ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৯ পৃষ্ঠা ৭
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার সন্তানকে শিশুকাল থেকেই প্রশিক্ষণ দিন
    পারিবারিক সুখের রহস্য
  • বাবামারা—আপনাদের সন্তানদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • চলে যেতে দেওয়ার জন্য প্রশিক্ষণ
    ১৯৯৮ সচেতন থাক!
  • আমাদের সন্তানরা—এক মূল্যবান উত্তরাধিকার
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৯ পৃষ্ঠা ৭

প্রশ্নবাক্স

◼ ছোটবাচ্চারা যখন প্রচারে বের হয় তখন বাবামাদের কোন্‌ কোন্‌ ব্যাপারে সাবধান হওয়া দরকার?

খ্রীষ্টীয় বাবামারা তাদের ছোট ছেলেমেয়েদের সঙ্গে করে প্রচারে নিয়ে গিয়ে ও অন্যদের রাজ্যের সুসমাচার জানানোর জন্য তাদেরকে শিক্ষা দিয়ে ঠিকই করেন। কিন্তু তা করার সময়, বাবামাদেরকে তাদের ছোট ছেলেমেয়েদের ওপর ভালভাবে নজর রাখা দরকার কারণ প্রচারের এলাকায় যে কোন জায়গায় যে কোন সময়ে বিপদ আসতে পারে, এমনকি “নিরাপদ” এলাকাগুলোতেও। আমাদের দিনের এই ‘বিষম সময়ে’ লোভ ও নৈতিক অধঃপতন বেড়ে যাওয়ায় শিশুরা আরও বেশি করে হিংসার শিকার হয় ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। (২ তীম. ৩:১-৫) তাই যারা তাদের বাচ্চাদের ক্ষতি করতে চায় তাদের হাত থেকে বাচ্চাদের রক্ষা করার জন্য বাবামাদের আগে থেকে ঠিক-ঠিক সাবধানতা নেওয়া দরকার। কিন্তু কী করা যেতে পারে?

বাইবেল বিজ্ঞতার সঙ্গে পরামর্শ দেয় যে আমরা যেন সাবধান হই ও বিপদ সম্পর্কে আগে থেকে সতর্ক থাকি। (হিতো. ২২:৩; মথি ১০:১৬) এটা কোন বিধিবদ্ধ নিয়ম নয় কিন্তু বুদ্ধিমানের কাজ হল প্রচার করার সময় বাবা অথবা মা কিংবা অন্য কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যেন ছোট ছেলেমেয়েদেরকে সঙ্গে নিয়ে প্রচার করেন। যদি চালাকচতুর দুজন অল্পবয়স্ক প্রকাশকও একসঙ্গে কাজ করে, তাহলেও বাবা অথবা মা কিংবা অন্য কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচিত সবসময় তাদের ওপর নজর রাখা। অবশ্য, ছেলেমেয়েরা যখন বেশ বড় হয়ে যায় আর বুদ্ধিমান বলে প্রমাণ দেয়, তখন বাবামারা ঠিক করবেন যে তাদের ওপর এখন একটু কম নজর রাখলেও চলবে কি না।—এছাড়াও ১৯৯২ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।

এছাড়া গাড়িতে করে যাওয়ার সময় ও রাস্তা দিয়ে হেঁটে চলার সময় নিরাপত্তার কথাটা সবসময় মনে রাখা বুদ্ধিমানের কাজ। আগে থেকে ঠিকমতো সাবধান হলে প্রায়ই দুর্ঘটনাকে এড়ানো যায় আর দুঃখের বোঝা, ডাক্তারি খরচ ও সম্ভাব্য মামলা মকদ্দমার হাত থেকে বাঁচা যায়।

“সদাপ্রভুর নামের প্রশংসা,” করা ছোট ছেলেমেয়েদের জন্য খুবই উপযুক্ত। (গীত. ১৪৮:১২, ১৩) প্রচারে তাদের মন জয় করা কথাবার্তা এবং সুন্দর ব্যবহার অন্যদের ওপর খুবই প্রভাব ফেলে আর যিহোবার সম্মান নিয়ে আসে। তাই বাবামারা, ছেলেমেয়েদের নিয়মিত প্রচারে যাওয়ার জন্য সবরকম ভাবে সাহায্য করুন আর সেই সঙ্গে তাদের ওপর আসতে পারে এমন যে কোনরকমের বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য সতর্কও থাকুন!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার