ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৮ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৮ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

◼ ডিসেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) এর সঙ্গে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। জানুয়ারি: অর্ধেক এবং বিশেষ মূল্য হিসাবে তালিকাবদ্ধ ১৯২ পৃষ্ঠার যে কোন পুরনো বই। ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য (ইংরাজি)। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষভাবে চেষ্টা করুন।

◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত অন্য কেউ ১লা ডিসেম্বর অথবা তারপরে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।

◼ ১৯৯৯ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে সীমা অধ্যক্ষেরা “আপনি কি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছেন?” এই বিষয়টার উপর জনসাধারণের বক্তৃতা দেবেন। মঙ্গলবার সন্ধ্যার পরিচর্যা বক্তৃতাটার শিরোনাম “যিহোবার মেজেতে নিয়মিতভাবে খাদ্যগ্রহণ করে চলুন” এবং বৃহস্পতিবার (অথবা শুক্রবার) সন্ধ্যায় সীমা অধ্যক্ষের বক্তৃতার বিষয় হল “ঈশ্বরের রাজ্য​—⁠আপনি কি এর অর্থ বোঝেন?”

◼ ১৯৯৯ সালের জন্য বার্ষিক শাস্ত্রপদ হল: “দেখ, এখন পরিত্রাণের দিবস।”​—⁠২ করিন্থীয় ৬:⁠২. এটা ভাল হবে যদি মণ্ডলীগুলো নতুন শাস্ত্রপদ লিখে তাদের বোর্ডটা এখনই তৈরি করেন যাতে করে তা ১৯৯৯ সালের ১লা জানুয়ারি থেকে অথবা তারপর যত শীঘ্র সম্ভব প্রদর্শিত হতে পারে।

◼ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যেভাবে পরমদেশের পথটি পাওয়া যায় (মুসলিমদের জন্য)​—⁠অসমিয়া, ইংরাজি, উড়িয়া, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালী, মারাঠী, মালায়ালাম, বাংলা ও হিন্দী

◼ নতুন যে কমপ্যাক্ট ডিক্সটা পাওয়া যাচ্ছে:

সিডি-রোম ওয়াচটাওয়ার লাইব্রেরি​—⁠১৯৯৭

অগ্রগামী ও প্রকাশকদের জন্য সিডি-রোম এর মূল্য ৪০০·০০ টাকা। এই সিডি-রোম কেবল মণ্ডলীর সদস্যেরা পেতে পারেন।

প্রহরীদুর্গ প্রকাশনার বর্ণনানুক্রমিক সূচি ১৯৯৭​—⁠ইংরাজি (অগ্রগামীদের জন্য ৮·০০ টাকা এবং প্রকাশক/জনসাধারণের জন্য ১২·০০ টাকা)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার