নতুন জগৎ অনুবাদ বাইবেলটা লোকেদের হাতে তুলে দেওয়া
১ “নতুন জগৎ [অনুবাদ] এমন একটা বাইবেল যা সবার কাছে থাকা দরকার। এর প্রত্যেকটা পাতা পাঠককে উদ্দীপিত করে আর জীবনের জীবন্ত ছবি তুলে ধরে। এটা পড়ে একজন ব্যক্তি চিন্তা করতে শুরু করেন ও আরও গভীরে যাওয়ার চেষ্টা করেন। সেই ব্যক্তিরা এটা লেখেননি যারা বাইবেলের সমালোচক কিন্তু সেই পণ্ডিতেরা লিখেছিলেন যারা ঈশ্বর ও তাঁর বাক্যকে সম্মান করেন।” এই কথাগুলো ইব্রীয় ও গ্রিক ভাষার এক প্রসিদ্ধ ভাষ্যকার বলেছিলেন। আমরাও এতে একমত। কিন্তু ডিসেম্বর মাসে জ্ঞান বইয়ের সঙ্গে যখন আমরা এটা লোকেদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তখন কিভাবে আমরা অন্যদের মনেও নতুন জগৎ অনুবাদ বাইবেলের জন্য এই একইরকম উপলব্ধিবোধ জাগিয়ে তুলতে পারি?
২ কেউ কেউ হয়তো বলতে পারেন, “আমার কাছে বাইবেল আছে। শুধু শুধু কেন আমি আবার আরেকটা নিতে যাব?” কিন্তু আমাদের কাজ হল এই ব্যক্তিদের বোঝানো যে নতুন জগৎ অনুবাদ শুধু আরেকটা বাইবেলই নয় কিন্তু এটা একটা বিশেষ বাইবেল। এটাকে আধুনিক ভাষায় অনুবাদ করা হয়েছে আর এতে মূল পাঠের একেবারে সঠিক অর্থ প্রকাশ করা হয়েছে। এটা কেন অন্যরকম তার একটা প্রমাণ দেখানোর জন্য আমরা এতে ব্যবহৃত শব্দের সঙ্গে অন্যান্য বাইবেলের শব্দের তুলনা করতে পারি যেমন ১ করিন্থীয় ১০:২৫ পদে (কিং জেমস ভারসন) যেখানে “কসাইখানা” বলেছে সেখানে (নতুন জগৎ অনুবাদ) “মাংসের বাজার” বলে উল্লেখ করে।
৩ বাইবেল পড়েন এমন লোকেদের সংখ্যা খুবই কম। কিন্তু তার চেয়েও কম লোকেরা বোঝেন যে আমাদের রোজকার জীবনে বাইবেলের নীতিগুলো কাজে লাগানো কতই না জরুরি। তাদের জানা দরকার যে ঈশ্বরের বাক্য তাদের জীবনকে ভালর দিকে পরিবর্তিত করতে পারে আর সততা, নৈতিকতা এবং পারিবারিক জীবন সম্বন্ধে এর পরামর্শগুলো মেনে চললে তা তাদের এমনকি আজকের সমস্যাগুলোকে সামলাতেও সাহায্য করতে পারে। কিন্তু লোকেদের কাছে বাইবেলের জ্ঞান কিভাবে পৌঁছানো যেতে পারে?
৪ আপনি এইরকম কিছু বলতে পারেন: “আজ আমরা যখন এমন এক অবস্থার মধ্যে বাস করছি যেখানে নৈতিক মান রাতারাতি পাল্টে যাচ্ছে আর ভবিষ্যৎ সম্বন্ধে কিছুই বলা যায় না, তাই আপনি কি মেনে নেবেন না যে আমাদের জীবনকে সফল করে তুলতে হলে আমাদের একটা নির্ভরযোগ্য নির্দেশকের দরকার? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] বাইবেল পুরনো বই হলেও আজকের আধুনিক জীবনশৈলী সম্বন্ধে ও সুখী পারিবারিক জীবন গড়ে তোলার উপায়গুলো জানায়।” তারপর জ্ঞান বইয়ের ২ অধ্যায় খুলুন আর পুরো ১০ অনুচ্ছেদটা ও ১১ অনুচ্ছেদের প্রথম বাক্যটা পড়ুন আর সেইসঙ্গে ২ তীমথিয় ৩:১৬, ১৭ পদগুলো পড়ুন। যদি সেই ব্যক্তি আগ্রহ দেখান জ্ঞান বইটা তাকে দিন ও কিভাবে আমরা বাইবেল শিখিয়ে থাকি সেই সম্পর্কে তাকে বুঝিয়ে বলুন আর নতুন জগৎ অনুবাদ বাইবেলটাও তার কাছে অর্পণ করুন। যদি আপনি মনে করেন যে চান ব্রোশার থেকে অধ্যয়ন শুরু করা ভাল হবে, তাহলে আপনি তাও করতে পারেন। যুক্তি (ইংরাজি) বইয়ের ৯-১৫ পৃষ্ঠার মধ্যে আপনি আরও অন্য ভূমিকাগুলো পাবেন।
৫ আসুন আমরা নিজেরা এই অতুলনীয় নতুন জগৎ অনুবাদ বাইবেলের জন্য উপলব্ধি দেখাই। আর ডিসেম্বর মাসে উদ্যোগের সঙ্গে লোকেদের হাতে এটা তুলে দিয়ে আমরা তা দেখাই।