ঘোষণাবলি
◼ মার্চ মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষভাবে চেষ্টা করুন। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! আগ্রহী ব্যক্তিদের দেওয়ার জন্য চান ব্রোশারটাও সঙ্গে রাখুন এবং তা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন।
◼ যে সমস্ত প্রকাশকেরা এপ্রিল এবং মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে চান তাদের এখনই পরিকল্পনা করা আর শীঘ্রিই আবেদনপত্র জমা দেওয়া উচিত। এটা প্রাচীনদেরকে প্রচার কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে আর যথেষ্ট পত্রিকা ও অন্যান্য সাহিত্য হাতে রাখতে সাহায্য করবে। যারা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অনুমোদন পাবেন তাদের সবার নাম প্রতি মাসে মণ্ডলীতে ঘোষণা করা উচিত।
◼ আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যায় দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! বই অধ্যয়নের পুরো তালিকা দেওয়া হয়েছে। আপনি হয়তো এর একটা ফটোকপি করে আপনার নিজের বইটাতে রাখতে চাইবেন যাতে করে তালিকাটা আপনার হাতের কাছেই থাকে।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে নিযুক্ত করবেন সেই ভাই ১লা মার্চ অথবা তার পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর এটা ঘোষণা করুন।
◼ ২০০০ সালের ১৯শে এপ্রিল, বুধবার স্মরণার্থক সভা হবে। আপনাদের মণ্ডলীতে যদি সাধারণত বুধবার সভা হয়ে থাকে, তাহলে তা সপ্তাহের অন্য কোন দিনে করতে হবে যদি কিনা কিংডম হল খালি পাওয়া যায়। কিন্তু যদি কিংডম হল পাওয়া না যায় আর আপনারা পরিচর্যা সভা করতে না পারেন, তাহলে যে অংশটা আপনাদের মণ্ডলীর জন্য বিশেষভাবে দরকার সেটা অন্য পরিচর্যা সভায় করা যেতে পারে।
◼ যারা মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার নিজস্ব গ্রাহকভুক্তি ও সমস্ত নতুন এবং পুনর্নবীকরণ গ্রাহকভুক্তি মণ্ডলীর মাধ্যমে পাঠিয়ে দেওয়া উচিত।
◼ সোসাইটি প্রকাশকদের ব্যক্তিগত সাহিত্য আবেদন গ্রহণ করে না। সাহিত্যের জন্য মণ্ডলীর মাসিক আবেদন সোসাইটির কাছে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে ঘোষণা করা উচিত যাতে যারা নিজেদের জন্য সাহিত্যাদি আনাতে চান তারা সকলে সাহিত্য দেখাশোনার কাজে নিযুক্ত ভাইকে সে বিষয়ে জানাতে পারেন। অনুগ্রহ করে কোন্ প্রকাশনাগুলো বিশেষ আবেদনের সাহিত্য তা মনে রাখুন।
◼ ভারতে “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনগুলোতে মোট ৩০,৪৬২ জন উপস্থিত ছিলেন যা এ পর্যন্তের মধ্যে এক নতুন শীর্ষ সংখ্যা এবং গত বছরের তুলনায় ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি। ২৭টা জায়গাতে মোট ৮৮১ জন বাপ্তিস্ম নিয়েছেন।
◼ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ এবং বাইবেলের প্রাথমিক শিক্ষাগুলি—মিজো ভাষায়