ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ নভেম্বর: রাজ্য সংবাদ নং. ৩৫ এর বিতরণ চলতে থাকবে। রাজ্য সংবাদ নং. ৩৫ এর প্রাপ্ত সরবরাহ নিঃশেষিত হয়ে যাওয়ার পর ২০·০০ টাকা মূল্যে জ্ঞান বইটি অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: নিম্নের যে কোন তিনটি বইয়ের প্রত্যেকটি ৪৫·০০ টাকা মূল্যে: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, (ছোট ২৫·০০ টাকা), আমার বাইবেলের গল্পের বই, (ছোট ৩০·০০ টাকা) অথবা সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প হিসাবে, জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় বিশেষ মূল্যের বই হিসাবে তালিকাবদ্ধ বইগুলির যে কোনটি ২·৫০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। জানুয়ারি: অর্ধেক অথবা বিশেষ মূল্যের বই হিসাবে সোসাইটির দ্বারা তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্পণ করা যেতে পারে। স্থানীয় ভাষায় যেখানে এইধরনের বইগুলি পাওয়া যায় না, সেখানে জ্ঞান অথবা পারিবারিক সুখ (ইংরাজি) বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় সাইজ ৪৫·০০ টাকা মূল্যে) অথবা অর্ধেক কিংবা বিশেষ মূল্যের বই হিসাবে সোসাইটির দ্বারা তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্পণ করা যেতে পারে। স্থানীয় ভাষায় যেখানে এইধরনের বইগুলি পাওয়া যায় না, সেখানে জ্ঞান অথবা পারিবারিক সুখ বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।
◼ ১৬ই নভেম্বর বিশেষ অভিযান শেষ হয়ে যাওয়ার পর যে মণ্ডলীগুলিতে তখনও রাজ্য সংবাদ নং. ৩৫ এর সরবরাহ থেকে যাবে তারা প্রকাশকদের যেভাবে ট্র্যাক্টগুলি ব্যবহার করা হয়ে থাকে সেই একই পদ্ধতিতে এগুলি অর্পণ করার জন্য উৎসাহিত করতে পারে, ঘরে ঘরে পরিচর্যায় অথবা অন্যত্র। যদি পরামর্শজনক হয় প্রকাশকেরা, গৃহে নেই এমন প্রত্যেকটি ঘরে একটি করে ট্র্যাক্ট ছেড়ে আসতে পারেন, এই বিষয়টি নিশ্চিত হয়ে যে তা পথচারীর দৃষ্টিগোচরে আসবে না। এই গুরুত্বপূর্ণ বার্তার সমস্ত অবশিষ্ট প্রতিলিপিগুলি বিতরণের জন্য প্রচেষ্টা করা উচিত।
◼ ১৯৯৮ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে সীমা অধ্যক্ষ “যিহোবার রক্ষাকারী শক্তির উপর আস্থা রাখুন” এই বিষয়ের উপর ভিত্তি করে জনসাধারণের বক্তৃতাটি দেবেন আর তাদের পরিদর্শন চলাকালীন সমাপ্তির পরিচর্যা বক্তৃতাটি হবে “মণ্ডলীগুলি যিহোবার ভয়ে চলে—উত্তম আচরণ বজায় রাখে।” বৃহস্পতিবার (অথবা শুক্রবারে) তাদের প্রথম পরিচর্যা বক্তৃতাটির শিরোনাম: “ ‘সর্বস্থানে’ ঈশ্বরের সুরভিত জ্ঞান ছড়িয়ে দেওয়া।”