ঘোষণাবলি
◼ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। জুলাই এবং আগস্ট: নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলোর যে কোনটা ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) ব্রোশারগুলো যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা জুন অথবা তারপরে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে হিসাবের রিপোর্ট পড়ার সময় মণ্ডলীতে তা ঘোষণা করুন।
◼ রসিদ ছাড়া, কম পড়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া পত্রিকা অথবা সাহিত্যের যোগান সম্বন্ধে সোসাইটিকে লেখার সময়, মণ্ডলীগুলোর কাছে অনুরোধ করার হচ্ছে যে তারা যেন ২৮ দিনের মধ্যে সে বিষয়ে বিস্তারিতভাবে লিখে জানান। এই বিষয়গুলোর বিস্তারিত বিবরণ দেওয়া দরকার যেমন কোন্ বই বা পত্রিকা, ভাষা, কতগুলো তারা পাননি অথবা নষ্ট হয়ে গেছে এবং প্যাকেট বা বাক্সগুলো ভাল অবস্থায় পৌঁছেছে কিনা ইত্যাদি। এতে সোসাইটির পক্ষে মণ্ডলীগুলোতে ভালোভাবে পত্রিকা ও সাহিত্যাদি যোগান দেওয়া সুবিধাজনক হবে।
◼ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
নিজে পড়ুন ও লিখুন—ইংরেজি
৬৪-পৃষ্ঠার এই ব্রোশারটা এখন লিখতে ও পড়তে শিখুন (ra) নামক পুস্তিকার বদলে পাওয়া যাবে। এই ব্রোশারটার মূল্য অগ্রগামীদের জন্য ৮·০০ টাকা এবং প্রকাশক ও সাধারণের জন্য ১২·০০ টাকা।
পারিবারিক জীবন উপভোগ করুন (ট্র্যাক্ট নং. ২১) এবং কে প্রকৃতপক্ষে জগৎকে শাসন করে? (ট্র্যাক্ট নং. ২২)—ওড়িয়া
◼ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ—তামিল, নেপালি ও মালায়ালাম