প্রশ্ন বাক্স
◼ আমাদের সভাগুলির কার্যকারিতাকে বৃদ্ধি করতে সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?
কিছুজন হয়ত এইধরনের ধারণা পোষণ করার প্রবণতা দেখিয়ে থাকেন যে মণ্ডলীর সভাগুলির সাফল্যের জন্য একমাত্র প্রাচীন ও পরিচারক দাসেরা দায়বদ্ধ কারণ তারাই সেগুলি পরিচালনা করেন ও অধিকাংশ অংশ নিয়ন্ত্রণ করে থাকেন। প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেকে আগ্রহজনক ও উপকারমূলক সভাগুলির ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অবদান রাখতে পারি। নিম্নলিখিত দশটি উপায়ে আমরা সভাগুলিকে আরও কার্যকারী করে তুলতে পারি:
পূর্বপ্রস্তুতি করুন। যখন আমরা ভালভাবে প্রস্তুতি করি, সভাগুলি আমাদের আগ্রহকে অধিকার করে। আমরা যখন সকলে মিলে এটি করি তখন সভাগুলি আরও জীবন্ত ও গঠনমূলক হয়ে ওঠে। নিয়মিতভাবে উপস্থিত হোন। উপস্থিত সকলের জন্য এক বৃহৎ সংখ্যক উপস্থিতি আরও বেশি উৎসাহজনক যা উপস্থিত হওয়ার গুরুত্বের প্রতি উপলব্ধিকে বৃদ্ধি করে। সঠিক সময়ে উপস্থিত হোন। যদি কার্যক্রম শুরু হওয়ার আগে বসা যায় তাহলে আমরা প্রারম্ভিক গান ও প্রার্থনায় যোগ দিতে পারি আর এইভাবে সভাগুলি থেকে পূর্ণ উপকার লাভ করতে পারি। সুসজ্জিতভাবে আসুন। আমাদের বাইবেল ও সভায় ব্যবহৃত হবে এমন প্রকাশনা(গুলি) নিয়ে আসার দ্বারা যে বিষয়গুলি আলোচিত হচ্ছে আমরা সেগুলি ভালভাবে অনুসরণ করতে ও আত্মস্থ করতে পারব। বিঘ্নগুলিকে এড়িয়ে চলুন। যখন আমরা সামনে বসি আমরা হয়ত ভালভাবে শুনতে পারি। ফিসফিস করা আর বার বার শৌচাগারে যাওয়া আমাদের ও অন্যদের মনোযোগ হারানোর কারণস্বরূপ হতে পারে। অংশগ্রহণকারী হোন। যখন আমরা অনেকে আমাদের হাত উঠাই ও মন্তব্য করি, বিশ্বাসের অভিব্যক্তিগুলি দ্বারা তত বেশিজন উৎসাহিত হন ও গড়ে ওঠেন। সংক্ষিপ্ত মন্তব্য করুন। এটি যথাসম্ভব বেশিজনকে অংশ নেওয়ার এক সুযোগ করে দেয়। যে বিষয়টি অধ্যয়ন হচ্ছে আমাদের সংক্ষিপ্ত মন্তব্য তার উপর ভিত্তি করে হওয়া উচিত। কার্যভারগুলি সম্পন্ন করুন। ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের ছাত্র অথবা পরিচর্যা সভার অংশগ্রহণকারী হিসাবে ভালভাবে প্রস্তুত হোন, আগে থেকে অভ্যাস করুন আর তা বাতিল না করার জন্য চেষ্টা করুন। অংশগ্রহণকারীদের প্রশংসা করুন। তাদের প্রচেষ্টাকে কতটা উপলব্ধি করা হয়ে থাকে তা অন্যদের বলুন। এটি তাদের গড়ে তোলে ও ভবিষ্যতে এমনকি আরও ভাল করতে প্রণোদিত করে। পরস্পরকে উৎসাহিত করুন। সভার আগে ও পরে স্নেহপূর্ণ সম্ভাষণ ও গঠনমূলক কথোপকথন সভায় উপস্থিত হয়ে আমরা যে সন্তোষ ও উপকার লাভ করি তা বৃদ্ধি করে।