যিহোবার আত্মা আমাদের সাথে রয়েছে
১ যিহোবার সাক্ষী হিসাবে, আমাদের এক অসাধারণ কার্যভার রয়েছে। যীশু বলেছিলেন: “অগ্রে সর্ব্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক।” (মার্ক ১৩:১০) মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, এটিকে অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু এটি তা নয়। সহায়তা করার জন্য আমাদের সাথে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি রয়েছে—ঈশ্বরের আত্মা।—মথি ১৯:২৬.
২ প্রথম শতাব্দীর সাক্ষ্য: যিশাইয়ের ভবিষ্যদ্বাণী নিজের প্রতি প্রয়োগ করে যীশু বলেছিলেন: “ ‘প্রভুর [“যিহোবার,” “NW”] আত্মা আমাতে অধিষ্ঠান করেন, . . . সুসমাচার প্রচার করিবার জন্য।’ ” (লূক ৪:১৭, ১৮) স্বর্গারোহণ করার পূর্বে, তিনি তাঁর প্রেরিতদের বলেছিলেন যে তারাও “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” সাক্ষ্যদানের জন্য অনুরূপভাবে পবিত্র আত্মা দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হবেন। এরপর, আত্মা ফিলিপকে একজন ইথিয়পীয় রাজসভার আধিকারিকের কাছে প্রচার করতে পরিচালিত করেছিল, আত্মা পিতরকে একজন রোমীয় শতপতির কাছে পাঠিয়েছিল আর জাতিগণের কাছে প্রচার করার জন্য এটি পৌল ও বার্ণবাকে দ্রুত প্রেরণ করেছিল। কে ভাবতে পেরেছিল যে এইধরনের পটভূমি থেকে লোকেরা সত্যের প্রতি সাড়া দেবেন? কিন্তু তারা সাড়া দিয়েছিলেন।—প্রেরিত ১:৮; ৮:২৯-৩৮; ১০:১৯, ২০, ৪৪-৪৮; ১৩:২-৪, ৪৬-৪৮.
৩ আধুনিক দিনের সাক্ষ্য: প্রকাশিত বাক্যের পুস্তকটি আজকের দিনের প্রচার কাজে পবিত্র আত্মার ভূমিকার উপর এই বলে গুরুত্ব আরোপ করে: “আত্মা ও কন্যা কহিতেছেন, আইস। . . . যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।” (প্রকা. ২২:১৭) আত্মা খ্রীষ্টের কনে শ্রেণী ও তাদের সহযোগী “আরও মেষ”-কে সমস্ত লোকের কাছে সুসমাচার প্রচার করতে অনুপ্রাণিত করেছে। (যোহন ১০:১৬) প্রচার কাজে আমাদের সাহসী হতে হবে আর ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করবে এই বিষয়ে সর্বদা প্রত্যয় রেখে সর্বপ্রকার লোকেদের কাছে উপস্থিত হতে আমাদের কখনও ইতস্তত করা উচিত নয়। ১৯৯৮ সালের বর্ষপুস্তক (ইংরাজি) প্রত্যয় উৎপাদনকারী প্রমাণ প্রদান করে যে ঈশ্বরের আত্মা সর্বদা তাঁর দাসেদের সাথে রয়েছে। ফলাফলের প্রতি দৃষ্টিপাত করুন! বিগত দুটি পরিচর্যা বছরে, প্রত্যেকদিন গড়ে ১,০০০ জনেরও বেশি ব্যক্তি বাপ্তিস্মিত হয়েছিলেন।
৪ আশ্বস্ত থাকুন যে ঈশ্বরের আত্মা সর্বদা আমাদের সাথে থাকবে যখন আমরা রাজ্যের বার্তা যিহোবার ইচ্ছানুসারে ব্যাপক মাত্রায় প্রচার করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের কাজে নিজেদের সক্রিয়ভাবে প্রয়োগ করতে এই জ্ঞানের আমাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করা উচিত।—১ তীম. ৪:১০.