ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ জুন: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি। বিকল্প হিসাবে, অর্ধেক অথবা বিশেষ মূল্যের বই হিসাবে তালিকাবদ্ধ ১৯২ পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্পণ করা যেতে পারে।
টীকা: সর্বমহান পুরুষ অথবা অনন্তকাল বইটি (বড়) ২০·০০ টাকা (অগ্রগামীদের জন্য: ১৫·০০ টাকা মূল্যে)। অনন্তকাল বইটি (ছোট) ১৫·০০ টাকা (অগ্রগামীদের জন্য: ১০·০০ টাকা মূল্যে) অর্পণ করা যেতে পারে।
জুলাই এবং আগস্ট: নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলির যে কোনটি ৬·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি), ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)। বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরাজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরাজি) এই ব্রোশারগুলি যেখানে উপযুক্ত সেখানে অর্পণ করা যেতে পারে। সেপ্টেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বিকল্প অর্পণ হিসাবে, সৃষ্টি (ইংরাজি) কিংবা অনন্তকাল বইটি তুলে ধরা যেতে পারে।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা জুন অথবা তারপরে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটি করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।
◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:
জীবনের উদ্দেশ্য কী—কিভাবে আপনি তা পেতে পারেন?—পাঞ্জাবী
◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:
“রাজ্যের এই সুসমাচার”—তেলুগু, বাংলা, মারাঠি ও হিন্দী
কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন—এবং আপনার সংরক্ষণ—তামিল
যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করেন? (ট্র্যাক্ট নং. ১৪)—উর্দু
শান্তিপূর্ণ এক নতুন জগতে জীবন (ট্র্যাক্ট নং. ১৫)—উর্দু