ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৭ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৭ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ ডিসেম্বর: নিম্নের যে কোন তিনটি বইয়ের প্রতিটি ৪৫·০০ টাকা মূল্যে: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, (ছোট ২৫·০০ টাকা), আমার বাইবেলের গল্পের বই, (ছোট ৩০·০০ টাকা) অথবা সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প হিসাবে, জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় বিশেষ মূল্যের বই হিসাবে তালিকাবদ্ধ বইগুলির যে কোনটি ২·৫০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। জানুয়ারি: অর্ধেক অথবা বিশেষ মূল্যের বই হিসাবে সোসাইটির দ্বারা তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্পণ করা যেতে পারে। যেখানে স্থানীয় ভাষায় এইধরনের বইগুলি পাওয়া যায় না, সেখানে জ্ঞান অথবা পারিবারিক সুখ (ইংরাজি) বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় ৪৫·০০ টাকা মূল্যে) অথবা অর্ধেক কিংবা বিশেষ মূল্যের বই হিসাবে সোসাইটির দ্বারা তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্পণ করা যেতে পারে। যেখানে এইধরনের বইগুলি স্থানীয় ভাষায় পাওয়া যায় না, সেখানে জ্ঞান অথবা পারিবারিক সুখ বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রতি মনোযোগী হোন।

টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে। নিম্নোক্ত বিশেষ মূল্যের বইগুলি (প্রকাশক, অগ্রগামী এবং জনসাধারণের জন্য ২·৫০ টাকা মূল্যে) আমাদের কাছে এখনও পাওয়া যাচ্ছে: সুসমাচার​—⁠আপনাকে সুখী করে​—⁠গুজরাটি; এই জীবনই কি সব কিছু?​—⁠ইংরাজি; “তোমার রাজ্য আইসুক”​—⁠গুজরাটি, মারাঠি, হিন্দী; মহান শিক্ষকের কাছ থেকে শোনা​—⁠মারাঠি; বাইবেল​—⁠ঈশ্বরের অথবা মানুষের বাক্য​—ইংরাজি; যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়​—গুজরাটি; “যাহাতে ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ”​—কান্নাড়া; একমাত্র সত্য ঈশ্বরেরই উপাসনায় একতাবদ্ধ​—তামিল, নেপালি, মারাঠি; ‘শান্তিরাজের’ অধীনে জগদ্ব্যাপী নিরাপত্তা​—⁠ইংরাজি।

◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত অন্য কেউ ১লা ডিসেম্বর অথবা তারপরে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।

◼ কলকাতায় জেলা সম্মেলন ১৯৯৭ সালের ডিসেম্বর ২৬-২৮ তারিখে অনুষ্ঠিত হবে, স্থানটি হল, Rabindra Sarobar Stadium Hall, Southern Avenue, Opposite Menoka Cinema, Calcutta.

◼ ১৯৯৭ সালের ১২-১৪ই ডিসেম্বরে অনুষ্ঠিত শিলিগুড়ি জেলা সম্মেলনের নতুন প্রধান কার্যালয়ের ঠিকানাটি হল: Mr. Pradip Mondal, c/o G.N. Sarkar, Vidya Nilay, South Deshbondhu Para, Near Himachal Sangha, Siliguri Town P.O., WB 734 404.

◼ ১৯৯৮ সাল ব্যাপী ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা ফর্ম সমস্ত মণ্ডলীতে পাঠানো হয়েছে। উত্তম বিচক্ষণতার সাথে এই ফর্মগুলি ব্যবহার করুন। এই ফর্মগুলি কেবলমাত্র তাদের পরিকল্পিত উদ্দেশ্যেই ব্যবহৃত হওয়া উচিত।

ফর্মগুলির সাথে অন্তর্ভুক্ত রয়েছে নতুন প্রহরীদুর্গ প্রকাশনাদির তালিকা-র চারটি কপি। একটি সচিবের কাছে থাকা উচিত এবং অন্যগুলি সেই ভাইদের যারা সাহিত্য, পত্রিকা এবং হিসাবের তত্ত্বাবধান করছেন তাদের বিতরণ করা উচিত।

◼ ১৯৯৮ সালের জন্য বাৎসরিক শাস্ত্রপদ হল: “ ‘যে কেউ যিহোবার নামে ডাকে, সে পরিত্রাণ পাবে।’ ”​—⁠রোমীয় ১০:​১৩, NW. এটি ভাল হবে যদি মণ্ডলীগুলি নতুন শাস্ত্রপদ দিয়ে তাদের বোর্ডটি প্রস্তুত করে যাতে করে তা ১৯৯৮ সালের ১লা জানুয়ারি থেকে অথবা তারপর যত শীঘ্র সম্ভব প্রদর্শিত হতে পারে।

◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

প্রহরীদুর্গ প্রকাশনার বর্ণানুক্রমিক সূচি ১৯৯৬—ইংরাজি

এই এক বছরের বর্ণানুক্রমিক সূচিটি অগ্রগামীদের জন্য ৮·০০ টাকা এবং প্রকাশক ও জনসাধারণের জন্য ১২·০০ টাকা মূল্যে পাওয়া যাবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার