ঘোষণাবলি
◼ জুলাই ও আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচের ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলোর যে কোনটা ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মারা গেলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন?, আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) ব্রোশারগুলো যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরেজি) গ্রাহকভুক্তি।
◼ সেপ্টেম্বর মাসের শুরু থেকে সীমা অধ্যক্ষেরা যে জনসাধারণের বক্তৃতাটা দেবেন তার শিরোনাম “যিহোবা তাঁর লোকেদের জন্য ‘সুরক্ষার দুর্গ।’”