ঘোষণাবলি
▪ জানুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: মণ্ডলীতে মজুত রয়েছে এমন যে কোন ১৯২ পৃষ্ঠার পুরনো বই। যে মণ্ডলীগুলোতে এই বইগুলো নেই তারা জীবন—কিভাবে এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইগুলো লোকেদের দিতে পারেন। ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য (ইংরেজি)। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষভাবে চেষ্টা করুন। এপ্রিল: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার একক কপি। আগ্রহী ব্যক্তিদের দেওয়ার জন্য চান ব্রোশারটাও সঙ্গে রাখুন এবং তা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন।
▪ ১০ই জানুয়ারি থেকে যে সপ্তাহ শুরু হবে সেই সপ্তাহের পরিচর্যা সভায় সমস্ত বাপ্তিস্মিত ভাইবোনদের চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড ও তাদের ছেলেমেয়েদের জন্য আইডেন্টিটি কার্ড দেওয়া হবে।
▪ ফ্রেব্রুয়ারি মাসের শুরু থেকে ৫ই মার্চের মধ্যে সীমা অধ্যক্ষেরা যে নতুন জনসাধারণের বক্তৃতাটা দেবেন তার বিষয়বস্তু হল “আসল হর্মাগিদোন—কেন? কখন?”
▪ এই বছরে ১৯শে এপ্রিল বুধবার সূর্যাস্তের পর স্মরণার্থক সভা পালন করার জন্য মণ্ডলীগুলো ব্যবস্থা করবে। যদিও বক্তৃতা আগে শুরু হতে পারে, স্মরণার্থক প্রতীকগুলোর পরিবেশন সূর্যাস্তের আগে শুরু করা উচিত নয়। আপনার এলাকায় কখন সূর্যাস্ত হচ্ছে তা জেনে নিন। মণ্ডলীগুলো যদি আলাদা আলাদাভাবে তাদের স্মরণার্থক সভা পালন করতে পারে, তাহলে ভাল হয় কিন্তু তা করা কিছুটা মুশকিল হয় যখন বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে। সেই সন্ধ্যায় একটা মণ্ডলীই কিংডম হল ব্যবহার করলে ভাল আর অন্যান্য মণ্ডলীগুলো অন্য অন্য হল ভাড়া করতে পারে। আমাদের পরামর্শ হল যে যদি সম্ভব হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় সভার মধ্যে ৪০ মিনিট সময় রাখা ভাল যাতে করে ভাইবোনদের তাড়াহুড়ো করে হল ছাড়তে না হয় এবং তারা সকলের সঙ্গে ধীরেসুস্থে কথাবার্তা বলতে পারেন ও এই সুযোগে নতুন আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করতে পারেন। কাউকে কাউকে ছেড়ে আসা ও নিতে যাওয়া ছাড়াও যাতায়াত ও গাড়ি রাখার ব্যাপারটাও মাথায় রাখা দরকার। প্রাচীন গোষ্ঠী ঠিক করবেন যে তাদের এলাকায় কোন্ ব্যবস্থাগুলো সবচেয়ে বেশি সুবিধাজনক হবে।
▪ ২০০০ সালের স্মরণার্থক মরসুমের বিশেষ জনসাধারণের বক্তৃতা ১৬ই এপ্রিল রবিবার দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তু হবে “মানবজাতির কেন মুক্তির মূল্যের দরকার।” বক্তৃতার পরিলেখ দিয়ে দেওয়া হবে। যে সমস্ত মণ্ডলীতে সীমা অধ্যক্ষের পরিদর্শন, সীমা অধিবেশন বা বিশেষ অধিবেশন দিন সেই শনিবার-রবিবারে পড়বে সেই মণ্ডলীগুলোতে এই বিশেষ বক্তৃতা পরের সপ্তাহে দেওয়া হবে। কোন মণ্ডলীতে ২০০০ সালের ১৬ই এপ্রিলের আগে এই বিশেষ বক্তৃতা দেওয়া হবে না।
▪ নতুন যে প্রকাশনা পাওয়া যাচ্ছে:
প্রহরীদুর্গ পাবলিকেশন ইনডেক্স ১৯৯৮
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
ব্রোশার: জীবনের উদ্দেশ্য কী?—কান্নাড়া, মারাঠি এবং মালায়ালাম
▪ অডিও কমপ্যাক্ট ডিস্ক:
কণ্ঠ সংগীত: রাজ্যের গান গাওয়া (ইংরেজি) (একক ডিস্ক)
অর্কেস্ট্রা-সংগীত: রাজ্য সংগীত, (ইংরেজি) ১ থেকে ৮ (আটটা ডিস্কের একটা সেট)
(আলাদা করে একটা ডিস্কের জন্যও আবেদন করতে পারেন। এর জন্য নির্দিষ্ট ডিস্কের নম্বর লিখে দিতে হবে)