরকে সেই দুঃখজনক পরিণামগুলো থেকে নিষ্কৃতি দেয় যা একজন খ্রীষ্টানকে একজন অবিশ্বাসীর সঙ্গে একই যোঁয়ালিতে বদ্ধ হওয়ার ফলে ভোগ করতে হয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৯ ১১/১ পৃ. ২০ অনু. ১১ দেখুন।]
৩৪. ঈশ্বরের আশীর্বাদগুলো পাওয়া কোথায় আমরা বাস করি অথবা কোথায় তাঁর সেবা করি কিংবা ঈশ্বরের সেবায় আমরা যে কাজই করি না কেন তার ওপর নির্ভর করে না। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৬ ৬/১৫ পৃ. ১৫ অনু. ১৫ দেখুন।]
৩৫. মণ্ডলীগুলো যীশু খ্রীষ্টের অধিকারভুক্ত এবং তাঁর উপযুক্ত সময়ে তিনি, ঠিক যেমন করিন্থে হয়েছিল, যে কোন সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেবেন যা হয়তো তাদের আধ্যাত্মিক মঙ্গল ও শান্তির পক্ষে আঘাতজনক। [w-BE৯৬ ৬/১৫ পৃ. ৩০]