ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৯ পৃষ্ঠা ১
  • অন্যদের উপকার পেতে শেখান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের উপকার পেতে শেখান
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি শিখে চলেছেন?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পারিবারিক জীবন উপভোগ করুন
    পারিবারিক জীবন উপভোগ করুন
  • পারিবারিক সুখের কি কোনো রহস্য আছে?
    পারিবারিক সুখের রহস্য
  • ঘরে ঈশ্বরীয় ভক্তি অভ্যাস করুন
    একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৯ পৃষ্ঠা ১

অন্যদের উপকার পেতে শেখান

১ যিহোবা চান যেন সমস্ত লোকেরা উপকার পায়। (যিশা. ৪৮:১৭) তিনি জানেন যে কীভাবে চললে আমরা সত্যিকারের সুখ পাব। মানুষের জন্য তাঁর আন্তরিক ইচ্ছা হল তারা যেন তাঁর আজ্ঞা মেনে চলে যাতে করে তারা বিপদের মধ্যে না পড়ে ও জীবনকে উপভোগ করতে পারে। ঈশ্বরের পথে চলে আমরা নিজেরা অনেক উপকার পাই। (গীত. ৩৪:৮) অন্যরাও যাতে উপকার পায় তার জন্য আমরা তাদের কীভাবে শেখাতে পারি?

২ লোকেরা কী চায়? আপনার এলাকার লোকেরা কোন্‌ বিষয়গুলো নিয়ে চিন্তিত? তারা কি তাদের ঘরের নিরাপত্তা, তাদের বিবাহিত জীবনে সুখী হওয়া, তাদের ছেলেময়েদের ভবিষ্যৎ ও এমনই নানারকম বিষয়গুলো নিয়ে চিন্তিত নন? সমস্যা এলে সাহায্যের জন্য তারা কোথায় যান? হয়ত তারা নিজেদের বুদ্ধিতে সেগুলো সমাধান করার চেষ্টা করেন, হয়ত বা সাহায্যকারী বইপত্রগুলোর মধ্যে সমাধান খোঁজেন কিংবা অন্যদের পরামর্শ শোনেন। কিন্তু অনেকেই তার থেকে উপকার পাওয়ার বদলে ভুল ও পুঁথিগত ধারণায় দিশেহারা হয়ে পড়েন। এইরকম লোকেদের মধ্যে আমাদের বিশ্বাস জন্মানো দরকার যে ঈশ্বরের বাক্য আমাদের যে পরামর্শ দেয় তা অন্য যে কোন পরামর্শের চেয়ে শ্রেষ্ঠ। (গীত. ১১৯:৯৮) এর জন্য তাদেরকে আমাদের দেখাতে হবে যে যদি তারা মন দিয়ে বাইবেল অধ্যয়ন করেন ও বাইবেলের নীতি মেনে চলেন, তাহলে এখনও তারা তাদের জীবনের মান উন্নত করতে পারেন।—২ তীম. ৩:১৬, ১৭.

৩ পারিবারিক জীবনকে সুন্দর করে তোলা: খুব অল্প লোকেই জানেন যে ইফিষীয় ৫:২২–৬:৪ পদে দেওয়া অনুপ্রাণিত পরামর্শ পরিবারের সমস্যা সমাধানে কত ভালভাবে কাজ করে। এটা সেই দম্পতির বেলায় কাজে লেগেছিল যারা দশ বছর একসঙ্গে বিবাহিত জীবন কাটানোর পর, মনে করেছিলেন যে তারা আলাদা থাকবেন। কিন্তু, স্ত্রীর সঙ্গে বাইবেল অধ্যয়ন আরম্ভ করা হয়েছিল। আর তাকে বিবাহিত জীবন সম্পর্কে বাইবেলের নীতিগুলো শেখানো হয়েছিল। কিছু সময়ের মধ্যেই বাইবেলের নীতিগুলো মেনে চলে স্ত্রী তার জীবনে বেশ পরিবর্তন আনেন আর তাই দেখে তার স্বামীও তার সঙ্গে অধ্যয়নে যোগ দেন। পরে স্বামী বলেছিলেন: “এখন আমরা পারিবারিক জীবনে সত্যিকারের সুখী হওয়ার চাবি খুঁজে পেয়েছি।”

৪ জীবনে প্রকৃত উদ্দেশ্য থাকা: নেশাকর ওষুধে আসক্ত এক যুবক যখন সাক্ষিদের কাছে সাহায্য চেয়েছিল, তখন তাকে শেখানো হয়েছিল যে যিহোবা বিশেষভাবে তার জন্য চিন্তা করেন। সে বলেছিল: ‘আমি শিখেছি যে মানুষের জন্য সৃষ্টিকর্তার একটা উদ্দেশ্য আছে আর যাদের প্রতি তিনি সন্তুষ্ট তাদেরকে তিনি অনন্ত জীবন দেবেন। আপনি চিন্তা করতে পারবেন না যে এটা জেনে আমি কত খুশিই না হয়েছিলাম। আজ আমি স্বাস্থ্যবান, আমার মনে শান্তি আছে আর ঈশ্বরের সঙ্গে আমি এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছি।’

৫ ঈশ্বরের বাক্যে দেওয়া কার্যকারী পরামর্শ থেকে সকলেই উপকার পেতে পারেন। এটাকে আমাদের পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে, আমরা দেখি যে যিহোবার পথ জগতের যে কোন পথের চাইতে শ্রেষ্ঠ। (গীত. ১১৬:১২) এই সংবাদ অন্যদেরকে জানানো ও এর থেকে তাদের উপকার পেতে শেখানোর সুযোগ আমাদের দেওয়া হয়েছে। আর এটা করে আমরা অনেক ভাল ফল পাব।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার